সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় – বায়ুচাপ প্রশ্নোত্তর
West Bengal Class 7 Geography Chapter 3 Bayuchap Solution
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : -
(i) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম - (a) ব্যারোমিটার, (b) হাইগ্রোমিটার, (c) থার্মোমিটার, (d) অ্যানিমোমিটার।
উত্তর : –(a) ব্যারোমিটার
(ii) বায়ুমন্ডলে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ - a) কমে b) বাড়ে c) একই থাকে d) ওঠানামা করে।
উত্তর : –a) কমে
(iii)সুমেরু অঞ্চলে গঠিত স্থায়ী বায়ুচাপ বলয়টি হল - a) উচ্চচাপ বলয় b) নিম্নচাপ বলয় c) ঊর্ধ্বচাপ বলয় d) সমচাপ বলয়
উত্তর : – a) উচ্চচাপ বলয় ৷
(iv) বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ হল - a) বায়ুপ্রবাহ b) অক্ষাংশ c) উষ্ণতা d) মাধ্যাকর্ষণ শক্তি
উত্তর : – c) উষ্ণতা।
(v) বায়ু শীতল হলে চাপ – a) বাড়ে b) কমে c) একই থাকে d) ওঠানামা করে
উত্তর : - a) বাড়ে।
(vi) মেরুবৃত্ত প্রদেশে বিরাজ করে – a) বায়ুর সমচাপ b) উচ্চচাপ c) নিম্নচাপ d) শান্ত অবস্থা
উত্তর : - c) নিম্নচাপ৷
(vii) চিন সাগরের বিধবংসী ঝড়কে বলে— a) টাইফুন b) টর্নেডো c)সাইক্লোন d) হারিকেন
উত্তর : - a) টাইফুন
(viii) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ছুটে আসা বাতাস বিধবংসী রূপ নিলে, তাকে বলে— a) টাইফুন b) টর্নেডো c)সাইক্লোন d) হারিকেন
উত্তর : - c)সাইক্লোন
(ix) মেরুদেশীয় উচ্চচাপ বলয় ষে অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়েছে সেটি হল— a) 70°-89° উঃ ও দ: b) 25°-35° উঃ ও দ: c) 30°-60° উ: ও দ: d) 0°-10° উঃ ও দ:
উত্তর : - a) 70°-89° উঃ ও দ:
(x) ব্যারোমিটার আবিষ্কার করেন— a) টরিসেলি b) গ্যালিলিয়ে c) নিউটন d) কোপারনিকাস
উত্তর : - a) টরিসেলি
২। একটি বাক্যে উত্তর দাও : -
১) পারদ ব্যারোমিটার কোন বিজ্ঞানীর সূত্রানুসারে তৈরী করা হয় ?
উত্তর : - বিজ্ঞানী টরিসেলি।
২) ব্যারোমিটারে বায়ুর চাপ নির্ণয় করতে কী ব্যবহার করা হয়?
উত্তর : - পারদ।
৩) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর : - ব্যারোমিটার।
৪) বায়ুর চাপ মাপা হয় কোন এককে ?
উত্তর : - মিলিবার এককে।
৫) সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের মান কত?
উত্তর : - ১০১৩.২৫ মিলিবার।
৬) কোন্ স্থানে বায়ুচাপ খুব বেশি থাকে?
উত্তর : - বায়ুর উচ্চচাপ কেন্দ্রে।
৭) সমুদ্রতলে বায়ুর চাপ কত সেমি পারদস্তম্ভের চাপের সমান ?
উত্তর : - ৭৬ সেমি।
৮) সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কীরূপ?
উত্তর : - সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যত বেশি হয় বায়ুচাপ তত কমে।
৩। সত্য বা মিথ্যা লেখো : -
১) উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে।
উত্তর : - সত্য।
২) আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘূর্ণবাত হারিকেন নামে পরিচিত
উত্তর : - মিথ্যা।
৩) বায়ুর চাপ একমুখী।
উত্তর : - মিথ্যা।
৪) ১ মিলিবার = ০.০২৯৫৩ ইঞ্চি পারদস্তম্ভের চাপ।
উত্তর : - সত্য ।
৫) প্রতি ১১০ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ১ সেমি পারদ স্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে।
উত্তর : - সত্য।
সপ্তম শ্রেণী ভূগোল বায়ু চাপ প্রশ্নোত্তর
৪। প্রশ্নগুলির উত্তর দাও : - Marks - 2 / 3 / 5
১) বায়ুচাপ কি ?
উত্তর : - বায়ুর চাপ বলতে কোনো নির্দিষ্ট স্থানের উপর বায়ুর ওজন দ্বারা প্রযুক্ত বলকে বোঝায়। আমরা যে বাতাসে শ্বাস নিই, তারও ওজন আছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক থাকে এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে, কারণ উপরের বায়ুর পরিমাণ হ্রাস পায়। বায়ুমণ্ডলীয় চাপ একটি ব্যারোমিটার দ্বারা পরিমাপ করা হয়, এবং এর একক সাধারণত মিলিবার (mb) বা হেক্টোপ্যাসকেল (hPa)।
২) বায়ুর চাপ সর্বত্র সমান নয় কেন ? অনুরূপ প্রশ্ন : বায়ুরচাপের পার্থক্যের কারণ লেখো ?
