WBCHSE Class 11 Philosophy Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ের প্রশ্ন উত্তর ২০২৬

0

WBCHSE Class 11 Philosophy Semester 1 Question Paper 2026 PDF with Answers

WBCHSE Class 11 Philosophy Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ের প্রশ্ন উত্তর ২০২৬


Info Educations-এর পক্ষ থেকে সকল একাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে আন্তরিক স্বাগতম। তোমাদের Semester-I পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করার জন্য আমরা নিয়ে এসেছি 2 Set WBCHSE Class 11 Philosophy Semester 1 Question Paper 2026। West Bengal Class 11 Semester 1 Philosophy Model Paper 2026 PDF নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে।


যারা Class 11 Philosophy First Semester Question and Answer, একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার প্রশ্নপত্র, WBCHSE Philosophy Model Question Paper 2026, অথবা Philosophy Sample Question Paper Class 11 Semester 1 খুঁজছ, তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে WBCHSE-এর নতুন Semester-I সিলেবাস অনুসারে সম্ভাব্য ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নির্বাচন করে উপস্থাপন করা হয়েছে।


Philosophy Suggestion Class 11 WBCHSE 1st Semester 2026


WBCHSE Class 11 Philosophy Semester 1 Question Paper with Answers PDF Download এবং একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর সম্পূর্ণভাবে WBCHSE-এর সর্বশেষ Semester-I Philosophy Syllabus 2026 অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই মডেল প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষার নম্বর বিভাজন, প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সম্ভাব্য MCQ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে।


এছাড়াও English Medium ও Bengali Medium—উভয় মাধ্যমের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে WBCHSE Class 11 Philosophy Suggestion 2026, Semester 1 Philosophy Question Bank, Previous Style Model Question Paper, Important MCQ, এবং Solved Question Paper-এর ধাঁচে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তোমরা WBCHSE Class 11 Philosophy Semester 1 Examination 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে আরও ভালো ফল করতে পারবে।


WBCHSE ক্লাস 11 দর্শন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026


Set – 1


1) 'দর্শন' শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে?


(a) দশ

(b) দশৃ

(c) দৃ

(d) শ


2) নিম্নলিখিত বাক্যগুলি সত্য (T) অথবা মিথ্যা (F)। বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও।


(a) ভারতীয় দর্শনে 'পুরুষার্থ' হল যা মানবজীবনের লক্ষ্য।

(b) ভারতীয় দর্শনে ধর্ম বলতে বোঝানো হয়েছে ঈশ্বর-আরাধনাকে।

(c) ভারতীয় দর্শনে 'মোক্ষ' হল গৌণ পুরুষার্থ।

(d) পুরুষার্থের সংখ্যা মোট পাঁচটি।


সংকেত:


(a) (b) (c) (d)

(A) T F T F

(B) F T F T

(C) T T F T

(D) F F T T


3) 'প্রত্যক্ষই একমাত্র প্রমাণ' — ভারতীয় দর্শনে একথা বলেন—


(a) চার্বাক

(b) জৈন

(c) বৌদ্ধ

(d) ন্যায়


4) তালিকা I-এর সঙ্গে তালিকা II মেলাও। নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করো।


তালিকা I


(a) ন্যায় দর্শন

(b) যোগ দর্শন

(c) বেদান্ত দর্শন

(d) বৌদ্ধ দর্শন


তালিকা II


(I) মহর্ষি বাদরায়ন

(II) মহর্ষি গৌতম

(III) গৌতম বুদ্ধ

(IV) মহর্ষি পতঞ্জলি


সংকেত:


(A) (a)-(II), (b)-(IV), (c)-(I), (d)-(III)

(B) (a)-(IV), (b)-(II), (c)-(I), (d)-(III)

(C) (a)-(I), (b)-(IV), (c)-(II), (d)-(III)

(D) (a)-(IV), (b)-(I), (c)-(II), (d)-(III)


5) বৌদ্ধ দর্শনে কোন প্রত্যক্ষকে স্বীকার করা হয়েছে?


