Class 9 History First Unit Test Question Suggestion Question and Answer
WBBSE Class 9 History 1st Unit Test Question Paper & Suggestion
প্রিয় ছাত্রছাত্রী,আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে নবম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ২০২৬। তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে ৪০ নম্বরের, যার জন্য সময় বরাদ্দ থাকবে ৮০ মিনিট।নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর ২০২৬ (Class Nine History Question Paper 1st Unit Test) প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Nobom Shrenir Etihas Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্র্যাকটিস করো। এই WBBSE Class 9 History Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো।
West Bengal Board Class 9 History 1st Unit Test Syllabus 2026
WBBSE Class IX History 1st Unit Test Syllabus 2026 / নবম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রাককথন : (এই অধ্যায় থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না ) প্রথম অধ্যায় : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। দ্বিতীয় অধ্যায় : বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ । Class 9 ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
Nobom Shrenir Etihas Prothom Porjaikromik Mulyaon Proshno o Uttoor Alochona
বিভাগ–ক
১. সঠিক উত্তরটি লেখো :- 1 × 8 = 8
(i) 'আমিই রাষ্ট্র'— এই উক্তি করেন, ফরাসি রাজা—
(a) ত্রয়োদশ লুই
(b) চতুর্দশ লুই
(c) পঞ্চদশ লুই
(d) ষোড়শ লুই
উত্তর : - (b) চতুর্দশ লুই
(ii) 'দ্য স্পিরিট অব দ্য লজ' গ্রন্থটির লেখক হলেন—
(a) রুশো
(b) মন্টেস্কিউ / মন্তেস্কু
(c) রোবসপিয়ের
(d) মিরাবো
উত্তর : - (b) মন্টেস্কিউ / মন্তেস্কু
(iii) ফ্রান্সের কর ব্যবস্থায় উৎপাদনভিত্তিক আয়কর হল—
(a) কপিতাসিয়
(b) গ্যাবেল
(c) ভ্যাতিয়াম
(d) অ্যাদ
উত্তর : - (d) অ্যাদ
(iv) কত খ্রিস্টাব্দে সংবিধান সভা ‘সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি’ নামে আইন বিধিবদ্ধ করে—
(a) ১৭৯১ খ্রিস্টাব্দে
(b) ১৭৯২ খ্রিস্টাব্দে
(c) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(d) ১৭৯৪ খ্রিস্টাব্দে
উত্তর : - (a) ১৭৯১ খ্রিস্টাব্দে
(v) দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন—
(a) নেপোলিয়ন
(b) বিসমার্ক
(c) মেটারনিক
(d) হিটলার
উত্তর : - (a) নেপোলিয়ন
(vi) টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) ১৯০৭ খ্রিস্টাব্দে
(b) ১৮০৭ খ্রিস্টাব্দে
(c) ১৭০৭ খ্রিস্টাব্দে
(d) ১৬০৭ খ্রিস্টাব্দে
উত্তর : - (b) ১৮০৭ খ্রিস্টাব্দে
(vii) 'ফল টেনব্যু' সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) ১৮১৪ খ্রিস্টাব্দে
(b) ১৮১৫ খ্রিস্টাব্দে
(c) ১৮১৬ খ্রিস্টাব্দে
(d) ১৮১৭ খ্রিস্টাব্দে
উত্তর : - (a) ১৮১৪ খ্রিস্টাব্দে
(viii) ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন শুরু হয়েছিল—
(a) ইংল্যান্ডে
(b) ফ্রান্সে
(c) ইটালিতে
(d) রাশিয়ায়
উত্তর : - (b) ফ্রান্সে
বিভাগ–খ
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1 × 8 = 8
A. একটি বাক্যে উত্তর দাও :-
(i) ভলতেয়ারের প্রকৃত নাম কী?
উত্তর : - ফ্রাঁসোয়া মারি আরুয়ে (François Marie Arouet)।
(ii) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী ছিল?
