WBCHSE Class 11 Sanskrit Semester 1 Model Question Paper 2026 PDF with Solutions
WBCHSE Class 11 Sanskrit Semester 1 Sample Question Paper with Answers 2026
WBCHSE Class 11 Sanskrit Question Paper with Answers PDF, Class 11 Sanskrit Semester 1 Suggestion 2026, এবং West Bengal Class 11 Sanskrit Practice Paper সম্পূর্ণভাবে নতুন সিলেবাস অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। নিয়মিত এই প্রশ্নপত্র অনুশীলন করলে পরীক্ষায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং প্রশ্নের ধরন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।
এছাড়াও এই WBCHSE Class 11 Sanskrit Semester 1 Question Paper with Solutions 2026-এ সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার নম্বর বণ্টন, অধ্যায়ভিত্তিক অনুশীলন এবং উত্তরসহ মডেল প্রশ্নপত্র সংযোজন করা হয়েছে। ফলে Class 11 Sanskrit Semester 1 Exam 2026, WBCHSE Sanskrit Suggestion 2026, Sanskrit Previous Style Question Paper, এবং Class 11 Sanskrit Important Questions PDF-এর প্রস্তুতি আরও সহজ ও ফলপ্রসূ হবে। নিয়মিত এই মডেল প্রশ্নপত্র অনুশীলন করলে WBCHSE Class 11 Sanskrit Semester 1 Examination 2026-এ ভালো নম্বর অর্জনের পাশাপাশি পরীক্ষার প্রতি আত্মবিশ্বাসও বহুগুণ বৃদ্ধি পাবে।
একাদশ শ্রেণীর সংস্কৃত প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬
Set – 1
সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 40 = 40
1. ‘উপমন্যুকথা” আখ্যানটির রচয়িতা কে ?
A) বাল্মীকি
B) ভাস
C) কালিদাস
D) বেদব্যাস।
2. উপমন্যু কার শিষ্য ছিলেন ?
A) ব্যাসদেবের
B) দ্রোণাচার্যের
C) আয়োদ ধৌম্যের
D) দুর্বাসার।
3. অশ্বিনীকুমারদ্বয় উপমন্যুকে কী খেতে দিয়েছিলেন ?
A) অমৃত
B) পিঠে
C) নাড়ু
D) ফল।
4. বিবৃতি (A) : শিষ্য উপমন্যুকে উপাধ্যায় গরুগুলিকে রক্ষা করতে বলেছিলেন।
বিবৃতি (B) : অন্ধ হয়ে উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন।
A) A এবং B দুটিই মিথ্যা
B) A এবং B দুটিই সত্য
C) A মিথ্যা এবং B সত্য
D) A সত্য এবং B মিথ্যা।
5. গল্পানুসারে পুনর্বিন্যাস করো :
i) ধৌম্য ঋষি উপমন্যুকে দুধ খেতে নিষেধ করলেন।
ii) ধৌম্য ঋষি উপমন্যুকে গরুগুলিকে রক্ষা করতে বললেন।
iii) ক্ষুধার্ত উপমন্যু আকন্দ পাতা ভক্ষণ করলেন।
iv) উপমন্যু গরুর বাছুরের কথা ভেবে দুধ এবং দুধের ফেনা খাওয়া বন্ধ করলেন।
সঠিক ক্রমটি হল—
A) ii → i → iv → iii
B) i → ii → iv → iii
C) ii → iv → i → iii
D) ii → iii → i → iv
6. ‘বর্ষাবর্ণনম্’-এর উৎস গ্রন্থ কোনটি ?
A) রামায়ণ
B) মহাভারত
C) মেঘদূত
D) অভিজ্ঞান-শকুন্তলা।
7. ‘বর্ষাবর্ণনম্’-এ বর্ষার বর্ণনা রামচন্দ্র কার কাছে করেছেন ?
A) হনুমান
B) লক্ষ্মণ
C) সীতা
D) সুগ্রীব।
8. বর্ষাকালে আকাশ কাকে দেখতে মালার মতো মনে হয় ?