(a) সবিকল্পক প্রত্যক্ষ

(b) নির্বিকল্পক প্রত্যক্ষ

(c) লৌকিক প্রত্যক্ষ

(d) বাহ্য প্রত্যক্ষ


6) শূন্যস্থান পূরণ কর:


সংজ্ঞা-সংজ্ঞী সম্বন্ধের জ্ঞানকে ______ বলে।


(a) অনুমিতি

(b) উপমিতি

(c) অনুমান

(d) শব্দ


7) বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও:


অর্থাপত্তি প্রমাণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হল—


① শ্রুতি যোগাসন করে

② শ্রুতি খেতে ভালোবাসে

③ শ্রুতি স্থূলকায়


(a) ① → ② → ③

(b) ② → ③ → ①

(c) ③ → ① → ②

(d) ② → ① → ③


8) কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়?


(a) চার্বাক

(b) জৈন

(c) বৌদ্ধ

(d) ন্যায়


9) তালিকা I-এর সঙ্গে তালিকা II মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করো।


তালিকা I


(a) প্রমা বলতে বোঝায়

(b) অর্থ বলতে বোঝায়

(c) সন্নিকর্ষ বলতে বোঝায়

(d) সম্যক বলতে বোঝায়


তালিকা II


(i) প্রত্যক্ষ

(ii) যথার্থ জ্ঞান

(iii) বিষয়শূন্য জ্ঞান

(iv) বিষয়


সংকেত:


(A) a-iii, b-ii, c-iv, d-i

(B) a-ii, b-iv, c-i, d-iii

(C) a-i, b-iii, c-ii, d-iv

(D) a-ii, b-iv, c-iii, d-i


10) ন্যায় মতে প্রমাণ হল—


(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) ছয়টি


11) শূন্যস্থান পূরণ কর:


শব্দকে জানা যায় ______ সন্নিকর্ষ দ্বারা।


(ক) সংযোগ

(খ) সংযুক্ত-সমবায়

(গ) সমবায়

(ঘ) সমবেত-সমবায়


12) প্রশ্নটির সমাধান কর:


একটি শিশু দূর থেকে বরফ দেখে বলল, "বরফ হয় ঠান্ডা"। ন্যায় দর্শন অনুসারে শিশুটির এক্ষেত্রে যে প্রত্যক্ষ হয়েছে তা হল—


(ক) বাহ্য প্রত্যক্ষ

(খ) লৌকিক প্রত্যক্ষ

(গ) মানস প্রত্যক্ষ

(ঘ) অলৌকিক প্রত্যক্ষ


13) নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন—


(ক) গৌতম বুদ্ধ

(খ) কণাদ

(গ) গৌতম মুনি

(ঘ) গঙ্গেশ


14) ন্যায় দর্শনে সপ্রকারক জ্ঞানকে কী বলে?


(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ

(খ) সবিকল্পক প্রত্যক্ষ

(গ) প্রত্যভিজ্ঞা

(ঘ) সামান্যলক্ষণ প্রত্যক্ষ


15) 'প্রকার' শব্দের অর্থ কী?


(ক) বিশেষ্য

(খ) বিশেষণ

(গ) ক্রিয়া

(ঘ) সর্বনাম


16) নৈয়ায়িকদের মতে আমাদের সব প্রত্যক্ষ ______ নয়।


(ক) সবিকল্পক

(খ) অনুমিতি

(গ) নির্বিকল্পক

(ঘ) শাব্দ


17) বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও:

ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ স্তরের ক্রমটি হল—


(i) প্রত্যভিজ্ঞা

(ii) নির্বিকল্পক প্রত্যক্ষ

(iii) সবিকল্পক প্রত্যক্ষ


(a) (ii) → (iii) → (i)

(b) (i) → (ii) → (iii)

(c) (iii) → (ii) → (i)

(d) (i) → (iii) → (ii)


18) ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান কর:


কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে সেটিকে পাশ কাটিয়ে চলে গেল। পরক্ষণেই ওই বস্তুটি কী তা জানার জন্য তার মনে কৌতূহলের সৃষ্টি হল। সে পিছনে ফিরে তাকিয়ে দেখল, এটি একটি মোবাইল ফোন।


"এটি একটি মোবাইল ফোন" — এই জ্ঞান ব্যক্তিটির কোন প্রত্যক্ষের মাধ্যমে হয়?


(ক) সবিকল্পক প্রত্যক্ষ

(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ

(গ) নিষ্প্রকারক প্রত্যক্ষ

(ঘ) বিশেষণহীন প্রত্যক্ষ


19) ন্যায়মতে অনুমিতি হল—


(ক) প্রমাণ

(খ) প্রমা

(গ) প্রমেয়

(ঘ) প্রমাতা


20) হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কী বলে?