উত্তর : - পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয়। এর প্রধান কয়েকটি কারণ হলো—
১. উষ্ণতা: তাপ বেশি হলে বায়ু প্রসারিত হয়ে হালকা হয় এবং চাপ কমে; তাপ কমলে বায়ু ভারী হয়ে চাপ বাড়ে।
২. উচ্চতা: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক, কিন্তু উঁচুতে উঠলে বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় চাপ কমতে থাকে।
৩. জলীয় বাষ্প: জলীয় বাষ্প হালকা হওয়ায় বায়ুতে এর পরিমাণ বেশি হলে বায়ুচাপ কমে যায়, আর শুষ্ক বায়ুতে চাপ বেশি হয়।
৪. পৃথিবীর আবর্তন গতি: আবর্তনের ফলে কেন্দ্রাতিগ বল সৃষ্টি হয়ে নির্দিষ্ট স্থানে নিম্নচাপ ও অন্য স্থানে উচ্চচাপ তৈরি হয়।
৩) বায়ুর চাপের গুরুত্ব লেখ।
উত্তর : - ১. বায়ু চাপের তারতম্যের কারণ এর জন্যই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।
২. বায়ুর চাপের পরিবর্তন হলে আবহাওয়ার পরিবর্তন হয়।
৩. বায়ুর চাপ খুব কমে গেলে ঝড়, বৃষ্টি, তুষারপাত প্রভৃতি হয়ে থাকে।
৪. আবহাওয়া মানচিত্রে বায়ুর চাপের পার্থক্য দেখে আবহাওয়ার পূর্বভাস দেওয়া হয়।
৪) সমচাপ রেখা কাকে বলে ? এর বৈশিষ্ট্য লেখো।
উত্তর : - নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা বলে।
বৈশিষ্ট্য :
১. সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার (mb) এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত ৯৮০ mb থেকে ১০৫০ mb দেখা গেছে।
২. সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়।
৩. সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না ।
৪. সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি।
৫) বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিন্মচাপের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর : -
৬) সাইক্লোনের মতো বিধ্বংসী ঝড় কিভাবে সৃষ্টি হয় ?
উত্তর : - উষ্ণ সমুদ্রের ওপর যখন প্রচণ্ড তাপ পড়ে, তখন সমুদ্রের জল বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় এবং ওই এলাকায় নিম্নচাপ তৈরি হয়। নিম্নচাপের দিকে চারদিক থেকে বাতাস ছুটে আসে। উষ্ণ, আর্দ্র হাওয়া দ্রুত উপরে উঠতে থাকে এবং উপরের ঠান্ডা বায়ুর সাথে মিলিত হয়ে মেঘ তৈরি করে। এই উর্ধ্বমুখী ঘূর্ণায়মান বাতাসকে পৃথিবীর আবর্তন গতি আরও ঘুরিয়ে দেয়, ফলে এক শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়। সমুদ্রে তৈরি এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করতে থাকে এবং যখন স্থলের দিকে অগ্রসর হয় তখন প্রচণ্ড বাতাস, বৃষ্টি ও জলোচ্ছ্বাস সৃষ্টি করে— যাকে আমরা সাইক্লোন বলি।
৭) ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী?
উত্তর : - ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্কঃ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্ৰতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেমি হারে কমে। আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে। যার জন্য পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান।
৮) মহাকাশে মহাকাশচারীরা এক বিশেষ ধরণের প্রশাক পড়েন কেন?
উত্তর : - মহাকাশে মহাকাশচারীরা এক বিশেষ ধরনের স্পেস স্যুট পরেন কারণ মহাকাশে পৃথিবীর মতো বায়ুচাপ, তাপমাত্রা ও অক্সিজেন নেই। সেখানে অত্যন্ত নিম্নচাপ, প্রবল তাপমাত্রার পরিবর্তন, এবং ক্ষতিকর রশ্মি থাকে। স্পেস স্যুট মহাকাশচারীদের—
a) শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে।
b) মহাকাশের অত্যন্ত নিম্নচাপ থেকে শরীরকে রক্ষা করে।
c) অতিরিক্ত গরম ও ঠান্ডা থেকে সুরক্ষা দেয়।
d) সূর্যের অতিবেগুনি রশ্মি ও বিকিরণ থেকে রক্ষা করে।
e) মহাকাশে চলাফেরা ও কাজ করার সময় শরীরকে স্থিতিশীল ও নিরাপদ রাখে।
ছোট উত্তর : -
মহাকাশে বায়ু ও চাপ নেই এবং তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয়। তাই মহাকাশচারীরা অক্সিজেন পাওয়া, শরীরের চাপ ঠিক রাখা ও বিকিরণ থেকে সুরক্ষার জন্য বিশেষ ধরনের স্পেসস্যুট পরেন।
৯) ব্যারোমিটারের দুটি ব্যবহার লেখো।
উত্তর : - ১. বায়ুচাপ পরিমাপ করতে ব্যারোমিটার ব্যবহার করা হয়।
২. আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য ব্যারোমিটার সাহায্য করে—বায়ুচাপ কমলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এবং বায়ুচাপ বাড়লে আবহাওয়া পরিষ্কার থাকে।
১০) বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ কি?
উত্তর : - ব্যারোমিটার যন্ত্রে পারদস্তম্ভের উচ্চতা 760 মিলিমিটার বা বায়ুর চাপ 1013.25 মিলিবারের বেশি হলে তাকে বাইরে উচ্চচাপ বলে।
ব্যারোমিটার যন্ত্রে পারদস্তম্ভের উচ্চতা 760 মিলিমিটার বা বায়ুর চাপ 1013.25 মিলিবারের কম হলে তাকে নিম্নচাপ বলে।
সপ্তম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ভূগোলের PDF সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন এই WhatsApp নম্বরে : 83378 75981

.jpg)

Enter Your Comment