Class 12 Business Studies Semester 3 Question Paper with Answers 2026 | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ব্যবসায় শিক্ষা সাজেশন ২০২৬

0

WBCHSE HS Business Studies Semester 3 Question Paper 2026 with Answer Key


Class 12 Business Studies Semester 3 Question Paper with Answers 2026 | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ব্যবসায় শিক্ষা সাজেশন ২০২৬



আপনি যদি Class 12 Business Studies Semester 3 Model Question Paper, HS 3rd Semester Business Studies Question Paper with Answers, WBCHSE Class 12 Business Studies Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।

এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।




WBCHSE 3rd Semester Business Studies Question Paper PDF Download  



এই পোস্টে আপনি WBCHSE Class 12 Business Studies 3rd Semester Question Paper with Answer, HS Business Studies Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Business Studies Model Question Paper PDF, WBCHSE Business Studies Semester 3 Suggestion, ব্যবসায় শিক্ষা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।

পাশাপাশি Business Environment, Principles of Management, Planning, Organising, Staffing, Directing, Controlling, Marketing Management, Consumer Protection এবং Entrepreneurship-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ব্যবসায় শিক্ষা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।




WBCHSE Class 12 Business Studies Semester 3 Model Question Paper with Answers




Set 1



প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বাছাই করো : 1×40 = 40

1. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
(a) হেনরি ফেওল
(b) এফ. ডব্লিউ. টেলর
(c) লরেন্স এ. অ্যাপলি
(d) পি. এফ. ড্রাকার।

2. কারবারের প্রয়োজনীয় উপাদানগুলি আটটি 'M' দ্বারা চিহ্নিত। এদের মধ্যে উল্লেখযোগ্য উপাদন হল –
(a) Money
(b) Management
(c) Machine
(d) Material।

3. কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? –
(a) মুনাফা অর্জন
(b) সংগঠনের বিকাশ
(c) কর্মসংস্থান প্রদান
(d) নীতি নির্ধারণ।

4. সংযোজনের জন্য দরকার –
(a) নিয়ন্ত্রণ
(b) সহযোগিতা
(c) অসহযোগিতা
(d) এদের কোনোটাই নয়।

5. স্তম্ভ I-এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ I স্তম্ভ II

(i) বিশেষ জ্ঞান (A) পরিকল্পনার বৈশিষ্ট্য

(ii) সুষ্ঠ পরিচালনায় সহায়তা করা (B) সংগঠনের বৈশিষ্ট্য

(iii) যন্ত্রপাতি ও শ্রমের উপযুক্ত ব্যবহার (C) নির্দেশদানের বৈশিষ্ট্য

(iv) কর্মীদের প্রেরণা দেওয়া (D) পেশার বৈশিষ্ট্য

বিকল্পসমূহ :
(a) (i)- (B), (ii)- (A), (iii)- (D), (iv)- (C)
(b) (i)- (C), (ii)- (B), (iii)- (A), (iv)- (D)
(c) (i)- (D), (ii)- (A), (iii)- (B), (iv)- (C)
(d) (i)- (D), (ii)- (C), (iii)- (A), (iv)- (B)


6. ব্যবস্থাপনার নীতি কীরূপ হওয়া উচিত? –
(a) নমনীয়
(b) স্থিতিশীল
(c) মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল
(d) এদের কোনোটিই নয়।


7. The Practice of Management গ্রন্থটি কার লেখা? –
(a) হেনরি ফেওল
(b) পিটার ড্রাকার
(c) আরউইক
(d) জন এফ. সি।


8. বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় শ্রমিকের অঙ্গ সঞ্চালন পর্যালোচনাকে কী ধরনের সমীক্ষা বলা হয়েছে? –
(a) গতি সমীক্ষা
(b) সময় সমীক্ষা
(c) মান নির্ধারণ
(d) কার্য নিরীক্ষা।


9. বিবৃতি (A) : ব্যবস্থাপনার নিয়ম, যা নীতির উপর প্রতিষ্ঠিত।
বিবৃতি (B) : ব্যবস্থাপনার নিয়ম অনমনীয়।

