WBCHSE HS Accountancy Semester 3 Question Paper 2026 with Answer Key | দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্ট্যান্সি তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর

0

Class 12 Accountancy 3rd Semester MCQ, Model Paper & Suggestion


WBCHSE HS Accountancy Semester 3 Question Paper 2026 with Answer Key | দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্ট্যান্সি তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর



আপনি যদি Class 12 Accountancy Semester 3 Question Paper with Answers, HS Accountancy 3rd Semester Model Question Paper, WBCHSE Class 12 Accountancy Suggestion 2026, উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্ট্যান্সি তৃতীয় সেমিস্টার MCQ, অথবা Semester 3 Accountancy গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক।

এখানে WBCHSE Semester-III-এর সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, অধ্যায়ভিত্তিক সাজেশন, পরীক্ষার ধাঁচে প্রশ্নোত্তর এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ Question Paper with Answer Key একত্রে দেওয়া হয়েছে। নতুন সেমিস্টার পদ্ধতির পরীক্ষার কাঠামো অনুসরণ করে তৈরি এই প্রশ্নপত্রগুলি পরীক্ষার জন্য কার্যকর অনুশীলনের সুযোগ করে দেবে।



HS Semester 3 Accountancy MCQ, Model Question Paper & Suggestion 2026



এই পোস্টে আপনি পাবেন WBCHSE Class 12 Accountancy Semester 3 Question Paper with Answer, HS Accountancy Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্ট্যান্সি প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Accountancy Model Question Paper PDF, WBCHSE Accountancy Semester 3 Suggestion, গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Exam Pattern Based Practice Set, এবং Answer Key।

এছাড়াও Partnership Accounts, Goodwill Valuation, Admission and Retirement of Partners, Company Accounts, Issue & Redemption of Debentures, Financial Statement Analysis, Ratio Analysis, Working Capital, Current Ratio, Liquid Ratio, Inventory Turnover Ratio প্রভৃতি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পরীক্ষায় আসার সম্ভাবনাময় প্রশ্ন, উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কম সময়ে অধিক নম্বরের প্রস্তুতি নেওয়া সহজ হয়। নিয়মিত এই Model Question Paper, MCQ Practice Set এবং Answer Key অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। ফলে WBCHSE Higher Secondary Semester 3 Accountancy Examination 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে ভালো ফল করার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।



HS 3rd Semester Accountancy Suggestion MCQ Question Answer



Set – 1


সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40

1. অংশীদারদের চলতি হিসাবের জের –

(a) সর্বদা ডেবিট

(b) সর্বদা ক্রেডিট

(c) ডেবিট অথবা ক্রেডিট

(d) কখনোই ডেবিট নয়।


2. X, Y ও Z একটি প্রতিষ্ঠানের অংশীদার। এদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত 3 : 2 : 1। 2025-26 অর্থবর্ষে এদের মোট লভ্যাংশের পরিমাণ হল 30,000 টাকা। এক্ষেত্রে X-এর হিসাবখাতে কত টাকা ক্রেডিট করা হবে যদি X গ্যারান্টি দেয় যে Z-এর ন্যূনতম অংশ হবে 8,000 টাকা?

(a) 8,000 টাকা

(b) 10,000 টাকা

(c) 12,000 টাকা

(d) 13,200 টাকা


3. অংশীদারি আইনের ধারা

অংশীদারি আইনের ধারা - বিষয় 

(i) 4নং (a) অংশীদারি 
(ii) 13নং  (b) হিসাবনিকাশ সংক্রান্ত রীতিনীতি 
(iii) 13নং  (c) অংশীদারদের দায় 
(iv) 69নং  (d) হিসাবের নিষ্পত্তি 

বিকল্পসমূহ :

(a) i-a, ii-b, iii-c, iv-d

(b) i-c, ii-a, iii-d, iv-b

(c) i-b, ii-d, iii-a, iv-c

(d) i-d, ii-c, iii-b, iv-a


4. কোনো অংশীদারি প্রতিষ্ঠানের প্রথম তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ কারবার থেকে তুলে নিলে গড়ে ______ মাসের সুদ ধার্য করা হবে।