A) প্লবঙ্গদের
B) কাকেদের
C) উড়ন্ত বলাকা সারিকে
D) ধূলারাশিকে।
9. জলের ভারবহনে ক্লান্ত মেঘরাশি কোথায় বিশ্রাম নিচ্ছে ?
A) আকাশে
B) বৃক্ষে
C) বায়ুর মধ্যে
D) পর্বতের উচ্চ শৃঙ্গে।
10. ________-এর সঙ্গে মেঘেদের তুলনা করা হয়েছে।
A) জলহস্তীর
B) অশ্বের
C) সিংহের
D) মদমত্ত হস্তীদের।
11. ‘কৃপণঃ কপালী’র নায়ক কে ?
A) কপালী
B) পঙ্গুরাম
C) সনাতন
D) রঙ্গিনী।
12. মন্থরা পথে কী ছুড়ে ফেলে দিয়েছিল ?
A) ছেঁড়া জুতা
B) শতছিন্ন ছাতা
C) ভাঙা হাঁড়ি
D) ছিন্নবস্ত্র।
13. ‘কৃপণঃ কপালী’ পাঠ্যাংশটি ________ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
A) রামায়ণ
B) রাগবিরাগম্
C) চিপিটকচর্বণম্
D) মহাভারত।
14. স্তম্ভ মেলাও :
ক খ
i) মন্থরা a) ভৃত্য
ii) পঙ্গুরাম b) কপালীর স্ত্রী
iii) রঙ্গিনী c) ভৃত্যা
iv) কপালী d) কৃপণ ব্যক্তি
A) (I) – (b), (II) – (c), (III) – (a), (IV) – (d)
B) (I) – (a), (II) – (b), (III) – (c), (IV) – (d)
C) (I) – (b), (II) – (a), (III) – (c), (IV) – (d)
D) (I) – (c), (II) – (a), (III) – (b), (IV) – (d)
15. নাট্যাংশ অনুসারে পুনর্বিন্যাস করো :
i) কপালী স্ত্রীকে পুরানো মাদুরটি আনতে বললেন।
ii) রঙ্গিণী চিকিৎসককে নিয়ে আসার জন্য মন্থরাকে পাঠালেন।
iii) ডাক্তার মন্থরার সঙ্গে প্রবেশ করলেন।
iv) কপালী ডাক্তারের দক্ষিণা কে দেবে, তা স্ত্রীকে জিজ্ঞাসা করলেন।
A) I – II – III – IV
B) II – I – III – IV
C) IV – I – III – II
D) II – I – IV – III
16. স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ - খ স্তম্ভ
i) সন্নিহিত দুই বর্ণের ধ্বনিগত মিলনই ক) মহর্ষি পাণিনি বলেছেন
ii) পরঃ সন্নিকর্ষঃ সংহিতা খ) সন্ধি
iii) স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে গ) স্বরসন্ধি হয়
iv) ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে ঘ) ব্যঞ্জনসন্ধি হয়
A) (I) – (খ), (II) – (ক), (III) – (গ), (IV) – (ঘ)
B) (I) – (ক), (II) – (ঘ), (III) – (খ), (IV) – (গ)
C) (I) – (ক), (II) – (খ), (III) – (গ), (IV) – (ঘ)
D) (I) – (ক), (II) – (গ), (III) – (খ), (IV) – (ঘ)
17. বিবৃতি (A) : ‘উৎ + চারণম্’-এর সন্ধিবদ্ধ রূপটি হল ‘উচ্চারণম্’।
বিবৃতি (B) : ‘চ’ বা ‘ছ’-এর আগে থাকলে পূর্ববর্তী ‘ত্’ বা ‘দ্’-এর স্থানে ‘চ’ হয়।
A) A হল B-এর বিপরীত।
B) B হল A-এর বিপরীত।
C) A ঠিক কিন্তু B ভুল।
D) A এবং B পরস্পর পরস্পরের থেকে স্বতন্ত্র।
18.‘অধি + ঈশ্বরঃ’- সন্ধি যুক্ত হলে রূপ হবে
A) অধিশ্বর
B ) অধীশ্বর
C) অধীশ্বরঃ
D) আধীশ্বরঃ।
19. সত্য ও মিথ্যা নির্ণয় করো :–
ক)
বিধু + উদয়ঃ = বিধূদয়ঃ;
যাচ্ + না = যাজ্ঞা।
খ)
মহা + ইন্দ্রঃ = মহেন্দ্রঃ;
তথা + ইব = তথৈব।
A) ক মিথ্যা এবং খ সত্য
B) ক সত্য এবং খ সত্য
C) ক এবং খ দুটিই মিথ্যা
D) ক সত্য এবং খ মিথ্যা।
20. ‘ষট্ + আননঃ’- সন্ধি করলে রূপটি হবে—
A) ষটাননঃ
B) ষটানন
C) ষড়ানন
D) ষড়াননঃ।
21. সবর্ণ সন্ধির সূত্র কোনটি ?