বিকল্পসমূহ :
(a) (A) এবং (B) বিবৃতি পরস্পর বিপরীত ধর্মী
(b) (B) বিবৃতি হল (A) বিবৃতির কারণ
(c) (A) বিবৃতিটি সত্য হলেও (B) বিবৃতিটি মিথ্যা
(d) (A) এবং (B) বিবৃতি উভয়ই পৃথক স্বাধীন বাক্য।

10. ব্যবস্থাপনা সমাজের একটি অংশ।

(i) সমাজ থেকেই ব্যবস্থাপনা তার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে।
(ii) ব্যবস্থাপনার নীতিগুলির সুষ্ঠ প্রয়োগের উপরই সমাজের উন্নতি নির্ভর করে।
(iii) সমাজের উন্নয়নের জন্য ব্যবস্থাপনা গবেষণা চালাতে সাহায্য করে।
(iv) ব্যবস্থাপনা সমাজকে দুর্নীতি মুক্ত করতে সাহায্য করে।

বিকল্পসমূহ :
(a) (i), (ii), (iv)-সত্য, (iii)-মিথ্যা
(b) (i), (ii)-সত্য, (iii), (iv)-মিথ্যা
(c) (i)-সত্য, (ii), (iii), (iv)-মিথ্যা
(d) (i), (ii), (iii), (iv) সবকটি সত্য।


11. ভারত সরকার কত খ্রিস্টাব্দে প্রথম শিল্প লাইসেন্স নীতি ঘোষণা করে?
(a) 1948 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1954 খ্রিস্টাব্দে
(d) 1957 খ্রিস্টাব্দে।

12. নতুন বেসরকারি ব্যাঙ্ক স্থাপনের অনুমতিকে কোন্ ধরনের সংস্কার বলে গণ্য করা হয়?
(a) রাজস্ব সংস্কার
(b) মূলধন বাজারের সংস্কার
(c) বাণিজ্য নীতির সংস্কার
(d) আর্থিক সংস্কার।

13. ‘FEMA’ -এর পুরো কথাটি কী?
(a) Foreign Exchange Monopolies Act.
(b) Foreign Exchange Management Act.
(c) Foreign Exchange Movement Act.
(d) Foreign Exchange Monotonous Act.

14. ভারতীয় কারবারের পরিবেশের সীমাবদ্ধতা হল –
(a) মূলধনের অভাব
(b) ভৌগোলিক পরিবেশ
(c) শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক
(d) এদের কোনোটাই নয়।

15. একচেটিয়া কারবার রোধ করার জন্য ______ আইনটি প্রণয়ন করা হয়।
(a) MRP
(b) MRTP
(c) MTP
(d) MCCP

16. পরিকল্পনার ক্ষেত্রে নীচের কোন মন্তব্যটি যথার্থ? –
(a) আগাম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া
(b) কল্পনাভিত্তিক কর্মসূচি
(c) অতীত অভিজ্ঞতার প্রতিফলন
(d) পূর্বানুমান সংক্রান্ত সিদ্ধান্ত।

17. কোনটি পরিকল্পনার উপাদান নয়? –
(a) কর্মনীতি
(b) কর্মপ্রণালী
(c) উদ্দেশ্য
(d) স্থান।

18. পরিকল্পনায় ভুলক্রটির প্রভাব এড়ানোর জন্য পরিকল্পনা প্রণয়নের সময় অবশ্যই কোন নীতি গ্রহণ করতে হয়?
(a) নমনীয়তা
(b) কর্মদক্ষতা
(c) নিয়মানুবর্তিতা
(d) নির্ভরশীলতা।

19. ‘SWOT’ পরিকল্পনার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
(a) পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি
(b) পরিকল্পনার উদ্দেশ্য
(c) পরিকল্পনার অনুমতি বিষয়ক
(d) বিকল্প কর্মপ্রক্রিয়া শনাক্তকরণ।