(a) 5½

(b) 6

(c) 6½

(d) 12


5. অংশীদারি চুক্তির অবর্তমানে মূলধনের ওপর সুদ –

(a) 6% হারে দেওয়া হবে

(b) 8% হারে দেওয়া হবে

(c) বাজারের সুদের হারে দেওয়া হবে

(d) দেওয়া হবে না।


6. কোনো অংশীদার প্রতি মাসের শেষে 1,000 টাকা করে তুললে, এই উত্তোলনের উপর বার্ষিক 6% হারে সুদের পরিমাণ হবে –

(a) 720 টাকা

(b) 390 টাকা

(c) 360 টাকা

(d) 330 টাকা


7. বিবৃতি : লাভ-ক্ষতির হিসাব প্রস্তুত করার পর লাভ-ক্ষতির বণ্টন হিসাব প্রস্তুত করতে হয়.
কারণ :
(a) লাভ-ক্ষতির হিসাব প্রস্তুত করা বাধ্যতামূলক হলেও লাভ-ক্ষতির বণ্টন হিসাব প্রস্তুত করা বাধ্যতামূলক নয়।

(b) লাভ-ক্ষতির হিসাবে নির্ণীত লাভ বা ক্ষতি এই লাভ-ক্ষতির বণ্টন হিসাবে স্থানান্তর করতে হয়।

(c) একমালিকি কারবারের ক্ষেত্রে কোনো লাভ-ক্ষতির বণ্টন হিসাব প্রস্তুত করতে হয় না।

(d) লাভ-ক্ষতির বণ্টন হিসাব প্রস্তুত না করলে অংশীদারদের মধ্যে লাভ বা ক্ষতি বণ্টন করা যায় না।


8. একটি অংশীদারি প্রতিষ্ঠানের নিট মুনাফা 33,000 টাকা। ব্যবস্থাপকের কমিশন হবে কমিশন ধার্য করার পর নিট মুনাফার 10%, তাহলে ব্যবস্থাপকের কমিশন হবে –
   (a) 3,000 টাকা
   (b) 3,300 টাকা
   (c) 3,330 টাকা
   (d) 2,700 টাকা


9. বিবৃতি : অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক।

কারণ : মৌখিক চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য

(b) বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা

(c) বিবৃতি সত্য, কারণ মিথ্যা

(d) বিবৃতি মিথ্যা, কারণ সত্য।


10. ভারতীয় অংশীদারি আইন অনুসারে কারবারে অংশীদারদের দায় –

   (a) সীমিত
   (b) অসীম
   (c) পরিস্থিতির ওপর নির্ভরশীল
   (d) কোনো দায় নেই।

11. নীচের কোনটি অংশীদারির অপরিহার্য বৈশিষ্ট্য নয়?

(a) চুক্তিটি হল কারবার চালিয়ে যাওয়ার।

(b) অংশীদারদের মধ্যে মৌখিক বা লিখিত চুক্তি বর্তমান থাকা উচিত।

(c) সকল অংশীদারের অংশীদারি কারবারে মূলধন বিনিয়োগ করবে।

(d) কমপক্ষে দুজন অংশীদার থাকবে।


12. রাম ও রহিম 3 : 2 অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে একটি কারবারের অংশীদার। তাদের মূলধনের পরিমাণ হল যথাক্রমে 2,40,000 টাকা ও 1,20,000 টাকা। মূলধনের ওপর সুদের হার হল 10%। মূলধনের ওপর সুদ ধার্যের পূর্বে মুনাফার পরিমাণ হল ₹ 32,400। Rahim-এর মুনাফার অংশ হল –

(a) 12,000 টাকা

(b) 10,800 টাকা

(c) 18,000 টাকা

(d) 24,000 টাকা


13. উত্তোলনের ওপর সুদ দেখানো হয় –

(a) লাভ-ক্ষতি বণ্টন হিসাবের ডেবিট দিকে

(b) লাভ-ক্ষতি হিসাবের ডেবিট দিকে

(c) লাভ-ক্ষতি বণ্টন হিসাবের ক্রেডিট দিকে

(d) লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট দিকে।


14. লিখিত দলিল যার মধ্যে অংশীদারি চুক্তির শর্তাবলী উল্লেখ থাকে তা যে নামে পরিচিত –