উত্তর : - ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ ছিল স্বাধীনতা (Liberty/Liberté), সাম্য (Equality/Égalité), এবং ভ্রাতৃত্ব বা মৈত্রী (Fraternity/Fraternité) ।
B. সত্য বা মিথ্যা নির্ণয় করো :-
(i) ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল।
উত্তর : -সত্য
(ii) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন নেপোলিয়ন বোনাপার্ট।
উত্তর : -সত্য
C. শূন্যস্থান পূরণ করো :-
(i) নেপোলিয়ন ______ দেশকে ‘গ্র্যান্ডডাচি অব ওয়ারশ’-তে পরিণত করেন।
উত্তর : - পোল্যান্ড
(ii) অঁসিয়া রেজিম-এর অর্থ হল ______ সমাজ।
উত্তর : - পুরাতন
D. নীচের বিবৃতিগুলির সংগে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো :-
(i) বিবৃতি : ফরাসি বিচারব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র।
ব্যাখ্যা :
(ক) বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের স্বার্থ সিদ্ধিতেই বেশি আগ্রহী ছিলেন।
(খ) বিচার ব্যবস্থায় অর্থের বিনিময়ে রায় দেওয়ার রীতি চালু ছিল।
(গ) বিচার প্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতেন না।
উত্তর : - (খ) বিচার ব্যবস্থায় অর্থের বিনিময়ে রায় দেওয়ার রীতি চালু ছিল।
(ii) বিবৃতি : ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসিবাসীর মোহভঙ্গ ঘটায়।
ব্যাখ্যা :
(ক) এই শাসন প্রজাদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় ব্যর্থ হয়।
(খ) প্রজাতান্ত্রিক শাসন সমাজতান্ত্রিক শাসনে রূপান্তরিত হয়।
(গ) এই শাসন ব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।
উত্তর : - (গ) এই শাসন ব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।
বিভাগ–গ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও :- (যেকোনো চারটি) 2 × 4 = 8
(i) তৃতীয় সম্প্রদায় কারা?
উত্তর : - ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলতে বোঝাত যাজক ও অভিজাত ছাড়া সমাজের সমস্ত সাধারণ প্রজাদের। এই সম্প্রদায়ের মধ্যে ছিলেন বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, সাঁকুলোৎ ইত্যাদি। থার্ড এস্টেটের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 97% -এরও বেশি। রাষ্ট্রের প্রায় সমস্ত কর তাঁদেরই দিতে হত, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে তারা কোনো সুযোগসুবিধা পেত না। সমাজ ও রাষ্ট্রে এরা ছিল অধিকারহীন শ্রেণি।
(ii) ফিজিওক্র্যাটস কারা?
উত্তর : - ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণির অর্থনীতিবিদের আবির্ভাব হয়, যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েসনে, অ্যাডাম স্মিথ প্রমুখ। এই অর্থনীতিবিদরা ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা করেন।
(iii) প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা?
উত্তর : - প্রাচীন রোমে অভিজাত ও ধনী শ্রেণিকে প্যাট্রিশিয়ান বলা হত। সাধারণ জনগণ ও শ্রমজীবী শ্রেণিকে প্লেবিয়ান বলা হত।
(iv) পোড়ামাটি নীতি বলতে কী বোঝ?
উত্তর : - ‘পোড়ামাটি নীতি’ হল এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্যভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে – এই রণকৌশলই ‘পোড়ামাটির নীতি’ নামে পরিচিত।
(v) কোড নেপোলিয়ন বলতে কী বোঝ?
উত্তর : - ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল ‘কোড নেপোলিয়ন’ (Code Napoleon) বা আইনবিধি প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পরবিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে ৪ জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, তা ‘কোড নেপোলিয়ন' নামে খ্যাত ৷
(vi) 'স্পেনীয় ক্ষত' বলতে কি বোঝো?
উত্তর : - ১৮০৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে নিজ ভ্রাতা যোশেফকে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসীর আত্মমর্যাদা বা জাতীয়তাবোধে তীব্র আঘাত লাগে এবং পোর্তুগালের সঙ্গে মিলিত হয়ে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম শুরু করে। উপদ্বীপের যুদ্ধে (১৮০৭-১৩ খ্রিস্টাব্দ) নেপোলিয়নের পরাজয়ের ফলে আর্থিক ক্ষতির সঙ্গে সামরিক মর্যাদা বিনষ্ট হয় এবং স্পেনীয়দের সাফল্য ইউরোপে নেপোলিয়ন বিরোধী মুক্তিযুদ্ধে প্রেরণা জোগায় এবং ফরাসি সাম্রাজ্যের সংগঠনে ফাটল ধরায় যা ‘স্পেনীয় ক্ষত’ নামে পরিচিত।
(vii) ভূমিদাস কারা?