20. কারবারের উন্নতিকল্পে যে চিন্তাভাবনা ও ধ্যানধারণা গড়ে ওঠে, তাকে লিখিতভাবে লিপিবদ্ধ করাকে ______ বলে।
(a) উন্নয়নমূলক পরিকল্পনা
(b) রীতিসিদ্ধ পরিকল্পনা
(c) মূল পরিকল্পনা
(d) স্থায়ী পরিকল্পনা।


21. স্তম্ভ I-এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ I স্তম্ভ II

(i) পরিকল্পনার উদ্দেশ্য (A) প্রথম ধাপ

(ii) পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি (B) দ্বিতীয় ধাপ

(iii) বিকল্প কর্মপ্রক্রিয়া শনাক্তকরণ (C) তৃতীয় ধাপ

(iv) পরিকল্পনার অনুমিত বিষয় (D) চতুর্থ ধাপ

বিকল্পসমূহ :
(a) (i)- (C), (ii)- (D), (iii)- (A), (iv)- (B)
(b) (i)- (D), (ii)- (A), (iii)- (B), (iv)- (C)
(c) (i)- (D), (ii)- (A), (iii)- (C), (iv)- (B)
(d) (i)- (B), (ii)- (A), (iii)- (D), (iv)- (C)


22. বিবৃতি : বাজেট হল ভবিষ্যৎ আয়-ব্যয়ের আগাম হিসাব।
কারণ : প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনার নিয়ম রচিত হয় না।

বিকল্পসমূহ :
(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য
(b) বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা
(c) বিবৃতি সত্য, কারণ মিথ্যা
(d) বিবৃতি মিথ্যা, কারণ সত্য।

23. সংগঠনের প্রাচীনতম রূপ হল –
(a) কার্যভিত্তিক সংগঠন
(b) কর্মী সংগঠন
(c) বিভাগীয়ভিত্তিক সংগঠন
(d) রৈখিক সংগঠন।

24. সংগঠনের একটি গুরুত্ব হল –
(a) জনকল্যাণমূলক কার্যাবলী
(b) উদ্দেশ্য
(c) পারস্পরিক সম্পর্ক
(d) কর্ম বিভাগ।

25. কারবারের উদ্দেশ্য স্থিরিকরণ – এটি সংগঠন প্রক্রিয়ার কোন ধাপ? –
(a) প্রথম ধাপ
(b) দ্বিতীয় ধাপ
(c) তৃতীয় ধাপ
(d) চতুর্থ ধাপ।

26. ‘ভারতের পঞ্চায়েত রাজ’ কোন্ পরিকল্পনার উদাহরণ?
(a) কেন্দ্রীকরণ
(b) বিকেন্দ্রীকরণ
(c) ভারঅর্পণ
(d) দায়িত্ব অর্পণ।

27. বিকেন্দ্রীকরণ ও ভারঅর্পণের মধ্যে একটি পার্থক্য হল –
(a) প্রয়োগ
(b) মতামত প্রকাশ
(c) নিয়ন্ত্রণ
(d) কর্তৃত্ব।


28. অনিয়মমাফিক সংগঠনের অপর নাম হল –
(a) বিধিবদ্ধ সংগঠন
(b) বিধিবহির্ভূত সংগঠন
(c) কার্যভিত্তিক সংগঠন
(d) বিভাগীয়ভিত্তিক সংগঠন।


29. সংগঠন প্রক্রিয়ার পঞ্চম ধাপটি হল –
(a) কারবারের কার্যাবলী স্থিরিকরণ
(b) মূল্যায়ন
(c) কারবারের উদ্দেশ্য স্থিরকরণ
(d) কর্তৃত্বের ভার অর্পণ করা।


30. কার্যভিত্তিক সংগঠনের যেসব অসুবিধা লক্ষ্য করা যায়, সেগুলির মধ্যে একটি হল –
(a) ব্যয় সংক্ষেপ
(b) সংকীর্ণ মনোভাব
(c) খুবই সহজলভ্য
(d) বিশেষ জ্ঞান।