(a) চালান

(b) বিবরণপত্র

(c) অংশীদারি চুক্তিপত্র

(d) স্মারকলিপি


15. নীচের বিষয়গুলির মধ্যে বেমানানটি নির্বাচন কর।

(a) অংশীদারগণের মূলধনের ওপর সুদ

(b) অংশীদারদের বেতন

(c) অংশীদারদের উত্তোলনের উপর সুদ

(d) অংশীদারগণের লাভের অংশ।


16. অবহারে ঋণপত্র বিলি হলে, অবহারটি অবলোপন করা –

(a) ঋণপত্রগুলি পরিশোধ করার পর

(b) যে বছরে ঋণপত্রগুলি বিলি করা হয়

(c) ঋণপত্রগুলির জীবনকালব্যাপী

(d) পরিচালকমণ্ডলীর বিবেচনা অনুযায়ী।


17. (A) সুনাম ক্রয় করা হোক বা স্ব-সৃষ্ট হোক, হিসাব বইয়ে একে সম্পত্তি হিসেবে দেখাতে হয়।

(B) একটি সুনামবিশিষ্ট কারবারি প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফা অর্জনে সক্ষম।

বিকল্পসমূহ –

(a) (A) এবং (B) উভয়ই সঠিক।

(b) (A) সঠিক এবং (B) ভুল।

(c) (A) ভুল কিন্তু (B) সঠিক।

(d) (A) এবং (B) উভয়ই ভুল।


18. X Ltd. ABC & Co. থেকে 2,25,000 টাকায় সম্পত্তি কিনল। ক্রয় প্রতিদানটি প্রতিটি 100 টাকার 9% ঋণপত্র 10% অবহারে বিলির দ্বারা পরিশোধ করল। 9% ডিবেঞ্চার হিসাবটি যে পরিমাণে ক্রেডিট হবে –

(a) 2,25,000 টাকা

(b) 2,02,500 টাকা

(c) 1,80,000 টাকা

(d) 2,50,000 টাকা


19. অগ্রাধিকারযুক্ত শেয়ার গ্রহীতাগণ ভোগ করেন –

(a) লভ্যাংশের অগ্রাধিকার

(b) কোম্পানির অবসায়নকালে মূলধন ফেরত পাওয়ার অধিকার

(c) ব্যবস্থাপনায় অংশগ্রহণের অগ্রাধিকার

(d) (A) ও (B) কিন্তু (C) নয়।


20. একটি কোম্পানি বিলি করতে পারে –

(a) সাধারণ শেয়ার

(b) অগ্রাধিকারযুক্ত শেয়ার

(c) হয় (A) অথবা (B)

(d) (A) এবং (B) উভয়ই।


21. একটি সার্বজনিক কোম্পানিতে পরিচালকের ন্যূনতম সংখ্যা হল :

(a) 10

(b) 7

(c) 3

(d) 2


22. (A) ঋণপত্র বিলি কোম্পানির পক্ষে আবশ্যিক।

(B) কেবল কোম্পানির অবসায়নের সময়ের ঋণপত্রের অর্থ ফেরৎ দেওয়া হয়।

বিকল্পসমূহ –

(a) (A) এবং (B) উভয়ই সঠিক।

(b) (A) এবং (B) উভয়ই ভুল।

(c) (A) ভুল এবং (B) সঠিক।

(d) (A) এবং (B) উভয়ই ভুল।


23. ঋণপত্র বিলি হতে পারে –

(a) নগদ অর্থে

(b) অতিরিক্ত জামিনরূপে

(c) নগদ অর্থ ছাড়া অন্য প্রতিদানে

(d) ওপরের সবকয়টি।


24. ঋণপত্র উদবর্তপত্রে __________ শিরোনামে লিপিবদ্ধ করা হয়।

(a) অ-চলতি দায়

(b) চলতি দায়

(c) শেয়ারহোল্ডার তহবিল

(d) এদের কোনোটিই নয়।


25. Premium on Redemption of Debentures হল একটি __________ হিসাব।

(a) ব্যক্তিক

(b) নামিক

(c) সম্পত্তি

(d) এর কোনোটিই নয়।


26. (i) তুলনামূলক বিশ্লেষণকে অনেক সময় আন্তঃ হিসাব বছর বিশ্লেষণ।

(ii) সম-আকারের আর্থিক বিশ্লেষণকে অনেক সময় আন্তঃ প্রতিষ্ঠান বিশ্লেষণ বলে।

(iii) তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সমান্তরাল বা পাশাপাশি পদ্ধতিতে তথ্যের বিশ্লেষণ বলে।