(ক) জ্ঞান

(খ) পরামর্শ

(গ) ব্যাপ্তি

(ঘ) উপমিতি 


21) 'পর্বতো বহ্নিমান ধূমাৎ' – এই অনুমানে ‘পক্ষ’ পদটি হল—


(ক) বহ্নি

(খ) ধূম

(গ) ধূম ও বহ্নি

(ঘ) পর্বত


22) শূন্যস্থান পূরণ কর:


ন্যায়মতে পরার্থানুমানের অবয়ব হল ______ টি।


(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ৬


23) নিম্নলিখিত বাক্যগুলি সত্য (T) অথবা মিথ্যা (F)। বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও।


(a) অনুমান একপ্রকার মানসিক প্রক্রিয়া।

(b) অনুমানে দুটি পদ থাকে।

(c) অনুমিতি হল অপরোক্ষ জ্ঞান।

(d) অনুমিতির ব্যুৎপত্তিগত অর্থ হল পরের জ্ঞান বা পশ্চাদগামী জ্ঞান।


সংকেত:


(a) (b) (c) (d)


A) T F F T

B) T T F F

C) F T F T

D) T F T F


24) বিষয়গুলিকে ক্রমানুসারে সাজাও: পরার্থানুমান প্রক্রিয়ার সঠিক ক্রম হল—


১) প্রতিজ্ঞা

২) হেতুবাক্য

৩) উদাহরণ

৪) নিগমন

৫) উপনয়


ক্রম:


(ক) ১)-২)-৩)-৪)-৫)

(খ) ৫)-৪)-৩)-২)-১)

(গ) ১)-২)-৩)-৫)-৪)

(ঘ) ২)-১)-৫)-৪)-৩)


25) প্রশ্নটির সমাধান কর:


শুক্রবার স্বপ্না বাড়ি থেকে বেরোনোর সময় দেখল আকাশে মেঘ করেছে। আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার অনুমান করে সে ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোল।


এখানে স্বপ্না যে অনুমান করেছে তাতে পক্ষ, সাধ্য ও হেতু নির্ণয় কর—


(ক) পক্ষ – মেঘ, সাধ্য – আকাশ, হেতু – বৃষ্টি

(খ) পক্ষ – আকাশ, সাধ্য – বৃষ্টি, হেতু – মেঘ

(গ) পক্ষ – বৃষ্টি, সাধ্য – আকাশ, হেতু – মেঘ

(ঘ) পক্ষ – আকাশ, সাধ্য – মেঘ, হেতু – বৃষ্টি


26) দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম—


(ক) অধিবিদ্যা

(খ) তর্কবিদ্যা

(গ) জ্ঞানবিদ্যা

(ঘ) সমাজ দর্শন


27) আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন—


(ক) সক্রেটিস

(খ) অ্যারিস্টটল

(গ) ডেকার্ট

(ঘ) লক


28) কোন দার্শনিকের মতে "বিস্ময়ই দর্শনের জনক"?


(ক) প্লেটো

(খ) অ্যারিস্টটল

(গ) ডেকার্ত

(ঘ) কান্ট


29) তালিকা I-এর সঙ্গে তালিকা II মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করো।


তালিকা I


ক) জ্ঞানবিদ্যা

খ) যুক্তিবিদ্যা

গ) অধিবিদ্যা

ঘ) নীতিবিদ্যা


তালিকা II


১) কান্ট

২) আই এম কোপি

৩) অ্যারিস্টটল

৪) ম্যাকেঞ্জি


সংকেত:


(a) (b) (c) (d)


A) (১) (২) (৩) (৪)

B) (২) (১) (৪) (৩)

C) (৩) (২) (১) (৪)

D) (৪) (১) (২) (৩)


30) নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় কর।


বিবৃতি (ক): জ্ঞানবিদ্যা দর্শনের এক অপরিহার্য শাখা।

বিবৃতি (খ): জ্ঞানবিদ্যার আলোচনা ছাড়া দর্শনের আলোচনা অসম্পূর্ণ।


সংকেত:


ক) বিবৃতি (খ) ও বিবৃতি (ক)-এর বিরোধী

খ) বিবৃতি (খ), হল বিবৃতি (ক)-এর কারণ

গ) বিবৃতি (ক) হল সত্য কিন্তু বিবৃতি (খ) হল মিথ্যা

ঘ) বিবৃতি (ক) এবং বিবৃতি (খ) একে অন্যের উপর নির্ভরশীল নয়


31) নিম্নলিখিত বাক্যগুলি সত্য (T) অথবা মিথ্যা (F)। বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও।