31. বিপণন হল –
(a) ক্রেতামুখী
(b) উৎপাদন মুখী
(c) বহির্মুখী
(d) এদের কোনোটিই নয়।


32. সাংকেতিক চিহ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে ব্যবহার করা হয়?
(a) আঁটাই করণ
(b) অভিজ্ঞাতকরণ
(c) মোড়কজাতকরণ
(d) এদের কোনোটাই নয়।


33. বিপণন মিশ্রণের ধারণাটিকে প্রকৃত জনপ্রিয় করেছেন –
(a) থিওডোর লেভিট
(b) ফিলিপ কোটলার
(c) ই. জেরম ম্যাকরথি
(d) রবার্ট লুথারবর্ণ।


34. পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ নয়?
(a) চাহিদার পরিমাণ
(b) পণ্যের আকার
(c) উৎপাদন ব্যয়
(d) বিক্রয় নীতি।


35. মোড়কজাতকরণের মূল্য ______ বহন করতে হয়।
(a) ক্রেতাকে
(b) বিক্রেতাকে
(c) উৎপাদনকারীকে
(d) পাইকারীকে।


36. কোন কারণে পণ্য প্রস্তুতকারকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা যাবে না?
(a) উৎপাদনের ক্রুটি
(b) নকশায় ত্রুটি
(c) নির্দিষ্টকরণ থেকে বিচ্যুতি
(d) ক্রেতাদ্বারা ক্ষতিগ্রস্ত।


37. ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ হলেন –
(a) র্যালফ ন্যাডার
(b) আর. এন. ওয়েন
(c) এল. এইচ. হ্যানে
(d) রিচার্ড ক্যানটিল।


38. ক্রেতা সুরক্ষা আইনের প্রধান উদ্দেশ্য কী?
(a) কালোবাজারি রোধ করা
(b) ক্রেতা বা ভোক্তাদের ক্রয় সংক্রান্ত স্বার্থ সুরক্ষিত করা
(c) ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করা
(d) কারবারি জগতে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা।


39. জেলা ক্রেতা আদালতে অভিযোগ নিষ্পত্তির সর্বাধিক সময়সীমা –

(a) 3 মাস
(b) 5 মাস
(c) 6 মাস
(d) 1 বছর।


40. ক্রেতা সুরক্ষা আইন, 2019 লোকসভায় পাস হয়েছিল –
(a) 10 জুলাই 2019
(b) 15 জুলাই 2019
(c) 20 জুলাই 2019
(d) 30 জুলাই 2019।



ANSWER

1. (a) 2. (b) 3. (c) 4. (b) 5. (c) 6. (a) 7. (b) 8. (a) 9. (b) 10. (b) 

11. (a) 12. (d) 13. (b) 14. (a) 15. (b) 16. (a) 17. (d) 18. (a) 19. (a) 20. (b) 

21. (d) 22. (c) 23. (d) 24. (d) 25. (a) 26. (b) 27. (c) 28. (b) 29. (d) 30. (b) 

31. (a) 32. (b) 33. (c) 34. (c) 35. (a) 36. (d) 37. (a).38. (b) 39. (b) 40. (d) 





HS 3rd Semester Business Studies Question Paper 2026



Set - 2


A. সঠিক বিকল্পটি নির্বাচন করো : 1 × 40 = 40

1. ব্যবস্থাপনা হল –
(a) বিজ্ঞান
(b) কলা
(c) বিজ্ঞান ও কলার সংমিশ্রণ
(d) এদের কোনোটিই নয়।


2. বিক্রয় ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন স্তরে থাকেন –
(a) নিম্নস্তর
(b) মধ্যস্তর
(c) শীর্ষস্তর
(d) এদের কোনটিই নয়।


3. টেলর তাঁর গবেষণায় যেসব সমীক্ষা চালিয়েছিলেন তার মধ্যে কোনটি যুক্ত নয় –
(a) গতি সমীক্ষা
(b) কর্ম সমীক্ষা
(c) সময় সমীক্ষা
(d) ক্লান্তি সমীক্ষা।