(iv) সম-আকারের বিশ্লেষণ পদ্ধতি আর্থিক বিশ্লেষণের একটি জনপ্রিয় পদ্ধতি।


(a) (i), (ii) সত্য, (iii), (iv) মিথ্যা।

(b) (i), (iii) সত্য, (ii), (iv) মিথ্যা।

(c) (i), (ii), (iii) সত্য, (iv) মিথ্যা।

(d) (ii), (iii) সত্য, (i), (iv) মিথ্যা।


27. যদি বিক্রয়ের পরিমাণ 2,00,000 টাকা এবং কার্যনির্বাহী মুনাফার অনুপাত 25% হয়, তাহলে কার্যনির্বাহী ব্যয় কত হবে?

(a) 50,000 টাকা

(b) 1,00,000 টাকা

(c) 1,50,000 টাকা

(d) 2,50,000 টাকা


28. Working Capital Turnover Ratio =  ? / Working Capital

(a) Revenue from Operations

(b) Cost of Revenue from Operations

(c) Net Credit Purchases

(d) Credit Revenue from Operations


29. Revenue from Operations ₹6,00,000; Operating Ratio 85%; Non-operating Expenses ₹5,000; Non-operating Incomes ₹35,000; এক্ষেত্রে কোম্পানির নিট মুনাফার অনুপাত (Net Operating Ratio) হবে –

(a) 10%

(b) 15%

(c) 20%

(d) 25%


30. আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য হল –

(a) ঋণ পরিশোধের ক্ষমতা নির্ধারণ

(b) পূর্বানুমানের সাহায্য

(c) অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা

(d) ওপরের সবকয়টি।


31. নীচের তথ্যগুলি সত্য না মিথ্যা বিবেচনা করে সঠিক বিকল্প উত্তরটি নির্বাচন করো :

(A) আর্থিক বিবরণী বিশ্লেষণ বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা জানতে সাহায্য করে।

(B) প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা পাওনাদারদের জানতে আর্থিক বিবরণী বিশ্লেষণ সাহায্য করে।

(C) আর্থিক বিবরণী বিশ্লেষণ কেবলমাত্র কর কর্তৃপক্ষ অনুসরণ করে।

(D) আর্থিক বিবরণী বিশ্লেষণে বাতায়ন সজ্জার প্রভাব দেখা যায় না।


(a) (A) সত্য, (B) মিথ্যা, (C) সত্য, (D) মিথ্যা

(b) (A) মিথ্যা, (B) সত্য, (C) মিথ্যা, (D) সত্য

(c) (A) সত্য, (B) সত্য, (C) মিথ্যা, (D) মিথ্যা

(d) (A) মিথ্যা, (B) মিথ্যা, (C) সত্য, (D) সত্য


32. কোন ধরনের আর্থিক বিবরণী বিশ্লেষণ গতিশীল বলে গণ্য করা হয়?

(a) উলম্ব

(b) অনুভূমিক

(c) বাহ্যিক

(d) অভ্যন্তরীণ


33. আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান সীমাবদ্ধতা হল –

(a) বাতায়ন সজ্জার প্রভাব দেখা যায়

(b) মূল্যস্তরের পরিবর্তন প্রতিফলিত হয় না

(c) পূর্বানুমানে সমস্যা সৃষ্টি করে

(d) ওপরের সবকয়টি।


34. একটি কোম্পানির Liquid Ratio 1.6 : 1; Current Liabilities ₹2,50,000, Inventory ₹50,000 হলে কোম্পানির Current Ratio হবে –

(a) 1.6 : 1

(b) 1.4 : 1

(c) 1.33 : 1

(d) 1.8 : 1


35. Total Purchases ₹1,20,000; Trade Payable Ratio 5 : 1. যদি Closing Creditors 4,000 টাকা Opening Creditors অপেক্ষা বেশি হয়, তবে Opening Creditors-এর পরিমাণ কত হবে?

