WBBSE Madhyamik Life Science Question Paper 2026 with Answers
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf
2026
LIFE SEIENCE
(For Regular and External Candidates)
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks – 90 For Regular Candidates
Full Marks – 100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
নির্দেশাবলী
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ‘ক’, ‘খ’, ‘গ' ও 'ঘ' বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। বহিরাগত পরীক্ষার্থীদের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ছাড়াও অতিরিক্ত ‘ঙ’ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে।]
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা)
‘ঘ’ বিভাগের ৪.১ প্রশ্নের পরিবর্তে ৪.১ (A) প্রশ্নের উত্তর করতে হবে। কোন্ বিভাগ থেকে কটি প্রশ্নের উত্তর করতে হবে তা ওই বিভাগের শুরুতেই বলা আছে ।
Download the WBBSE Class 10 Question Paper with Solution – মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2026
বিভাগ 'ক'
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো। ১ × ১৫ = ১৫
১.১ নিচের কোন জোড়টি সঠিক নয়?
(ক) গুরুমস্তিষ্ক – স্মৃতি
(খ) হাইপোথ্যালামাস – দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ
(গ) সুষুমাশীর্ষক – ভারসাম্য রক্ষা
(ঘ) পন্স – মূত্রত্যাগ নিয়ন্ত্রণ
উত্তর : - (গ) সুষুমাশীর্ষক – ভারসাম্য রক্ষা
১.২ কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস ও ট্রোক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে—
(ক) মিশ্র, আজ্ঞাবহ, সংজ্ঞাবহ
(খ) সংজ্ঞাবহ, মিশ্র, আজ্ঞাবহ
(গ) আজ্ঞাবহ, সংজ্ঞাবহ, মিশ্র
(ঘ) মিশ্র, সংজ্ঞাবহ, মিশ্র
উত্তর : - (খ) সংজ্ঞাবহ, মিশ্র, আজ্ঞাবহ
১.৩ A স্তম্ভের শব্দগুলির সঙ্গে B স্তম্ভের বাক্যাংশগুলির মিল করো। (B স্তম্ভে একটি অতিরিক্ত আছে)
A স্তম্ভ: - B স্তম্ভ:
i. ফোটোন্যাস্টিক চলন - a. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায়।
ii. থার্মোন্যাস্টিক চলন - b. সূর্যমুখীর ফুল তীব্র আলোতে ফোটে।
iii. সিসমোন্যাস্টিক চলন - c. সূর্যশিশিরের পাতার রোম পোকার রাসায়নিক পদার্থের প্রভাবে বেঁকে যায়।
iv. কেমোন্যাস্টিক চলন - d. টিউলিপ ফুল বেশি উচ্চতায় ফোটে।
- e. গাছের মূল জলের দিকে এগিয়ে যায়।
(ক) i-d, ii-a, iii - c, iv - b
(খ) i-c, ii- b,iii- a. iv-e
(গ) i-b, ii - d, iii - a ,iv-c
(ঘ) i-e, ii-c.ii-d, iv-b
উত্তর : - (গ) i-b, ii - d, iii - a ,iv-c
১.৪ নিচের কোন ঘটনাটি প্রাণীকোশে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়?
(ক) নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(খ) অপত্য ক্রোমোজোম মেরুর দিকে গমন করে
(গ) নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়
(ঘ) ক্রোমোজোমগুলি বিষুবরেখায় সজ্জিত হয়
উত্তর : - (গ) নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়
১.৫ স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক?
(ক) কোনো বাহকের প্রয়োজন হয় না
(খ) অধিক সংখ্যায় পরাগরেণুর অপচয় ঘটে
(গ) অপত্য জীবে নতুন গুণ দেখা যায়
(ঘ) বেশি হারে বীজ উৎপন্ন হয়
উত্তর : - (ক) কোনো বাহকের প্রয়োজন হয় না
১.৬ টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক?
(i) ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলে
(খ)) এই অংশে অন্য কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না
(iii) এই অংশে জিনতত্ত্ব যুক্ত হয় না
(iv) এই অংশটি নিউক্লিওলাস গঠনে অংশ নেয়
উত্তর : - (খ)) এই অংশে অন্য কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না
১.৭ মটরগাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ?