(a) 'Epistemology' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ভাষায় চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান।

(b) 'Metaphysics' শব্দের অর্থ পরিদৃশ্যমান জগতের অতিরিক্ত জগৎ।

(c) 'Logos' কথার অর্থ নীতি সম্বন্ধীয় বিদ্যা।

(d) 'Mores' শব্দটির অর্থ হল অভ্যাস বা রীতিনীতি।


সংকেত:


(a) (b) (c) (d)


① T F T T

② F T F F

③ T T T F

④ F T F T


32) 'বুদ্ধিই যথার্থ জ্ঞানের একমাত্র উৎস' – এই কথা বলেছে কোন দার্শনিক সম্প্রদায়?


(a) বুদ্ধিবাদীরা

(b) অভিজ্ঞতাবাদীরা

(c) বিচারবাদীরা

(d) স্বজ্ঞাবাদীরা


33) 'কোনো কোনো ধারণা হয় সহজাত' – একথা কে বলেছেন?


(a) লক

(b) হিউম

(c) ডেকার্ত

(d) লাইবনিজ


34) 'আমি চিন্তা করি অতএব আমি আছি' – একথা কে বলেছেন?


(a) লক

(b) ডেকার্ত

(c) স্পিনোজা

(d) বার্কলে


35) “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না।” – সে কথা বলেছেন—


(ক) লাইবনিজ

(খ) লক

(গ) হিউম

(ঘ) ডেকার্ত


36) শূন্যস্থান পূরণ কর:


লাইবনিজ বলেন মনাডগুলি ___________।


(ক) গবাক্ষহীন

(খ) ধারণাহীন

(গ) ক্রিয়াশীলতাহীন

(ঘ) গতিহীন


37) বার্কলের জ্ঞান-তাত্ত্বিক মতবাদ ___________ দৃষ্ট।


(ক) অহং সর্বস্ববাদ

(খ) চক্রক

(গ) অনাবস্থা

(ঘ) একদেশদর্শী ধর্মী


38) বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও:


হিউমের মতানুসারে জ্ঞান উৎপাদনের সঠিক ক্রমটি হল—


(১) ধারণা

(২) মুদ্রণ

(৩) জ্ঞান


(ক) (১) → (২) → (৩)

(খ) (২) → (৩) → (১)

(গ) (৩) → (১) → (২)

(ঘ) (২) → (১) → (৩)


39) ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো:


দশম শ্রেণীর ছাত্রী সোমা শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তাজমহলকে চাক্ষুষ প্রত্যক্ষ করল। তারপর সে বাড়ি ফিরে তার ছোট ভাইকে ভ্রমণের গল্প করতে গিয়ে তার মনে তাজমহলের ভাবনা উদয় হল। তাজমহলের কথা ভাবতেই আগ্রার অন্যান্য দর্শনীয় স্থান ফতেপুর সিক্রি, আগ্রা দুর্গের কথা মনে পড়ে গেল।


বাড়িতে ফিরে ছাত্রীর তাজমহলের যে ভাবনা উদয় হল, তা হিউমের মতে—


(ক) ধারণা

(খ) প্রত্যক্ষ

(গ) মুদ্রণ

(ঘ) প্রত্যভিজ্ঞা


40) তালিকা I-এর সাথে তালিকা II মেলাও এবং সঠিক জোড় নির্ণয় কর।


তালিকা I


a) ডেকার্ত

b) স্পিনোজা

c) লাইবনিজ

d) কান্ট


তালিকা II


i) বিচারবাদ

ii) মনাডতত্ত্ব

iii) দ্বৈতবাদ

iv) সর্বেশ্বরবাদ


সংকেত:


(a) (b) (c) (d)


A) (i) (iii) (iv) (ii)

B) (iv) (ii) (i) (iii)

C) (ii) (iv) (iii) (i)

D) (iii) (iv) (ii) (i)