(a) 26,000

(b) 22,000

(c) 24,000

(d) 18,000


36. তুলনামূলক বিবরণীকে __________ বিশ্লেষণ ও সাধারণ আকারের বিবরণীকে __________ বিশ্লেষণ বলে।

(a) অনুপাত ও উলম্ব

(b) অনুভূমিক ও অনুপাত

(c) অনুভূমিক ও উলম্ব

(d) উলম্ব ও অনুভূমিক


37. আয় বা লাভ-ক্ষতির বিবরণীর উপর ভিত্তি করে যে অনুপাতটি নির্ণয় করা হয় –

(a) কার্যকরী অনুপাত

(b) মালিকানা অনুপাত

(c) আবর্তনের অনুপাত

(d) চলতি অনুপাত।


38. গড় মজুত পণ্য 75,000 টাকা এবং মজুত পণ্যের আবর্তন হল 12। যদি বিক্রয়ের উপর মুনাফা 20% হয়, তবে মুনাফার পরিমাণ হবে –

(a) 1,80,000 টাকা

(b) 2,25,000 টাকা

(c) 3,00,000 টাকা

(d) 3,75,000 টাকা।


39. বিক্রিত পণ্যমূল্য (Cost of Goods Sold) বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় –

(a) Opening Stock + Purchase + Direct Expenses + Closing Stock

(b) Opening Stock + Purchase + Direct Expenses − Closing Stock

(c) Opening Stock = Purchase − Direct Expenses + Closing Stock

(d) Opening Stock + Purchase − Direct Expenses − Closing Stock


40. চলতি সম্পত্তি ও চলতি দায় একই পরিমাণে বৃদ্ধি পেলে চলতি অনুপাতের পরিবর্তন কী হবে?

(a) চলতি অনুপাত বৃদ্ধি পাবে

(b) চলতি অনুপাত হ্রাস পাবে

(c) চলতি অনুপাত অপরিবর্তিত থাকবে

(d) যে কোনোটিই হতে পারে।


ANSWER

1. c 2. c 3. a 4. d 5. d 6. c 7. b 8. a 9. d 10. b 

11. b 12. b 13. c 14. c 15.0 16. c 17. c 18. d 19. d 20. d 

21. c 22. b 23. d 24. a 25. a 26. b 27. c 28.d 29. a 30. d 

31. c 32. b 33. b 34. d 35. b 36. d 37. a 38. a 39. b 40.b 





WBCHSE Accountancy 3rd Semester MCQ Question Paper with Answer Key



Set – 2


সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 =40

1. 1932 সালের ভারতীয় অংশীদারী চুক্তির অবর্তমানে ঋণের (Loan) উপর সুদের হার কত হয় –

(a) 5% p.a.

(b) 6% p.a.

(c) 10% p.a.

(d) কোনো সুদ দেওয়া হয় না।


2. অংশীদারী চুক্তিপত্রের (Partnership Deed) অনুপস্থিতিতে লাভের অনুপাত কী হওয়া উচিত?

(a) মূলধনের অনুপাতে

(b) সমান অনুপাতে

(c) অভিজ্ঞতার ভিত্তিতে

(d) কাজের সময়ের ভিত্তিতে।


3. যদি কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে 800 টাকা 5% সুদের হারে উত্তোলন করে (Drawings), তাহলে উত্তোলনের উপর সুদ হবে –

(a) 220 টাকা

(b) 240 টাকা

(c) 260 টাকা

(d) 280 টাকা।


4. স্থির মূলধন পদ্ধতিতে (Fixed Capital Method) অংশীদারদের লাভের অংশ কোথায় নথিবদ্ধ করা হয় –

(a) মূলধন অ্যাকাউন্টে (Capital A/C)

(b) চলতি অ্যাকাউন্টে (Current A/C)

(c) উত্তোলন অ্যাকাউন্টে (Drawing A/C)

(d) লাভ-ক্ষতি অ্যাকাউন্টে (P/L A/C)


5. অংশীদারের ঋণের উপর সুদকে কী হিসাবে গণ্য করা হয় –

(a) লাভের বণ্টন (Appropriation of Profit)

(b) মুনাফার ছাঁট (Charge against Profit)

(c) ব্যবসায়িক সম্পদ

(d) ব্যক্তিগত ব্যয়।


6. সুনাম (Goodwill) হলো একটি –

(a) চলতি সম্পত্তি

(b) অস্পর্শনীয় সম্পত্তি

(c) কাল্পনিক সম্পত্তি

(d) দায়।


7. নীচের স্তম্ভ দুটির মধ্যে মিল খুঁজে বের করো :