(ক) কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ
(খ) ফুলের অবস্থান শীর্ষে
(গ) পরিণত বীজের আকার গোল
(ঘ) পরিণত বীজপত্রের বর্ণ সবুজ
উত্তর : - (গ) পরিণত বীজের আকার গোল
১.৮ সাদা, অমসৃণ রোমযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জেনোটাইপ bbRr। এর অপর সম্ভাব্য জেনোটাইপ কী?
(ক) BbRr
(খ) bbrr
(গ) Bbrr
(ঘ) bbRR
উত্তর : - (ঘ) bbRR
১.৯ নিচের কোন বক্তব্যটি সঠিক?
(ক) বর্ণান্ধতা একটি X-সংযোজিত প্রকট জিনঘটিত রোগ
(খ) থ্যালাসেমিয়া একটি X-সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(গ) হিমোফিলিয়া একটি X-সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(ঘ) থ্যালাসেমিয়া একটি অটোজোমবাহিত প্রকট জিনঘটিত রোগ
উত্তর : - (গ) হিমোফিলিয়া একটি X-সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
১.১০ নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো-
- ব্যবহার ও অব্যবহারের সূত্র
- যোগ্যতমের উদ্বর্তন,
- অর্জিত গুণাবলির বংশানুসরণ
- প্রাকৃতিক নির্বাচন
- অস্তিত্বের জন্য সংগ্রাম
- অত্যধিক হারে বংশবৃদ্ধি
এদের মধ্যে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি ?
(ক) 4
(খ) 2
(গ) 6
(ঘ) 3
উত্তর : (ক) 4
১.১১ মিলার ও উরের পরীক্ষায় কোন মূল উপাদান তৈরি হয়েছিল?
(ক) ফরম্যালডিহাইড
(খ) হাইড্রোজেন সায়ানাইড
(গ) রাইবোজ
(ঘ) অ্যামাইনো অ্যাসিড
উত্তর : - (ঘ) অ্যামাইনো অ্যাসিড
১.১২ আধুনিক ঘোড়ার পায়ে কী পরিবর্তন দেখা যায়?
(ক) খুর নেই, দুটি আঙুল
(খ) খুর নেই, তিনটি আঙুল
(গ) খুর আছে, তিনটি আঙুল
(ঘ) খুর আছে, একটি আঙুল
উত্তর : - (ঘ) খুর আছে, একটি আঙুল
১.১৩ জলদাপাড়া, বেথুয়াডহরি ও সুন্দরবনের প্রকৃতি যথাক্রমে—
(ক) অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
(খ) বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
(গ) জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
(ঘ) অভয়ারণ্য, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
উত্তর : - (গ) জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
১.১৪ কস্তুরী মৃগ ও সর্পগন্ধা বিপন্ন হবার কারণ যথাক্রমে—
(ক) জলবায়ু পরিবর্তন, দূষণ
(খ) চোরাশিকার, অতিব্যবহার
(গ) বহিরাগত প্রজাতি, বাসস্থান ধ্বংস
(ঘ) বাসস্থান ধ্বংস, চোরাশিকার
উত্তর : - (খ) চোরাশিকার, অতিব্যবহার
১.১৫ মাটি দূষণের একটি ফল—
(ক) বিশ্ব উষ্ণায়ন
(খ) ব্রঙ্কাইটিস
(গ) জীববিবর্ধন
(ঘ) ইউট্রোফিকেশন
উত্তর : - (গ) জীববিবর্ধন
বিভাগ 'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো । ১ x ২১ = ২১
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.১ প্রতিবর্ত চাপে ______হলো কারক অঙ্গ ।
উত্তর : - পেশী
২.২ ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ______ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা।
উত্তর : - DNA
২.৩ মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্টটি হলো_____কানের লতি।
উত্তর : - মুক্ত
২.৪ বিজ্ঞানী ওপারিনের মতে, প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে প্রকৃতির ছিল ______।
উত্তর : - বিজারণ
২.৫ বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষীজাতীয় প্রজাতি ______।
উত্তর : - পেঙ্গুইন