4. The Practice of Management গ্রন্থটি কার লেখা? –
(a) হেনরি ফেয়ল
(b) পিটার ড্রাকার
(c) লরেন্স এ. এপ্লি
(d) কেথ ডেভিস।


5. সংযোজনের জন্য দরকার –
(a) নিয়ন্ত্রণ
(b) সহযোগিতা
(c) অসহযোগিতা
(d) এদের কোনোটিই নয়।


6. পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ তৈরি হয় –
(a) পরীক্ষাগারে
(b) ক্রেতার অভিজ্ঞতা
(c) ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা
(d) কোনোটিই নয়।


7. নিচের কোন উপাদানটি কারবারের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত নয় –
(a) অর্থনৈতিক অবস্থা
(b) কারবারের সাংগঠনিক অবস্থা
(c) প্রাকৃতিক অবস্থা
(d) সামাজিক পরিবেশ।


8. ভারত সরকারের প্রথম শিল্পনীতি ঘোষণা হয় –
(a) 1948 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1954 খ্রিস্টাব্দে
(d) 1956 খ্রিস্টাব্দে।


9. উদারীকরণের পথ প্রথম দেখিয়েছিলেন –
(a) আলফ্রেড মার্শাল
(b) মনমোহন সিং
(c) অটল বিহারী বাজপেয়ী
(d) মার্গারেট থ্যাচার।


10. পরিকল্পনা প্রক্রিয়ার শেষ ধাপটি হল –
(a) অনুবর্তন
(b) বিকল্প পথের সন্ধান
(c) সহায়ক পরিকল্পনা তৈরি
(d) সময়সূচি ও কর্মসূচি চূড়ান্ত করা।


11. কৌশল সংক্রান্ত পরিকল্পনার একটি উদাহরণ হল –
(a) পণ্য ও বাজারের অবস্থা।
(b) মুনাফা অর্জন ক্ষমতা।
(c) কর্মীদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি।
(d) কারবারের আকার।


12. ‘এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন অংশগুলির সুষম বিন্যাসকেই সংগঠন বলে’ — এই সংজ্ঞাটি দিয়েছেন –
(a) হেনরি ফেয়ল
(b) অলিভার শেলডন
(c) জি. ই. মিলওয়ার্ড
(d) এল. এইচ. হ্যানে।


13. ভারার্পণ প্রক্রিয়ার উপাদান হিসাবে গণ্য করা হয় না –
(a) জবাব দিহিকরণ
(b) ক্ষমতা ও কর্তৃত্ব
(c) কর্তব্য ও কাজ
(d) সমন্বয়।


14. যা কিছু অধঃস্তন কর্মীদের ক্ষমতা ও কর্তৃত্ব সংকুচিত করে তাকে বলে –
(a) কেন্দ্রীকরণ
(b) বিকেন্দ্রীকরণ
(c) নিয়ন্ত্রণ
(d) ভারার্পণ।


15. বিকেন্দ্রীকরণের একটি অসুবিধা হল –
(a) উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি
(b) দ্রুত সিদ্ধান্ত
(c) ব্যয়বহুল পদ্ধতি
(d) কার্যকর নিয়ন্ত্রণ।


16. 4P-এর অর্থ হল –
(a) সুরক্ষা, অধিকার, দাম, স্থান
(b) পণ্য, বন্দর, দাম, স্থান
(c) পণ্য, দাম, স্থান, প্রসার
(d) মোড়ক, স্থান, দাম, পণ্য।


17. আধুনিক বিপণনের ধারণা –
(a) উৎপাদনমুখী
(b) পণ্যমুখী
(c) সমাজমুখী
(d) বিক্রয়মুখী।


18. বিজ্ঞাপনের লক্ষ্য হল –
(a) পণ্য প্রসার
(b) পণ্য বণ্টন
(c) দাম নির্ধারণ
(d) সবকয়টি।


19. ক্রেতা সুরক্ষা আইন ভারতে প্রযোজ্য হয় –
(a) 1986 সালে
(b) 1987 সালে
(c) 1993 সালে
(d) 2002 সালে।


