Class 6 Bengali Second Unit Test Question Paper with Answers 2026 ।ষষ্ট শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর

0

WBBSE Class 6 Bengali Second Unit Test Question Paper 2026 

Class 6 Bengali Second Unit Test Question Paper with Answers 2026 ।ষষ্ট শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর


Info Educations ওয়েবসাইটে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পড়াশোনার প্রস্তুতি ভালোভাবেই এগিয়ে নিচ্ছো। আগামী আগস্ট মাস থেকে ষষ্ট শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। তোমাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে যত্নসহকারে তৈরি Class 6 Bengali Second Unit Test 2026 Question Paper & Answer। পরীক্ষায় ভালো ফল করার জন্য নির্ভরযোগ্য প্রশ্নপত্র ও সঠিক উত্তর অনুশীলন করা খুবই জরুরি। সেই লক্ষ্যেই আমরা তোমাদের জন্য প্রদান করছি WBBSE Class 6 All Subject Unit Test Question Papers with Answers, যা তোমাদের পড়াশোনাকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।



ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা সাজেশন 2026


ষষ্ট শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর (Class 6 Bengali Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে Class 6 Bengali Second Unit Test Question Paper & Answer, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 6 Bengali Second Unit Test Suggestion WBBSE এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে। এই ক্লাস 6 বাংলা দ্বিতীয় সামেটিভ টেস্ট (Class Six Bengali 2nd Unit Test Question with Answers 2026) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন সহজে বুঝতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।



West Bengal Class 6 Bengali Second Summative Test Syllabus


WBBSE Class VI Bengali 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী ষষ্ট শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সিলেবাস -  চিঠি, মরশুমের দিনে (খোজা খিজির উৎসব), হাট, মাটির ঘরে দেয়ালচিত্র, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, বাঘ। [ সব কটি পাঠের শেষে যুক্ত হাতে-কলমে এবং 'মিলিয়ে পড়ো (যদি থাকে) অংশ সহ।] হ য ব র ল (সহায়ক পাঠ) পৃষ্ঠা ২৩ থেকে পৃষ্ঠা ৩৪ (আমি ভাবছি এই বেলা পথ খুঁজে..... থেকে ...... চিমনি-চাঁটা ভৌপসা-মুখো ভ্যাঁপাটে" পর্যন্ত) ব্যাকরণ ও নির্মিতি : (১) শব্দের গঠন : মৌলিক শব্দ ও যৌগিক শব্দ, সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ, (২) শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ। (৩) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৫০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।


West Bengal Class 6 Bengali Second Unit Test Question Paper with Answers 2026


১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :- ১ × ৯ = ৯


১. “বেচা-কেনা সেরে যে যাহার সবে ঘরে ফিরে যায় ;” –

ক) সকালবেলায়

খ) বিকালবেলায়

গ) দুপুরবেলায়

ঘ) রাত্রিবেলায়


২. ‘পিঁপড়ে’ কবিতাটির লেখক হলেন—

ক) দুর্যোধন দাস

খ) সুমিয় চক্রবর্তী

গ) অমিয় চক্রবর্তী

ঘ) এদের কেউই নয়


৩. ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল—

ক) সজনে খোলায়

খ) শহরালয়

গ) বাঘিরালয়

ঘ) পাখিরালয়


৪. “তাছাড়া আমার হার্ট—”

ক) খুব উইক

খ) কম উইক

গ) হার্ট নেই

ঘ) কোনোটিই নয়


৫. মানভূম দেয়াল চিত্রের প্রতীক হল—

ক) শালুক

খ) পদ্ম

গ) গোলাপ

ঘ) কোনোটিই নয়


৬. ‘আমরা’ শব্দটি যেভাবে এসেছে তার সঠিক রূপটি হল—

ক) আমা + রা

খ) আমি + রা

গ) আমারা + রা

ঘ) আমা + এর


৭. বাড়ি ফেরার সময় সকলের ______ ভালো মিষ্টি এলো।

শূন্যস্থানে যে অনুসর্গটি হবে তা হল—

ক) থেকে

খ) হইতে

গ) জন্য

ঘ) কর্তৃক


৮. “যেটা হয়ে গেছে” সেটা—

ক) অতীত কাল

খ) বর্তমান কাল

গ) ভবিষ্যৎ কাল

ঘ) কোনোটিই নয়


৯. “লোকটা মাছ ধরতে ভালোবাসে অথচ খেতে ভালোবাসে না” বাক্যটি হল—

ক) সরল

খ) জটিল

গ) যৌগিক

ঘ) কোনোটিই নয়


২. দু-একটি বাক্যে উত্তর দাও :- ১ × ৯ = ৯


২১. ‘অগ্রহায়ণ’ বলতে কী বোঝায় ?