উত্তর : - যাদের নিজস্ব কোন জমি ছিল না ।অন্যের জমিতে কাজ করতো।তার বিনিময়ে কিছু পারিশ্রমিক তাদের কে দেওয়া হতো। তাদেরকে ভূমি দাস বলা হয়।
(viii)‘লিজিয়ন অফ অনার’ কী?
উত্তর : - লিজিয়ন অফ অনার হল এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। নেপোলিয়ন মনে করতেন, এর ফলে জনগণের মধ্যে দেশসেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
বিভাগ–ঘ
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : (যেকোনো দুটি) 4 × 2 = 8
(i) দৈবরাজতন্ত্রের ধারণা বলতে কী বোঝ?
উত্তর : - যে রাজতন্ত্রে রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন এবং নিজেরা ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশশাসন করতেন, তাকে ‘দৈব রাজতন্ত্র’ বলা হয়।
ফ্রান্সের বুরবোঁ রাজতন্ত্রকে দৈব রাজতন্ত্র বলা যায়। কারণ-
রাজারা ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী: ফ্রান্সের রাজারা ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন। ফরাসি প্রশাসনে জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। রাজা তাঁর কাজের জন্য কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন না।
স্বৈরাচারী শাসন: ফ্রান্সের রাজারা নিজ ইচ্ছানুসারে স্বৈরাচারের মাধ্যমে দেশশাসন করতেন। তাঁরা ছিলেন দেশের সর্বোচ্চ শাসক, আইনপ্রণেতা ও বিচারক। রাজাদের ইচ্ছাই ছিল আইন।
• সীমাহীন ক্ষমতার অধিকারী সম্রাট চতুর্দশ লুই (Louis XIV) বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’ (I am the State)।
• দাম্ভিক সম্রাট ষোড়শ লুই (Louis XVI) বলতেন, ‘আমি যা ইচ্ছা করি তাই আইন’ (It is legal because I wish it) |
বিরুদ্ধ মত : ফরাসি সম্রাট দৈবক্ষমতা দাবি করলেও বাস্তবে তাঁর ক্ষমতা ছিল সীমিত। কারণ রাজকীয় ক্ষমতার উপর ফ্রান্সের ১৩টি প্রাদেশিক সভা বা পার্লামেন্টের সীমাহীন প্রভাব ছিল। রাজা কোনো আদেশ জারি করলে সেই আদেশকে প্রাদেশিক সভার অনুমোদন পেতে হত। অনুমোদন না পেলে তা প্রদেশে কার্যকর হত না।
প্রাদেশিক সভার সদস্য যাজক ও অভিজাতরা বিরোধিতা করলে রাজা কিছু করতে পারতেন না। সে ক্ষেত্রে রাজকীয় আইনও কার্যকর করা যেত না। এ প্রসঙ্গে ঐতিহাসিক ডেভিড থমসন (David Thomson) বলেছেন যে, ‘ফরাসি রাজতন্ত্র ছিল আসলে সামন্ত রাজতন্ত্র’ (The French monarchy was a feudal monarchy) |
(ii) বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো।
উত্তর : - প্রেক্ষাপট : - ফরাসি বিপ্লবের সূচনালগ্নে বাস্তিল দুর্গের পতন ছিল এক যুগান্তকারী ঘটনা। ১৭৮৯ সালের ২০ জুন টেনিস কোর্টের শপথের মাধ্যমে তৃতীয় সম্প্রদায় নিজেদের জাতির প্রকৃত প্রতিনিধি বলে ঘোষণা করে এবং নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার করে। এর ফলে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে। ২৩ জুন ষোড়শ লুই কিছু অধিকার স্বীকার করলেও জাতীয় পরিষদের বৈধতা মানতে অস্বীকার করেন এবং তিন সম্প্রদায়কে পৃথকভাবে বৈঠকের নির্দেশ দেন। কিন্তু তীব্র জনচাপের মুখে ২৭ জুন তিনি তিন সম্প্রদায়ের একত্র বৈঠক মেনে নিতে বাধ্য হন।