West Bengal Class 11 Philosophy Semester 1 Model Question Paper 2026


Set – 2


1. শূন্যস্থান পূরণ কর :-

(i) _____ধাতু ও ______ প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে।


(a) দৃশ, নট

(b) দৃশ, অনট

(c) দৃশ, অন

(d) দশ, অনট


(ii) ভারতীয় দর্শনের বিভাগ হলো ______ টি।


(a) দুটি

(b) তিনটি

(c) চারটি

(d) পাঁচটি


(iii) দুটি বিষয়ের উপস্থিতি ও অনুপস্থিতির সাহচর্য হল—


(a) ব্যতিরেক

(b) ব্যাপ্তি

(c) অন্বয়

(d) তর্ক


(iv) বৈতান্তিক সম্প্রদায়কে বলা হয়—


(a) আদি জনক

(b) আদি চার্বাক

(c) ধূর্ত চার্বাক

(d) কোনটাই নয়


(v) ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন—


(a) মহর্ষি গৌতম

(b) মহর্ষি জৈমিনি

(c) মহর্ষি কপিল

(d) আচার্য শঙ্কর


(vi) শব্দকে জানা যায় ______ সন্নিকর্ষের দ্বারা—


(a) সংযোগ

(b) সংযুক্ত সমবায়

(c) সমবায়

(d) সমবেত সমবায়


(vii) নৈয়ায়িকদের মতে, আমাদের সব প্রত্যক্ষ ______ নয়।


(a) সবিকল্পক

(b) অনুমিতি

(c) অবিকল্পক

(d) শব্দ


(viii) দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম—


(a) অধিবিদ্যা

(b) তর্কবিদ্যা

(c) জ্ঞানবিদ্যা

(d) সমাজদর্শন


(ix) লাইবনিজ বলেন মনাডগুলি—


(a) গবাক্ষহীন

(b) ধারণাহীন

(c) ক্রিয়াশীলতাহীন

(d) গতিহীন


(x) লকের মতে আমাদের মন হল একটি অন্ধকার কক্ষ, যার দুটি জানালা হল—


(a) মুদ্রণ ও ধারণা

(b) সংবেদন ও অন্তর্দর্শন

(c) আকার ও উপাদান

(d) কোনটিই নয়


2. চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্ণয় কর :-

(i) ভারতীয় দর্শন অনুসারে জ্ঞানলাভের ক্ষেত্রে তিনটি আবশ্যিক শর্ত হল—


West Bengal Class 11 Philosophy Semester 1 Model Question Paper 2026



(ii) বেদের উপর অবিশ্বাসকে কেন্দ্র করে ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগটি হল—

WBCHSE Class 11 Philosophy Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ের প্রশ্ন উত্তর ২০২৬



(iii) নিম্নলিখিত ছকের সাহায্যে দেখাও ন্যায় মতে কোন প্রত্যক্ষটি কার উপর নির্ভরশীল?


(a) সবিকল্পক প্রত্যক্ষ → নির্বিকল্পক প্রত্যক্ষ → প্রত্যভিজ্ঞা


(b) নির্বিকল্পক প্রত্যক্ষ → সবিকল্পক প্রত্যক্ষ → প্রত্যভিজ্ঞা


(c) প্রত্যভিজ্ঞা → সবিকল্পক প্রত্যক্ষ → নির্বিকল্পক প্রত্যক্ষ


(d) নির্বিকল্পক প্রত্যক্ষ → প্রত্যভিজ্ঞা → সবিকল্পক প্রত্যক্ষ


(iv) অনুমান প্রক্রিয়ার ক্ষেত্রে যে তিনটি পদের প্রয়োজন হয়—


(a) হেতু, সাধ্য, পক্ষ


(b) ব্যাপ্তি, পক্ষধর্মতা, সাধ্য


(c) সপক্ষ, বিপক্ষ, ব্যাপ্তি


(d) পরামর্শ, পক্ষধর্মতা, ব্যাপ্তি


(v) ডেকার্তের তিনপ্রকার ধারণা যে বিষয়গুলিকে নির্দেশ করে—


(a) আগন্তুক, ভৌতিক, লৌকিক


(b) কৃত্রিম, সহজাত, বাহ্য


(c) সহজাত, লৌকিক, অলৌকিক


(d) আগন্তুক, কৃত্রিম, সহজাত


3. তালিকা I-এর সঙ্গে তালিকা II মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় কর :-

তালিকা I


(a) ন্যায় দর্শন

(b) যোগ দর্শন

(c) বেদান্ত দর্শন

(d) বৌদ্ধ দর্শন


তালিকা II


(i) মহর্ষি বাদরায়ন

(ii) মহর্ষি গৌতম

(iii) গৌতম বুদ্ধ

(iv) মহর্ষি পতঞ্জলি


সংকেত :