A) বৃদ্ধিরেচি
B) বৃদ্ধিরাদৈচ্
C) আদ্গুণঃ
D) অকঃ সবর্ণে দীর্ঘঃ।
22. বালক শব্দের সপ্তমীর বহুবচন ________।
A) বালকেষু
B) বালকানাম্
C) বালকঃ
D) বালকাঃ।
23. বিবৃতি (A) : অস্মদ্ শব্দের প্রথমার একবচন — অহম্।
বিবৃতি (B) : অস্মদ্ শব্দের চতুর্থীর একবচন — মহ্যম্।
A) A সত্য, B মিথ্যা
B) A এবং B উভয় বিবৃতিই সত্য
C) A এবং B উভয়েই মিথ্যা
D) B সত্য, A মিথ্যা।
24. দ্বি শব্দের স্ত্রীলিঙ্গ তৃতীয়ার রূপটি হল—
A) দ্বৌ
B) দ্বে
C) দ্বাভ্যাম্
D) দ্বয়োঃ।
25. পূজ্ ধাতুর (লট্) মধ্যম পুরুষ একবচনের রূপটি হল—
A) পূজয়সি
B) পূজয়তি
C) পূজায়ামি
D) পূজয়থ।
26. স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ - খ স্তম্ভ
i) √গম্ (লট্) মধ্যমপুরুষ দ্বিবচন a) গচ্ছতি
ii) √গম্ (লট্) উত্তমপুরুষ একবচন b) গচ্ছথঃ
iii) √গম্ (লট্) প্রথমপুরুষ বহুবচন c) গচ্ছামি
iv) √গম্ (লট্) প্রথমপুরুষ একবচন d) গচ্ছন্তি
A) (I) – (b), (II) – (c), (III) – (a), (IV) – (d)
B) (I) – (b), (II) – (c), (III) – (d), (IV) – (a)
C) (I) – (a), (II) – (b), (III) – (c), (IV) – (d)
D) (I) – (c), (II) – (a), (III) – (d), (IV) – (b)
27. √কৃ (লট্) প্রথম পুরুষের বহুবচনের রূপটি হল—
A) করোতি
B) করোষি
C) কুর্বন্তি
D) করোমি।
28. প্রণম্য পদটির বিকল্প রূপটি হল—
A) প্রণত্য
B) প্রণম্য
C) প্রণত
D) প্রণয্য।
29. √গম্ + ক্ত (স্ত্রী) পরিনিষ্ঠিত রূপটি হল—
A) গত
B) গতা
C) গতবর্তী
D) গতবতা।
30. প্র / আপ্ + ক্তিন্ পরিনিষ্ঠিত রূপটি হল—
A) আপ্তি
B) প্রাতি
C) প্রাপ্তি
D) প্রাতঃ।
31. গান প্রধান বেদ কোনটি ?