সংকটময় পরিস্থিতি ও প্যারিসের উত্তেজনা : - এই সময় ফ্রান্স ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। খাদ্যাভাব, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। প্যারিসে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায়। রাজা বিদেশি (সুইস ও জার্মান) সৈন্য সমাবেশ করলে জনগণ আতঙ্কিত হয়ে ওঠে। অর্থমন্ত্রী নেকারকে অপসারণ করা হলে পরিস্থিতি বিস্ফোরক হয়ে ওঠে। জনগণ রাস্তায় ব্যারিকেড তৈরি করে এবং অস্ত্র সংগ্রহে উদ্যোগী হয়।
বাস্তিল দুর্গ আক্রমণ (১৪ জুলাই ১৭৮৯) : - গুজব ছড়ায় যে বাস্তিল দুর্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত আছে। উত্তেজিত জনতা ১৪ জুলাই ১৭৮৯ দুর্গ আক্রমণ করে। দীর্ঘ সংঘর্ষের পর দুর্গ দখল হয়। বন্দীদের মুক্ত করা হয় এবং গভর্নর দ্য লোনে নিহত হন। এভাবেই স্বৈরাচারী শাসনের প্রতীক বাস্তিলের পতন ঘটে।
বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব / ঐতিহাসিক তাৎপর্য
বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করে এবং রাজতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দেয়। ঐতিহাসিক গুডউইন মন্তব্য করেছেন যে, বিপ্লবের অন্য কোনো একক ঘটনা এত বহুমুখী ও সুদূরপ্রসারী ফল বয়ে আনেনি। এর প্রধান গুরুত্বগুলি হলো—
i. ষোড়শ লুই জনরোষ উপলব্ধি করে নেকারকে পুনরায় অর্থমন্ত্রী নিয়োগ করেন।
ii. প্যারিস থেকে রাজকীয় সৈন্য সরিয়ে নেওয়া হয়।
iii. সারা দেশে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয়।
iv. এটি ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের পূর্বাভাস।
v. রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দিতে বাধ্য হন।
vi. রাজদরবারে অভিজাতদের প্রভাব কমে যায়।
vii. গ্রামাঞ্চলে কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং সামন্ততান্ত্রিক প্রথার অবসানের পথ প্রশস্ত হয়।
viii. প্যারিসে পৌর প্রশাসনের পুনর্গঠন ঘটে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ শুরু হয়।
ix. অনেক অভিজাত, বিশেষত কাউন্ট দ’আরতোয়া-র নেতৃত্বে, দেশত্যাগ করেন।
x. স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
(iii) নেপোলিয়ানীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো।
উত্তর : - ফরাসি বিপ্লবের আদর্শঠের সঙ্গে নেপোলিয়ানের আদর্শঠের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য ছিল। নেপোলিয়ান ফরাসি বিপ্লবের সাম্য ও মৈত্রী আদর্শ গ্রহণ করলেও, তিনি স্বাধীনতার আদর্শ বর্জন করেন এবং গণতন্ত্রকে অস্বীকার করেন। ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসন, কিন্তু নেপোলিয়ান তার শাসনব্যবস্থায় স্বৈরাচারী শাসন চালু করেন, যেখানে এককভাবে শাসন ক্ষমতা তার হাতে কেন্দ্ৰীভূত ছিল। নেপোলিয়ান শাসনব্যবস্থার কেন্দ্রিকরণ নিশ্চিত করতে প্রিফেক্ট এবং সাবপ্রিফেক্ট নামে রাজকর্মচারীদের সহায়তা নেন, যা বিপ্লবী আমলের বিকেন্দ্রীকরণ এর বিপরীতে ছিল। বিপ্লবের সময়ে যেখানে স্থানীয় জনগণ ও প্রতিনিধি সর্বোচ্চ ক্ষমতা রাখত, নেপোলিয়ান সেই স্থানীয় ক্ষমতাকে কমিয়ে এনে শাসন ব্যবস্থাকে আরও কেন্দ্রীভূত করেন, যেমনটি ছিল বুরবোঁ আমলে।
এইভাবে, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং ফরাসি বিপ্লবের আদর্শের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। বিপ্লবের আদর্শ সমানাধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করেছিল, কিন্তু নেপোলিয়ান তার শাসনব্যবস্থায় একনায়কত্ব ও কেন্দ্রীকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তার শাসন স্বৈরাচারী ছিল, এবং এতে জনগণের অধিকার ও স্বাধীনতার ধারণা ক্ষুণ্ন হয়েছিল।