20. নিচের কোনটিকে কৃষিপণ্যের ন্যূনতম সূচক হিসাবে ধরা হয় –
(a) হলমার্ক
(b) আই.এস.আই মার্ক
(c) আগমার্ক
(d) এদের কোনোটিই নয়।


B. শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করো :

21. টেলর বলেছিলেন, ‘______’-এর পরিবর্তে বিজ্ঞানভিত্তিক নিয়মের প্রবর্তন প্রয়োজন –
(a) টিপসই
(b) কাজের একঘেয়েমির
(c) অগণতান্ত্রিক পদ্ধতি
(d) নিয়ন্ত্রণের।


22. ‘মুনাফা অর্জনের ক্ষমতা’ – এটি পরিকল্পনার ______ পর্যায়ভুক্ত –
(a) স্থায়ী
(b) উন্নয়নমূলক
(c) কার্যগত
(d) এককালীন।


23. মোড়কজাতকরণের মূল্য ______ বহন করতে হয়। –
(a) পাইকারি ব্যবসায়ীকে
(b) ক্রেতাকে
(c) বিক্রেতাকে
(d) উৎপাদনকারীকে।


24. রাজ্য কমিশনের সদস্যদের বয়স ______ বছর। –
(a) 60
(b) 65
(c) 67
(d) 70।


25. স্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করো :

বৈশিষ্ট্য
(i) বিশেষ জ্ঞান
(ii) বিষয় সুষ্ঠু পরিচালনায় সহায়তা
(iii) যন্ত্রপাতি ও শ্রমের উপযুক্ত ব্যবহার
(iv) কর্মীদের অনুপ্রেরণা দেওয়া

(A) পরিকল্পনার বৈশিষ্ট্য
(B) সংগঠনের বৈশিষ্ট্য
(C) নির্দেশনার বৈশিষ্ট্য
(D) পেশার বৈশিষ্ট্য

বিকল্প সমূহ :
(a) i-B, ii-A, iii-D, iv-C
(b) i-C, ii-B, iii-A, iv-D
(c) i-D, ii-A, iii-B, iv-C
(d) i-D, ii-C, iii-A, iv-B 


26.

সাংগঠনিক কাঠামোর নমুনা পর্যায়ক্রম

(i) পরিচালকমণ্ডলী A. প্রথম পর্যায়

(ii) শেয়ার গ্রহীতাগণ B. দ্বিতীয় পর্যায়

(iii) সাধারণ ব্যবস্থাপক C. তৃতীয় পর্যায়

(iv) মুখ্য কর্মাধ্যক্ষ D. চতুর্থ পর্যায়

বিকল্পসমূহ :

(a) i-B, ii-C, iii-D, iv-A
(b) i-B, ii-A, iii-D, iv-C
(c) i-C, ii-A, iii-B, iv-D
(d) i-A, ii-D, iii-C, iv-B

27.


NGO অবস্থিত

(i) কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার A. কলকাতা

(ii) লিগাল এইড সোসাইটি B. চেন্নাই

(iii) কনজিউমার গাইডেন্স সোসাইটি অফ ইন্ডিয়া C. আমেদাবাদ

(iv) সিটিজেন কনজিউমার অ্যান্ড সিভিক একশান গ্রুপ D. মুম্বাই

বিকল্প সমূহ :

(a) i-C, ii-A, iii-D, iv-B
(b) i-A, ii-D, iii-B, iv-C
(c) i-B, ii-A, iii-C, iv-D
(d) i-D, ii-B, iii-C, iv-A


D. বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করো :

28.
বিবৃতি : ব্যবস্থাপনার উদ্দেশ্য নির্ধারণ করেন প্রতিষ্ঠানের শীর্ষস্তরের ব্যবস্থাপকরা।
কারণ :