(a) (b) (c) (d)


(a) (iv) (i) (iii) (ii)

(b) (i) (ii) (iii) (iv)

(c) (ii) (iv) (i) (iii)

(d) (iv) (ii) (i) (iii)


(ii)

তালিকা I


(a) চার্বাক

(b) বেদান্ত

(c) বৈশেষিক

(d) প্রাভাকর মীমাংসক


তালিকা II


(i) প্রত্যক্ষ, অনুমান

(ii) প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি

(iii) প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ ও অর্থাপত্তি

(iv) প্রত্যক্ষ


সংকেত :


(a) (b) (c) (d)


(a) (i) (ii) (iv) (iii)

(b) (iv) (ii) (i) (iii)

(c) (ii) (i) (iii) (iv)

(d) (iii) (ii) (i) (iv)


(iii)

তালিকা I


(a) 'প্রমা' বলতে বোঝায়

(b) 'অর্থ' বলতে বোঝায়

(c) 'সন্নিকর্ষ' বলতে বোঝায়

(d) সম্যক বলতে বোঝায়


তালিকা II


(i) সংযোগ

(ii) যথার্থ জ্ঞান

(iii) বিপর্যয় শূন্য জ্ঞান

(iv) বিষয়


সংকেত :


(a) (b) (c) (d)


(a) (iii) (ii) (iv) (i)

(b) (ii) (iv) (i) (iii)

(c) (i) (iii) (ii) (iv)

(d) (ii) (iv) (iii) (i)


(iv)

তালিকা I


(a) জ্ঞানবিদ্যা

(b) যুক্তিবিদ্যা

(c) অধিবিদ্যা

(d) নীতিবিদ্যা


তালিকা II


(i) কান্ট

(ii) আই এম কোপি

(iii) অ্যারিস্টটল

(iv) ম্যাকেঞ্জি


সংকেত :


(a) (b) (c) (d)


(a) (i) (ii) (iii) (iv)

(b) (ii) (i) (iv) (iii)

(c) (iii) (ii) (i) (iv)

(d) (iv) (i) (ii) (iii)


(v)

তালিকা I


(a) বার্কলে

(b) হিউম

(c) লক

(d) মিল


তালিকা II


(i) সহজাত ধারণাবাদ খণ্ডন

(ii) সব জ্ঞান আপতিক

(iii) সংশয়বাদ

(iv) অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর


সংকেত :


(a) (b) (c) (d)


(a) (iv) (iii) (i) (ii)

(b) (ii) (iii) (i) (iv)

(c) (iv) (iii) (i) (ii)

(d) (iii) (i) (iv) (ii) 


4. ক্ষেত্র ভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো :-

(i) কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে, সেটিকে প্রথমে পাশ কাটিয়ে চলে গেল। পরক্ষণেই ঐ বস্তুটি কী তা জানার জন্য তার মনে কৌতূহলের সৃষ্টি হল। সে পিছনে ফিরে তাকিয়ে দেখল, "এটি একটি মোবাইল ফোন"। এই জ্ঞান ব্যক্তিটির কোন প্রত্যক্ষের মাধ্যমে হয়?


(a) সবিকল্পক প্রত্যক্ষ

(b) নির্বিকল্পক প্রত্যক্ষ

(c) নিষ্প্রকারক প্রত্যক্ষ

(d) বিশেষহীন প্রত্যক্ষ


(ii) শুক্রবার স্বপ্না বাড়ি থেকে বেরোনোর সময় দেখল আকাশে মেঘ করেছে। আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার অনুমান করে সে ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোল। এক্ষেত্রে স্বপ্না যে অনুমান করেছে তাতে পক্ষ, সাধ্য ও হেতু নির্ণয় করো।


(a) পক্ষ— মেঘ, সাধ্য— আকাশ, হেতু— বৃষ্টি

(b) পক্ষ— আকাশ, সাধ্য— বৃষ্টি, হেতু— মেঘ

(c) পক্ষ— বৃষ্টি, সাধ্য— আকাশ, হেতু— মেঘ

(d) পক্ষ— আকাশ, সাধ্য— মেঘ, হেতু— বৃষ্টি


(iii) একটি শিশু দূর থেকে বরফ দেখে বলল, "বরফ হয় ঠান্ডা"। ন্যায় দর্শন অনুসারে শিশুটির এক্ষেত্রে যে প্রত্যক্ষ হয়েছে তা হল—