নেপোলিয়ান স্বৈরাচারী শাসন চালু করার মাধ্যমে তিনি বিপ্লবী আদর্শকে আপেক্ষিকভাবে একপেশে ও পরিবর্তিত রূপে গঠন করেন। যদিও তার শাসন সময়ে জাতীয়তাবাদ এবং ফরাসি সাম্রাজ্যের প্রসার ঘটে, তবে তা ফরাসি বিপ্লবের আদর্শের গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকার এর সাথে সঙ্গতিপূর্ণ ছিল না।
এভাবে, নেপোলিয়নীয় সাম্রাজ্য একটি সংঘাত সৃষ্টি করে, যেখানে ফরাসি বিপ্লবের আদর্শ এবং নেপোলিয়ানের ক্ষমতার কেন্দ্রীকরণ একে অপরের বিপরীতে চলে আসে, যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।
(iv) মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো।
উত্তর : - মহাদেশীয় ব্যবস্থা বলতে নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক গৃহীত এক অর্থনৈতিক অবরোধ নীতিকে বোঝায়, যার উদ্দেশ্য ছিল ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করে পরাস্ত করা। ট্রাফালগারের যুদ্ধে (১৮০৫) নৌবাহিনীতে পরাজয়ের পর নেপোলিয়ন বুঝতে পারেন যে সমুদ্রপথে ইংল্যান্ডকে হারানো সম্ভব নয়। তাই তিনি সামরিক আক্রমণের পরিবর্তে অর্থনৈতিক আঘাত হানার পরিকল্পনা করেন। এই পরিকল্পনাই ‘মহাদেশীয় ব্যবস্থা’ নামে পরিচিত।
এই ব্যবস্থার মূল কথা ছিল— ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য করতে পারবে না এবং কোনো ইউরোপীয় বন্দরে ইংরেজ জাহাজ ভিড়তে পারবে না। এর মাধ্যমে ইংল্যান্ডের শিল্প ও বৈদেশিক বাণিজ্য ধ্বংস করে তাকে আর্থিক সংকটে ফেলা ছিল নেপোলিয়নের প্রধান লক্ষ্য। ইংল্যান্ড তার উপনিবেশ থেকে কাঁচামাল আমদানি করে শিল্পপণ্য তৈরি করত এবং ইউরোপে রপ্তানি করত। নেপোলিয়ন ইউরোপীয় বাজার বন্ধ করে ইংল্যান্ডের অর্থনীতিকে বিপর্যস্ত করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি আশা করেছিলেন যে ইংল্যান্ডের বাজার হারালে ফ্রান্স সেই স্থান দখল করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন ১৮০৬ সালে বার্লিন ডিক্রি জারি করেন। এতে ইংল্যান্ড ও তার উপনিবেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৮০৭ সালে মিলান ডিক্রির মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। ইংল্যান্ডও এর প্রতিক্রিয়ায় ‘অর্ডারস-ইন-কাউন্সিল’ জারি করে। নেপোলিয়ন প্রাশিয়া, রাশিয়া ও অস্ট্রিয়াকে এই ব্যবস্থা মানতে বাধ্য করেন এবং স্পেন ও পর্তুগাল দখল করেন।
তবে শক্তিশালী নৌবাহিনীর অভাব ও ইউরোপীয় দেশগুলির অসহযোগিতার কারণে এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঐতিহাসিক লজের মতে, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের কূটনৈতিক ব্যর্থতার অন্যতম প্রধান উদাহরণ।
বিভাগ–ঙ
৫. নিম্নলিখিত প্রশ্নগুলি পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যেকোনো একটি) 8 × 1 = 8
(i) অষ্টাদশ শতকে ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর : -
(ii) ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো।
উত্তর : -
(iii) আইবেরিয় উপদ্বীপে নেপোলিয়নের অভিযান ও তাঁর প্রতিক্রিয়া আলোচনা করো।
উত্তর : -


Enter Your Comment