A) সামবেদ
B) অথর্ববেদ
C) ঋগ্বেদ
D) যজুর্বেদ।
32. ঋক্, সাম এবং ________ এই তিনটি বেদের সমষ্টিকে ত্রয়ী বলা হয়।
A) ঋক্, অথর্ব
B) ঋক্, যজুঃ
C) অথর্ব, যজুঃ
D) যজুঃ, সাম।
33.
(A) বৈদিক সাহিত্যের প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হল ঋগ্বেদ।
(B) ঋক্ সংহিতার সময় থেকে বেদাঙ্গ রচনার অন্তিম পর্ব পর্যন্ত সমস্ত সাহিত্য বৈদিক সাহিত্য।
(C) ঋক্, সাম, যজুঃ ও অথর্ব — এদের মধ্যে ঋগ্বেদ প্রাচীনতম।
(D) অথর্ব শব্দটির অর্থ গান বা গীতি।
A) (A) সত্য, (B) মিথ্যা, (C) মিথ্যা, (D) মিথ্যা
B) (A) মিথ্যা, (B) সত্য, (C) সত্য, (D) মিথ্যা
C) (A) সত্য, (B) সত্য, (C) সত্য, (D) মিথ্যা
D) (A) মিথ্যা, (B) মিথ্যা, (C) সত্য, (D) সত্য।
34.
বিবৃতি (A) : বেদের অপর নাম শ্রুতি।
বিবৃতি (B) : বেদ শিষ্য-পরম্পরায় শুনে শুনেই মনে রাখতে হত।
A) বিবৃতি A, বিবৃতি B-এর বিপরীত।
B) বিবৃতি A ভুল, বিবৃতি B ঠিক।
C) বিবৃতি A ঠিক কিন্তু বিবৃতি B ভুল।
D) বিবৃতি A হল বিবৃতি B-এর কারণ।
35. আদিকবি বাল্মীকির রামায়ণ-কে সংস্কৃত সাহিত্যে ________ নামে অভিহিত করা হয়।
A) আদিকাব্য
B) কথাকাব্য
C) গীতিকাব্য
D) নাটক।
36. রামায়ণ অবলম্বনে মহাকবি ভাস যে নাটক দুটি রচনা করেছিলেন—
A) দূতবাক্য ও কর্ণভার
B) প্রতিমা ও অভিষেক
C) চারুদত্ত ও অভিষেক
D) প্রতিমা ও স্বপ্নবাসবদত্তা।
37. স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ - খ স্তম্ভ
i) মারীচ a) পক্ষীরাজ
ii) জটায়ু b) রাবণভগ্নী
iii) রাবণ c) ব্রাহ্মণবেশী
iv) শূর্পনখা d) স্বর্ণমৃগ
A) (I) – (c), (II) – (b), (III) – (a), (IV) – (d)
B) (I) – (a), (II) – (c), (III) – (d), (IV) – (b)
C) (I) – (d), (II) – (a), (III) – (c), (IV) – (b)
D) (I) – (c), (II) – (a), (III) – (d), (IV) – (b)
38. পঞ্চতন্ত্র রচনার মূল উদ্দেশ্য ছিল—
A) রাজার মূর্খ পুত্রদের শিক্ষাদান
B) নিজের নাম প্রচার করা
C) শিশুদের বিদ্যালয়মুখী করা
D) গল্প রচনা।
39. হিতোপদেশ-এর রচয়িতা হলেন—
A) বিষ্ণুশর্মা
B) নারায়ণ শর্মা
C) সোমদেব
D) চিন্তামণি ভট্ট।
40. ‘কথাসরিৎসাগরে’ মোট ________ টি গল্প রয়েছে।
A) 63
B) 43
C) 900
D) 25
West Bengal Class 11 Sanskrit Semester 1 Model Question Paper 2026
Set – 2
সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 40 = 40
1. ‘উপমন্যুকথা’ গদ্যাংশটির উৎস গ্রন্থ হল—
A) রামায়ণ
B) মহাভারত
C) পঞ্চতন্ত্র
D) হিতোপদেশ
2. ‘উপরোধম্ (उपरोधम्)’ শব্দটির অর্থ কী?