স্তম্ভ – I

(a) অংশীদারি চুক্তিপত্র অবশ্য

(b) অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন

(c) অংশীদারদের দায়

(d) অংশীদারি গঠনের ভিত্তি

স্তম্ভ – II

(i) ঐচ্ছিক

(ii) অসীম

(iii) চুক্তি

(iv) লিখিত হতে হবে


(a) a-(iv), b-(iii), c-(ii), d-(i)

(b) a-(iv), b-(i), c-(iii), d-(ii)

(c) a-(iv), b-(i), c-(iii), d-(ii)

(d) a-(iv), b-(i), c-(ii), d-(iii)


8. অধি মুনাফা (Super Profit) বলতে কী বোঝায় –

(a) গড় মুনাফা – স্বাভাবিক মুনাফা

(b) স্বাভাবিক মুনাফা – গড় মুনাফা

(c) মোট মুনাফা – নিট মুনাফা

(d) গড় মুনাফা + স্বাভাবিক মুনাফা।


9. অংশীদারী কারবারে অংশীদারদের দায় (Liability) সাধারণত কী প্রকৃতির?

(a) সীমিত

(b) অসীম (Unlimited)

(c) মূলধন অনুযায়ী সীমিত

(d) কোনো দায় থাকে না।


10. যদি গড় মুনাফা 60,000 টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার 12% হয়, এবং বিনিয়োজিত মূলধন 4,40,000 টাকা হয় তাহলে মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য হবে –

(a) 1,12,800 টাকা

(b) 7,200 টাকা

(c) 66,000 টাকা

(d) 60,000 টাকা।


11. সুনামের মূল্যায়ন হিসাবনিকাশ মান (Accounting Standard) অনুযায়ী করা হয় –

(a) 10

(b) 28

(c) 26

(d) 12


12. যদি কমিশন কাটার পরবর্তী লাভের ওপর 10% কমিশন দিতে হয় এবং লাভ 1,10,000 টাকা হয় তবে কমিশন কত?

(a) 10,000 টাকা

(b) 9,000 টাকা

(c) 5,000 টাকা

(d) 9,900 টাকা।


13. অংশীদারি প্রতি 3 মাস অন্তর 5,000 টাকা করে উত্তোলন করেন। সুদের হার 8% হলে, এবং উত্তোলন ত্রৈমাসিক শেষে হলে সুদের পরিমাণ কত?

(a) 600 টাকা

(b) 800 টাকা

(c) 1,500 টাকা

(d) 900 টাকা।


14. বিনিয়োগকৃত মূলধন 1,00,000 টাকা, স্বাভাবিক আয়ের হার 15% এবং গড় মুনাফা 25,000 টাকা হলে অধি-মুনাফা (Super Profit) কত?

(a) 15,000 টাকা

(b) 5,000 টাকা

(c) 10,000 টাকা

(d) 25,000 টাকা।


15. X এবং Y অংশীদার। X ব্যবসাকে 1st July 40,000 টাকা ঋণ দিয়েছে। 31st December বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?

(a) 2,400 টাকা

(b) 4,000 টাকা

(c) 1,000 টাকা

(d) 1,200 টাকা।


16. A Ltd. B Ltd.-এর ব্যবসা ক্রয়ের জন্য 10,00,000 টাকা ক্রয়মূল্য (Purchase Consideration) নির্ধারণ করে। A Ltd. 100 টাকা মূল্যের 9% ঋণপত্র 25% অধিহারে (Premium) ইস্যু করে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে। বিক্রেতাকে মোট কতগুলি ঋণপত্র (Debenture) ইস্যু করা হয়েছে?

(a) 8,000টি

(b) 10,000টি

(c) 12,000টি

(d) 7,500টি


17. কোম্পানির অবিলিকৃত মূলধনের (Uncalled Capital) যে অংশ একটি বিশেষ রেজোলিউশন পাস করে কেবল কোম্পানির অবসায়নের (Winding Up) সময় তলব করার জন্য সংরক্ষিত রাখা হয়, তাকে কী বলে?