২২. কার ডাকে রাত্রি নেমে আসে ?

অথবা, ‘একটু জমি খালি রাখা যাক’ – প্রস্তাবটি কে দিয়েছিলেন ?


২৩. পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল ?

অথবা, ‘সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে।’ – লেখকের গন্তব্য কোথায় ?


২৪. পাখিরালয়ের বাসায় কী পাওয়া যেত না ?


২৫. ‘কোন্ অতলে ডাকুক’ – কে কাকে এই ডাক দেয় ?

অথবা, ওপারের লোক কেন এ পারেতে আসে ?


২৬. “তোমার দ্বারা কিছুই হবে না।” — রেখাঙ্কিত শব্দটিকে কী বলা হয় ?


২৭. মাঝে, ছাড়া – অনুসর্গগুলি দিয়ে বাক্য রচনা করো।


২৮. পাতি, বি – উপসর্গগুলি দিয়ে দুটি করে শব্দ তৈরি করো।


২৯. ভবিষ্যৎকালের একটি উদাহরণ দাও।

অথবা, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও।


৩. সংক্ষেপে উত্তর দাও :-  × ২ = ৬


৩.১ “মাটির বুকে যারাই আছি এই দু-দিনের ঘরে।” – তাৎপর্য লেখো।

অথবা, “সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ / প্রভাতে পড়ে না ঝাঁট।” – কবি কী বোঝাতে চেয়েছেন তা লেখো।


৩.২ পাতা গাছের কী প্রয়োজনে লাগে – তা নিজের ভাষায় বুঝিয়ে দাও।

অথবা, গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কীভাবে – তা গল্প অনুসরণে লেখো।


৩.৩ উভয় লিঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।


৪. নীচের প্রশ্নগুলির উত্তর (১৫০ শব্দে) নিজের ভাষায় লেখো :- ৫ × ২ = ১০


৪.১ “এই রাস্তার ওপরই এক ভারি মজার দৃশ্য দেখা যায়” – মজার দৃশ্যটি কেমন তা লেখো।

অথবা, বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে লেখো।


৪.২ তোমার দেখা কোনো হাট / বাজারের অভিজ্ঞতা সম্পর্কে লেখো।

অথবা, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গি সম্পর্কে যা জান লেখো।


৫. দু-তিনটি বাক্যে উত্তর দাও :- (যে কোনো ২টি)  × ২ = ২


৫.১ “ওজন কত ?” — কে বলেছিল ?


৫.২ “এখন আমার বয়েস হয়েছে_____________” (শুন্যস্থান পূরণ করো।)


৫.৩ “একবাড়ি মেরে তোর শ্লেট ফাটিয়ে দেবো।” — কী দিয়ে শ্লেট ফাটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে ?


৬. সংক্ষেপে উত্তর দাও :- (যে কোনো ১টি) ৩ × ১ = ৩


৬.১ “একটা চমৎকার গল্প বলব।” – গল্পটি সম্পর্কে যা জান লেখো।


৬.২ “তুমি এমন সাংঘাতিক রকম হাসছ কেন ?” — কে, কেন এ রকম ভাবে হাসছিল ?


৭. নীচের প্রশ্নগুলির ১৫০টি শব্দে উত্তর দাও :- (১টি) ৫ × ১ = ৫


৭.১ “ছাগলে কি না খায়।” – এ বিষয়ে বক্তৃতাটি নিজের ভাষায় লেখো।


৭.২ “আমি শ্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে—” – লেখাটি কী ছিল তা লেখো।


৮. নিম্নলিখিত বিষয় অবলম্বনে কমবেশি ১৫০টি শব্দে অনুচ্ছেদ রচনা করো :- (১টি) ৬ × ১ = ৬


৮.১ আদর্শ বিদ্যালয়

৮.২ স্বামী বিবেকানন্দ

৮.৩ গ্রীষ্মের একটি দুপুর

৮.৪ একটি মেলার অভিজ্ঞতা

 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)