A) ব্যাঘাত করা
B) উৎসাহ দেওয়া
C) সাহায্য করা
D) সাহায্য না করা
3. ক্ষুধার্ত হয়ে উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিলেন?
A) জবা
B) গোলাপ
C) আকন্দ
D) ধুতরো
4. দেবতাদের চিকিৎসক কে ছিলেন?
A) ভগবান বিষ্ণু
B) মহাদেব
C) অশ্বিনীকুমারদ্বয়
D) পবনদেব
5. গুরুকে নিবেদন না করে কে পিষ্টক ভক্ষণ করতে চাননি?
A) আরুণি
B) বেদ
C) উপমন্যু
D) ঋষি আয়োদ ধৌম্য
6. আদিকবি কে?
A) পতঞ্জলি
B) বেদব্যাস
C) পরাশর মুনি
D) বাল্মীকি
7. ‘संप्रति वन्दे नमः’ শ্লোকে ‘তম্’ বলতে বোঝানো হয়েছে—
A) রামচন্দ্রকে
B) সীতাদেবীকে
C) লক্ষ্মণকে
D) রাবণকে
8. বর্ষাকালের মেঘ কীসের মতো ঠান্ডা হয়?
A) প্রস্তরখণ্ডের মতো
B) কর্পূরখণ্ডের মতো
C) বরফের মতো
D) বৃষ্টির মতো
9. কখন বনভূমি বেশি শোভা পায়?
A) সকালবেলায়
B) দুপুরবেলায়
C) বিকেলবেলায়
D) রাত্রিবেলায়
10. ‘প্লবগাঃ (प्लवगाः)’ শব্দটির অর্থ হল—
A) ব্যাঙেরা
B) মেঘেরা
C) বকেরা
D) ময়ুরেরা
11. ‘কৃপণঃ কপালী’ কী জাতীয় রচনা?
A) ডিম
B) প্রহসন
C) ভাণ
D) ব্যায়োগ
12. পাঠ্যাংশ অনুযায়ী মিথ্যা কথা কারা সহ্য করেন না?
A) দেবতারা
B) ভূতেরা
C) পুলিশেরা
D) ডাক্তাররা
13. ‘जीवनं तु रक्षणीयम्’— বক্তা কে?
A) কপালী
B) মন্থরা
C) বৈদ্য
D) রঙ্গিণী
14. ‘চিপিটকচর্বণম্’ শব্দটির অর্থ কী?
A) মুড়ি চেবানো
B) খই চেবানো
C) মুড়কি চেবানো
D) চিড়ে চেবানো
15. পঙ্গুরাম কে?
A) পরিচারক
B) মালিক
C) মালি
D) পুরোহিত
16. মাহেশ্বর সূত্র—
A) ১২টি
B) ১৩টি
C) ১৪টি
D) ১৫টি
17. ‘গিরীশঃ’-এর সন্ধি বিচ্ছেদ—
A) গিরি + ঈশঃ
B) গিরি + ইশঃ
C) গিরী + ঈশঃ
D) গিরী + ইশঃ
18. ‘ক্ষুধার্তঃ’-এর সন্ধি বিচ্ছেদ—
A) ক্ষুধ + ঋতঃ
B) ক্ষুধা + আর্তঃ
C) ক্ষুধার + তঃ
D) ক্ষুধা + ঋতঃ
19. ‘যাচ্ + না’-এর সন্ধিবদ্ধ রূপটি হবে—
A) যাচনা
B) যাচন্
C) যাজ্ঞা
D) যাচান্
20. ‘বাগীশঃ’-এর সন্ধি বিচ্ছেদ—
A) বাগ্ + ঈশঃ
B) বাক্ + ঈশঃ
C) বাগী + ঈশঃ
D) বাগী + ইশঃ
21. ‘জগদীশঃ’-এর সন্ধি বিচ্ছেদ হবে—
A) জগৎ + ঈশঃ
B) জগদী + ঈশঃ
C) জগৎ + ইশঃ
D) জগদী + ইশঃ
22. ‘লতা’ শব্দের সপ্তমী বহুবচন—
A) লতাভ্যঃ
B) লতাসু
C) লতানাম্
D) লতাঃ
23. ‘বারিণঃ’ পদটিতে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
A) দ্বিতীয়া
B) তৃতীয়া
C) চতুর্থী
D) পঞ্চমী
24. ‘অস্মদ্’ শব্দের প্রথমার বহুবচন কোনটি?