(a) বাহ্য প্রত্যক্ষ

(b) লৌকিক প্রত্যক্ষ

(c) মানস প্রত্যক্ষ

(d) অলৌকিক প্রত্যক্ষ


(iv) দ্বাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তাজমহলকে চাক্ষুষ প্রত্যক্ষ করলো এবং বাড়ি ফিরে এসে তার ভাইকে ভ্রমণের গল্প করতে গিয়ে তার মনে তাজমহলের ভাবনা উদয় হল। তাজমহলের কথা ভাবতেই আগ্রার অন্যান্য দর্শনীয় স্থান ফতেপুর সিক্রী, আগ্রা দুর্গের কথা মনে পড়ে গেল।


বাড়িতে ফিরে ছাত্রীর তাজমহলের যে ভাবনা উদয় হল তা হল হিউমের মতে—


(a) ধারণা

(b) প্রত্যক্ষ

(c) মুদ্রণ

(d) প্রত্যভিজ্ঞা


5. নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য (T) অথবা মিথ্যা (F)। বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও :-

(i)

(a) বুদ্ধিবাদী দার্শনিক দেকার্তের মতে, সহজাত ধারণা বলে কিছু নেই।

(b) স্পিনোজা জ্যামিতিক পদ্ধতিকে তাঁর দর্শনতত্ত্বে স্বীকার করেছেন।

(c) লাইবনিজের মতে, এই বিশ্বজগৎ যা দিয়ে তৈরি তাহল মনাড।

(d) প্লেটো বলেন, দর্শন হল সামান্য, অপরিবর্তনশীল এবং শাশ্বত বিষয়ের জ্ঞান।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T T F F

(b) T F T F

(c) F T T T

(d) T F F T


(ii)

(a) 'Epistemology' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ভাষায় চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান।

(b) 'Metaphysics' শব্দের আক্ষরিক অর্থ পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ।

(c) 'Logos' কথার অর্থ নীতিসম্বন্ধীয় বিদ্যা।

(d) 'Mores' শব্দটির অর্থ হল অভ্যাস বা রীতিনীতি।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T F T T

(b) F T T F

(c) T T T F

(d) F T F T


(iii)

(a) অনুমান প্রমাণ প্রত্যক্ষ প্রমাণের কার্যকরী হয়।

(b) প্রাচীন ন্যায় মতে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয়, তাকে অনুমিতি বলে।

(c) নব্য ন্যায় মতে ব্যাপ্তিজ্ঞান হল অনুমিতির কারণ।

(d) নব্য ন্যায় মতে যে জ্ঞানে ব্যাপ্তি জ্ঞান করণ হয়, সেই জ্ঞানই অনুমিতি।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T T T T

(b) T T T F

(c) T T F F

(d) T F T F


(iv)

(a) নির্বিকল্পক জ্ঞানে বস্তুটির সহজ উপলব্ধি হয়।

(b) নির্বিকল্পক প্রত্যক্ষ বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ।

(c) নির্বিকল্পক প্রত্যক্ষের সত্য-মিথ্যা যাচাই করা যায় না।

(d) নির্বিকল্পক প্রত্যক্ষ বস্তুর অস্তিত্বের পরিণত অনুভব।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T T T T

(b) T F T F

(c) T T F F

(d) F T F T


(v)

(a) মহর্ষি কণাদ হলেন ন্যায় দর্শনের প্রণেতা।

(b) ন্যায় দর্শন নাস্তিক সম্প্রদায়ভুক্ত।

(c) 'তত্ত্ব চিন্তামণি' গ্রন্থটির শ্রীধর ভট্টের লেখা।

(d) ন্যায় মতে, প্রমেয় পদার্থ ১৬টি।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T T T T

(b) T F F T

(c) F T F T

(d) F F F F


(vi)

(a) চার্বকদের বলা হয় প্রত্যক্ষৈক প্রমাণবাদী।

(b) অনুমানের ভিত্তি হল ব্যাপ্তিজ্ঞান।

(c) চার্বাক মতে, অনুমান কোন প্রমাণ নয়।

(d) চার্বাকগণ বলেন, আপ্ত পুরুষের বাক্য অনুমান নির্ভর।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T T F F

(b) F T T F

(c) F T F T

(d) T T T T


(vii)