(a) Capital Reserve (মূলধন সঞ্চিত)

(b) Issued Capital

(c) Authorised Capital

(d) Reserve Capital (সংরক্ষিত মূলধন)


18. (A) কোম্পানির স্থায়িত্ব চিরন্তন।

কারণ (R) : কোনো সদস্যের মৃত্যু বা দেউলিয়া হওয়ার ফলে, কোম্পানির অবসান ঘটে না।

(a) 'A' এবং 'R' উভয়ই সঠিক এবং 'R' হল 'A'-এর সঠিক ব্যাখ্যা।

(b) 'A' এবং 'R' উভয়ই সঠিক এবং 'R' হল 'A'-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) 'A' এবং 'R' উভয়ই সঠিক নয়।

(d) 'A' সঠিক নয় কিন্তু 'R' সঠিক।


19. অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রির জন্য বিলি করা হয় তাকে কী বলে?

(a) বিলিযোগ্য মূলধন

(b) অনুমোদিত মূলধন

(c) বিলিকৃত মূলধন

(d) কোনোটিই নয়।


20. Discount on Issue of Debenture-এর প্রকৃতি হল –

(a) Revenue Loss

(b) Capital Loss

(c) Deferred Revenue Expenditure

(d) Capital Loss


21. যে শেয়ারের অর্থ কোম্পানির বিলোপ সাধনের সময় প্রথমেই ফেরত দেওয়া হয় তা হল –

(a) Equity Share

(b) Preference Share

(c) Bonus Share

(d) Right Share


22. যে ধারায় অগ্রাধিকার শেয়ার বিলি সংক্রান্ত বিধান আছে তা হল –

(a) 78

(b) 79(b)

(c) 156

(d) 43(b)


23. Securities Premium হল –

(a) মূলধন জাতীয় মুনাফা

(b) Revenue মুনাফা

(c) মূলধন জাতীয় ক্ষতি

(d) Revenue ক্ষতি।


24. Debenture-এর ওপর প্রদেয় সুদ বন্ধ (Close) করার জন্য কোন হিসাব খাতকে Debit করা হয় –

(a) Interest on Debenture A/C

(b) Debenture A/C

(c) Debenture Holder A/C

(d) Profit & Loss A/C


25. একটি কোম্পানি 60,000টি 9% Debenture বিলি করলে। প্রতিটি Debenture-এর মূল্য 100 টাকা করে এবং 10% অধিহারে (Premium) ও 3 বছর পর পরিশোধযোগ্য (Issued 60,000, 9% Debenture of Rs. 100 each redeemable at a premium of 10% after 3 years) তাহলে Loss on Issue of Debenture হবে –

(a) Rs. 5,40,000

(b) Rs. 6,00,000

(c) Rs. 11,40,000

(d) Rs. 60,000


26. আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি অন্যতম প্রধান সীমাবদ্ধতা হল ‘উইন্ডো ড্রেসিং’ (Window Dressing)। এর অর্থ কী?

(a) বিবরণীগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা।

(b) হিসাবের কারচুপির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বাস্তবের চেয়ে ভালো করে দেখানো।

(c) মূল্যস্ফীতির প্রভাবকে হিসাবভুক্ত করা।

(d) ভবিষ্যতের পূর্বাভাসের জন্য অতিরিক্ত তথ্য দেওয়া।


27. Common Size Income Statement-এ বিক্রিত পণ্যের ব্যয়কে (Cost of Goods Sold) সাধারণত কোনটির শতাংশ হিসাবে প্রকাশ করা হয়?

(a) মোট সম্পদ

(b) মোট মুনাফা

(c) নিট বিক্রয়

(d) কার্যকরী মূলধন।


28. আর্থিক বিবরণী বিশ্লেষণের কোন কৌশলের অধীনে 100% কে ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়?

(a) অনুপাত বিশ্লেষণ

(b) নগদ প্রবাহ বিবরণী

(c) তুলনামূলক বিবরণী

(d) সাধারণ আকৃতির বিবরণী।


29. যদি একটি প্রতিষ্ঠানের Current Ratio 2 : 1 হয় এবং তারা একজন পাওনাদারকে নগদে পরিশোধ করে তবে চলতি অনুপাতের কী পরিবর্তন হবে?