(a) শীর্ষস্তরের ব্যবস্থাপকরা উচ্চশিক্ষিত হন।
(b) শীর্ষস্তরের ব্যবস্থাপকদের বেতন অনেক বেশি।
(c) শীর্ষস্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণকারী।
(d) শীর্ষস্তরের ব্যবস্থাপকদের মধ্যে কোন বিরোধ নেই।


29.
বিবৃতি : বাজেট অতীত তথ্য ও সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়।
ব্যাখ্যা :

(a) বাজেট সবসময় নমনীয় হওয়া প্রয়োজন।
(b) বাজেট বাস্তবমুখী হওয়া প্রয়োজন।
(c) বাজেটকে নিয়ন্ত্রণের একটি হাতিয়ার হিসাবে গণ্য করা হয়।
(d) বাজেট সহজবোধ্য ও সরল হওয়া প্রয়োজন।


30. ছোট ছোট কারবারের ক্ষেত্রে অনিয়মমাফিক সংগঠন প্রয়োগ করা যায় না।
কারণ :

(a) কার্য পরিচালনায় বিভ্রান্তি দেখা দেয়।
(b) পরিচালনার কাজ ব্যাহত হতে পারে।
(c) সুষ্ঠু প্রতিষ্ঠান পরিচালনায় বাধা সৃষ্টি হয়।
(d) সংযোজনের কাজে বাধা-বিঘ্ন ঘটতে পারে।


31.
বিবৃতি : বিপণন ব্যবস্থাপনা একটি দর্শন।
ব্যাখ্যা :

(a) বিপণন ব্যবস্থাপনা ক্রেতাদের মনস্তাত্ত্বিক দিকগুলি বিচার করে।
(b) বিজ্ঞাপনের ক্ষেত্রে এটি বড়ো ভূমিকা নেয়।
(c) বিক্রয় নিশ্চিত করে।
(d) বিপণন ব্যবস্থাপনা মুনাফা অর্জনে সাহায্য করে।


E. সত্য ও মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি বাছাই করো :-


32. ব্যবস্থাপনা হল –
(i) একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া
(ii) একটি সর্বজনীন প্রক্রিয়া
(iii) একটি ধারাবাহিক প্রক্রিয়া
(iv) একটি প্রক্রিয়া।

বিকল্প সমূহ :

(a) ii-সত্য; iii, iv-মিথ্যা।
(b) i, ii, iv-সত্য; iii-মিথ্যা।
(c) i, ii, iii-সত্য; iv-মিথ্যা।
(d) i, iii, iv-সত্য; ii-মিথ্যা।


33. লাইসেন্স প্রথার অবলুপ্তি গৃহীত হয় –
(i) উদারীকরণ নীতির পরিপ্রেক্ষিতে।
(ii) বেসরকারি নীতির পরিপ্রেক্ষিতে।
(iii) বিশ্বায়ন নীতির পরিপ্রেক্ষিতে।
(iv) জাতীয় শিল্পনীতির পরিপ্রেক্ষিতে।

বিকল্প সমূহ :

(a) i, ii-সত্য; iii, iv-মিথ্যা।
(b) i, ii, iii-সত্য; iv-মিথ্যা।
(c) i-সত্য; ii, iii, iv-মিথ্যা।
(d) i, iv-সত্য; ii, iii-মিথ্যা।


34. কর্মনীতির বৈশিষ্ট্য হল –
(i) স্বীকৃত নীতি
(ii) প্রযুক্ত নীতি
(iii) ব্যাপক ব্যবহার
(iv) নির্দেশক

বিকল্প সমূহ :

(a) i-সত্য; ii, iii, iv-মিথ্যা।
(b) i, ii, iii-সত্য; iv-মিথ্যা।
(c) i, ii-সত্য; iii, iv-মিথ্যা।
(d) i, iv-সত্য; ii, iii-মিথ্যা।


35. বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার সুবিধাগুলি হল –
(i) দ্রুত সিদ্ধান্ত
(ii) কার্যকর নিয়ন্ত্রণ
(iii) সুদক্ষ ব্যবস্থাপকের অভাব
(iv) সংযোজনের অভাব