(a) বাহ্য প্রত্যক্ষে বাহ্য বিষয়ের জ্ঞান হয়।

(b) প্রত্যক্ষ বস্তুর সাক্ষাৎ জ্ঞান।

(c) কল্পনাযুক্ত অভ্রান্ত জ্ঞান প্রত্যক্ষ।

(d) ইন্দ্রিয়ের অধ্যাবসায় না হলে প্রত্যক্ষ প্রমাণ হয়।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) F T T F

(b) T F T F

(c) T T F F

(d) F F F T


(viii)

(a) চার্বাক দর্শন নরমপন্থী নাস্তিক।

(b) জৈনরা অনুমান প্রমাণকে অস্বীকার করে।

(c) বৌদ্ধ দর্শনে আর্য সত্য চতুষ্টয় স্বীকৃত।

(d) ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T T F T

(b) F F F T

(c) T F F T

(d) T T F F


(ix)

(a) ভারতীয় দর্শনে 'পুরুষার্থ' হল— যা মানবজীবনের লক্ষ্য।

(b) ভারতীয় দর্শনে 'ধর্ম' বলতে বোঝানো হয়েছে ঈশ্বর আরাধনাকে।

(c) ভারতীয় দর্শনে 'মোক্ষ' হল গৌণ পুরুষার্থ।

(d) পুরুষার্থের সংখ্যা মোট পাঁচটি।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T F F F

(b) F T T T

(c) T F T F

(d) F T F T


(x)

(a) দর্শন জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা করে।

(b) ভারতীয় দর্শনে 'দর্শন' কথাটির অর্থ চাক্ষুষ প্রত্যক্ষ।

(c) সর্বপ্রথম দার্শনিক হিসেবে পিথাগোরাস নিজেকে অভিহিত করেছেন।

(d) দর্শনকে সর্বব্যাপক শাস্ত্র বলা যায় না।


সংকেত :


(a) (b) (c) (d)


(a) T F T F

(b) F T F T

(c) T T F F

(d) F F T T


6. বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও :-

(a) অর্থাপত্তি প্রমাণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হল—


(i) শ্রুতি যোগাসন করে

(ii) শ্রুতি খেতে ভালোবাসে

(iii) শ্রুতি স্থূলকায় নয়


(a) (i) → (ii) → (iii)

(b) (iii) → (i) → (ii)

(c) (ii) → (iii) → (i)

(d) (ii) → (i) → (iii)


(b) ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞান হওয়ার সঠিক ক্রমটি হল—

(i) মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ

(ii) মনের সঙ্গে আত্মার সংযোগ

(iii) ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ

(iv) প্রত্যক্ষ জ্ঞান


(a) (ii) → (i) → (iii) → (iv)

(b) (i) → (ii) → (iii) → (iv)

(c) (ii) → (iii) → (iv) → (i)

(d) (iii) → (iv) → (i) → (ii)


(c) পরার্থানুমান প্রক্রিয়ার সঠিক ক্রম হল—

(i) প্রতিজ্ঞা

(ii) হেতুবাক্য

(iii) উদাহরণ

(iv) নিগমন

(v) উপনয়


(a) (i) → (ii) → (iii) → (iv) → (v)

(b) (v) → (iv) → (iii) → (ii) → (i)

(c) (i) → (ii) → (iii) → (v) → (iv)

(d) (ii) → (i) → (v) → (iv) → (iii)


(d) হিউমের মতানুসারে জ্ঞান উৎপাদনের সঠিক ক্রমটি হল—

(i) ধারণা

(ii) মুদ্রণ

(iii) জ্ঞান


(a) (i) → (ii) → (iii)

(b) (ii) → (iii) → (i)

(c) (iii) → (i) → (ii)

(d) (ii) → (i) → (iii)


7. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো :-

(i)

বিবৃতি (A): স্পিনোজার মতে ঈশ্বর ও বিশ্ব প্রকৃতি অভিন্ন।

বিবৃতি (B): স্পিনোজা মনে করেন সবকিছু ঈশ্বর নির্ভর নয়।


সংকেত :


(a) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।

(b) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।

(c) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।

(d) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল।


(ii)

বিবৃতি (A): জ্ঞানবিদ্যা দর্শনের এক অপরিহার্য শাখা।

বিবৃতি (B): জ্ঞানবিদ্যার আলোচনা ছাড়া দর্শনের আলোচনা অসম্পূর্ণ।


সংকেত :


(a) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।

(b) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।

(c) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।

(d) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)