(a) হ্রাস পাবে

(b) বৃদ্ধি পাবে

(c) অপরিবর্তিত থাকবে

(d) শূন্য হয়ে যাবে।


30. যদি একটি কোম্পানীর কার্যকরী মূলধন (Working Capital) 1,20,000 টাকা হয় এবং Current Ratio 1.5 : 1 হয় তাহলে Current Assets-এর পরিমাণ হবে –

(a) Rs. 1,80,000

(b) Rs. 2,40,000

(c) Rs. 3,00,000

(d) Rs. 3,60,000


31. একটি কোম্পানীর Total Assets Rs. 10,00,000, Total External Debt Rs. 6,00,000 এবং Current Liabilities Rs. 1,00,000 হয়, তাহলে Debt Equity Ratio হবে –

(a) 1.5 : 1

(b) 1.25 : 1

(c) 0.8 : 1

(d) 0.6 : 1


32. যদি Proprietary Ratio 0.60 হয়, তবে এটি কী নির্দেশ করে?

(a) কোম্পানীর 60% সম্পদ বহিরাগত ঋণের মাধ্যমে কেনা হয়েছে।

(b) কোম্পানীর 60% সম্পদ মালিকের মূলধন দ্বারা কেনা হয়েছে।

(c) কোম্পানীর চলতি দায় তার মালিকানার 60%।

(d) কোম্পানীর মুনাফা বিক্রয়ের 60%।


33. যদি Net Profit after Tax Rs. 70,000, Rate of Tax 30% এবং Interest on Long Term Loan Rs. 20,000, তাহলে Interest Coverage Ratio হবে –

(a) 3.5 বার

(b) 4.5 বার

(c) 5.0 বার

(d) 6.0 বার।


34. যদি Opening Stock Rs. 40,000, Closing Stock Rs. 60,000 এবং Inventory Turnover Ratio 8 হয়, তাহলে Cost of Goods Sold কত?

(a) Rs. 3,20,000

(b) Rs. 4,00,000

(c) Rs. 4,80,000

(d) Rs. 8,00,000


35. যদি Current Assets Rs. 4,00,000, Current Liabilities Rs. 2,00,000 এবং Revenue from Operation Rs. 10,00,000 তবে Working Capital Turnover Ratio কত?

(a) 2 বার

(b) 2.5 বার

(c) 5 বার

(d) 10 বার।


36. Fixed Assets Turnover Ratio খুব বেশি হলে তা মূলত কী নির্দেশ করে?

(a) স্থায়ী সম্পদের অভাব

(b) স্থায়ী সম্পদের অদক্ষ ব্যবহার

(c) বিক্রয় বৃদ্ধিতে স্থায়ী সম্পদের দক্ষ ব্যবহার

(d) অতিমাত্রায় চলতি সম্পদের উপস্থিতি।


37. Operating Ratio এবং Operating Profit Ratio-এর যোগফল সর্বদা কত হয়?

(a) 50%

(b) 100%

(c) মোট মুনাফা অনুপাতের সমান

(d) নীট মুনাফা অনুপাতের সমান।


38. বিনিয়োগের উপর আয় (Return on Investment) পরিমাপের ক্ষেত্রে আয়ের সূচক হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

(a) মোট মুনাফা

(b) কর পরবর্তী নীট মুনাফা (Profit after Tax)

(c) পরিচালন মুনাফা

(d) সুদ ও করপূর্ব মুনাফা (Earnings Before Interest and Tax)


39. একটি প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হলে তাকে __________ বিশ্লেষণ বলে।

(a) অভ্যন্তরীণ

(b) বাহ্যিক

(c) অনুভূমিক

(d) উল্লম্ব।


40. Total Sales Rs. 2,50,000, Credit Sales 25% on Cash Sales হলে, Credit Sales-এর পরিমাণ কত?

(a) Rs. 50,000

(b) Rs. 62,500

(c) Rs. 3,12,500

(d) Rs. 83,334



ANSWER 

1. b, 2. b, 3. c, 4..b, 5..b, 6. b, 7. d, 8. a, 9. b, 10. d, 

11. c, 12. a, 13. a, 14. c, 15. d, 16. a, 17. d, 18. a, 19. a, 20. b, 

21. b, 22. d, 23. a, 24. d, 25. d, 26. b, 27. c, 28. d, 29. b, 30. d, 

31. b, 32. b, 33. d, 34. b, 35. c, 36. c, 37. b, 38. c, 39. c, 40. a.     








একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)