বিকল্প সমূহ :
(a) i, ii-সত্য; iii, iv-মিথ্যা।
(b) i-সত্য; ii, iii, iv-মিথ্যা।
(c) i, iv-সত্য; ii, iii-মিথ্যা।
(d) i, ii, iii-সত্য; iv-মিথ্যা।


F. দুটি বিবৃতির মধ্যে সম্পর্কগত বিকল্পটি বাছাই করো :-

36.
বিবৃতি (A) : টেলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।

বিবৃতি (B) : ফেয়ল তার ব্যবস্থাপনায় কর্মবিভাগনের উপর জোর দিয়েছেন।

বিকল্প সমূহ :
(a) (A) এবং (B) বিবৃতি পরস্পর বিপরীত ধর্মী।
(b) (B) বিবৃতি হল (A) বিবৃতির কারণ।
(c) (A) বিবৃতিটি সত্য হলেও (B) বিবৃতিটি মিথ্যা।
(d) (A) এবং (B) বিবৃতির উভয়েই পৃথক স্বাধীন বাক্য।


37.
বিবৃতি (A) : কারবারি পরিবেশ ও প্রযুক্তিবিদ্যা কারবারের উন্নয়ন, সম্প্রসারণে বিশেষ সহায়ক।

বিবৃতি (B) : যে অঞ্চলের মানুষ বিজ্ঞানচর্চা, কারিগরি শিক্ষা, প্রযুক্তিবিদ্যায় অনুন্নত, সেই অঞ্চলে বেশি কারবারের প্রসার ঘটে।

বিকল্প সমূহ :

(a) (A) এবং (B) বিবৃতি পরস্পর বিরোধী।
(b) (B) বিবৃতি হল (A) বিবৃতির কারণ।
(c) (A) বিবৃতি সত্য হলেও (B) বিবৃতি মিথ্যা।
(d) (A) এবং (B) বিবৃতি উভয়েই পৃথক স্বাধীন বাক্য।


38.
বিবৃতি (A) : প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনা রচিত হয়।

বিবৃতি (B) : পরিকল্পনাকে অনুসরণ করে ব্যবস্থাপনার অন্যান্য কাজ সংঘঠিত হয় না।

বিকল্প সমূহ :

(a) (A) এবং (B) পরস্পর বিপরীত ধর্মী।
(b) (B) হল (A)-এর কারণ।
(c) (A) বিবৃতিটি সত্য, (B) বিবৃতিটি মিথ্যা।
(d) (A) এবং (B) উভয়েই পৃথক স্বাধীন বাক্য।


39.
বিবৃতি (A) : নিয়মমাফিক সংগঠনে একইপ্রকার কাজের ও কর্মচারীর পুনরাবৃত্তি ঘটে।

বিবৃতি (B) : নিয়মমাফিক সংগঠনে কারবারের সুস্থ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

বিকল্প সমূহ :

(a) (A) বিবৃতি এবং (B) বিবৃতি পরস্পর বিপরীত ধর্মী।
(b) (B) বিবৃতিটি হল (A) বিবৃতির কারণ।
(c) (A) বিবৃতিটি সত্য হলেও (B) বিবৃতিটি মিথ্যা।
(d) (A) এবং (B) উভয়েই পৃথক স্বাধীন বাক্য।


40.
বিবৃতি (A) : অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিকারের জন্য ক্রেতাসুরক্ষা আইনের সাহায্য নেওয়ার অধিকার ক্রেতাদের আছে।

বিবৃতি (B) : ন্যায্যমূল্যে গুণগতমানসম্পন্ন পণ্য ক্রয় করার অধিকার ক্রেতাদের আছে।

বিকল্প সমূহ :

(a) (A) এবং (B) পরস্পর বিপরীত ধর্মী।
(b) (B) বিবৃতি হল (A) বিবৃতির কারণ।
(c) (A) বিবৃতিটি সত্য হলেও (B) বিবৃতিটি মিথ্যা।
(d) (A) এবং (B) বিবৃতি উভয়েই পৃথক স্বাধীন বাক্য।
       






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)