A) অহম্
B) আবাম্
C) বয়ম্
D) মাম্
25. √ভূ ধাতুর লট্, মধ্যম পুরুষ বহুবচনের রূপটি হল—
A) ভবতঃ
B) ভবথঃ
C) ভবথ
D) ভবামঃ
26. √গম্ ধাতুর লঙ্, প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
A) অগচ্ছৎ
B) অগচ্ছম্
C) অগচ্ছন্
D) অগচ্ছাব
27. √কৃ ধাতুর লৃট্, প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
A) করোতি
B) করিষ্যতি
C) কুরুতঃ
D) করিষ্যতঃ
28. নিষ্ঠা প্রত্যয় হল—
A) ক্ত ও ক্তবতু
B) ত্বাচ্ + ল্যপ্
C) ক্তিন্
D) কোনটিই নয়
29. ‘গতবত্’ পদটিকে বিশ্লেষণ করলে হবে—
A) গত + ক্তবতু
B) গম্ + ক্তবতু
C) গাম্ + ক্তবতু
D) কোনটিই নয়
30. ‘পঠিত্বা’-এর বিশ্লিষ্ট রূপটি হল—
A) পঠি + ত্ত্বা
B) পঠ্ + ত্ত্বা
C) পঠিত + ত্ত্বা
D) B ও C উভয়ই সঠিক
31. বেদের অপর নাম কী?
A) ধর্মগ্রন্থ
B) উপনিষদ
C) শ্রুতি
D) স্মৃতি
32. ঋগবেদের একটি উপনিষদ্ হল—
A) ঐতরেয়
B) কেনোপনিষদ
C) কঠোপনিষদ
D) প্রশ্নোপনিষদ
33. ‘গীতিরূপা মন্ত্রাঃ সামানি’—এটি বলেছেন—
A) মহীধর
B) উট
C) শৌনক
D) সায়নাচার্য
34. গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করেছেন?
A) ঋগবেদ
B) সামবেদ
C) যজুর্বেদ
D) অথর্ববেদ
35. প্রচলিত বিশ্বাস অনুসারে, বিশ্বের সর্বপ্রথম শ্লোকের রচয়িতা কে?
A) বেদব্যাস
B) বাল্মীকি
C) কালিদাস
D) ভাস
36. রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন?
A) ১৪ বছর
B) ১৮ বছর
C) ২০ বছর
D) ২২ বছর
37. রামায়ণের কোন্ কাণ্ডে লঙ্কাপুরীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায়?
A) যুদ্ধকাণ্ড
B) সুন্দরকাণ্ড
C) উত্তরকাণ্ড
D) অরণ্যকাণ্ড
38. সর্বাধিক প্রচলিত গল্পগ্রন্থ কোনটি?
A) কথাসরিৎসাগর
B) হিতোপদেশ
C) পঞ্চতন্ত্র
D) বেতালপঞ্চবিংশতি
39. হিতোপদেশের রচয়িতা কে?
A) বিষ্ণুশর্মা
B) নারায়ণ শর্মা
C) কালিদাস
D) দণ্ডী
40. সোমদেবের কথাসরিৎসাগর কোন ভাষায় রচিত?
A) সংস্কৃত
B) বাংলা
C) তামিল
D) প্রাকৃত

.jpg)
Enter Your Comment