২.৬নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাকটর নাইট্রোজেন চক্রের ______ ধাপে অংশগ্রহণ করে।
উত্তর : - নাইট্রিফিকেশান
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.৭ কোরয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে।
উত্তর : - True
২.৮ অযৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে।
উত্তর : - True
২.৯ একটি সঙ্কর দীর্ঘ মটরগাছের সঙ্গে একটি খর্বকায় মটরগাছের সঙ্করায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটরগাছের শতকরা পরিমাণ 100।
উত্তর : - False
২.১০ সমসংস্থ অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।
উত্তর : - False
২.১১ তুষারচিতা সুন্দ্যাল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী।
উত্তর : - False
২.১২ জিব্বেরেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে।
উত্তর : - True
A স্তস্তে দেওয়া শব্দের সঙ্গে B স্তস্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তত্ত্বের ক্রমিক নং উল্লেখসহ জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.১৩ অ্যাডাপ্টার পেশি - (ক) বংশগত রোগ প্রতিরোধ
২.১৪ মিয়োসিস - (খ) গ্রিনহাউস গ্যাস
২.১৫ জেনেটিক কাউন্সেলিং - (গ) ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা
২.১৬ লাল গ্রন্থি - (ঘ) মাছের পটকায় গ্যাস মুক্ত করা
২.১৭ নাইট্রাস অক্সাইড - (ঙ) ল্যাটিসিমাস ডরসাই
২.১৮ বৃদ্ধির কোশীয় বিভেদন দশা - (চ) কলা ও অন্য গঠন
- (ছ) পাইরিফরমিস
Ans : -
২.১৩ - ঙ
২.১৪ - গ
২.১৫ - ক
২.১৬ - ঘ
২.১৭ - খ
২.১৮ - চ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) : ১ x ৬ = ৬
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো — প্রোল্যাকটিন, ভ্যাসোপ্রেসিন, অ্যাসেটাইলকোলিন, ইনসুলিন।
উত্তর : - অ্যাসেটাইলকোলিন,
২.২০ নিউরোগ্লিয়া কোশের একটি কাজ লেখো।
উত্তর : - সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেনড্রোসাইট এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান কোশ (Schwann cells) মাইলিন সিথ তৈরি করে, যা স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহনে সাহায্য করে।
২.২১ পিউরিন : অ্যাডেনিন :: পিরিমিডিন : ______
উত্তর : - থাইমিন
২.২২ BBRR × bbrr সংকর জননে F₂ অনুতে BBRR ও BbRr জেনোটাইপের অনুপাত 1:4 হলে BBrr ও BbRR জেনোটাইপের অনুপাত কত?
উত্তর : - 2:2
২.২৩ মটরফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটরগাছে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়?
উত্তর : - উভয়লিঙ্গ
২.২৪ একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ দাও।
উত্তর : - আন্তঃপ্রজাতিক সংগ্রাম (চড়ুই ও শালিকের মধ্যে )
২.২৫ কৃষিক্ষেত্রের বর্জ্য, জীবাণু, জলদূষণ, ইউট্রফিকেশন — এদের মধ্যে বিসদৃশটি লেখো।
উত্তর : - জলদূষণ
২.২৬ কীটনাশক ও আগাছানাশক ছাড়া পরিবেশের এমন একটি পদার্থের নাম লেখো যা ক্যান্সার সৃষ্টি করতে পারে।
উত্তর : - অ্যাসবেস্টস / বেঞ্জিন / আর্সেনিক etc.
বিভাগ 'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো : ২ × ১২ = ২৪
৩.১ মস্তিষ্ক সুষুমাত্রাস (CSF)-এর যেকোনো একটি অবস্থান ও একটি কাজ লেখো।
৩.২ অক্ষিগোলকের নিম্নলিখিত দুটি অংশের একটি করে কাজ লেখো।
৩.৩ গর্ভসঞ্চার সূচিত হলে প্রোজেস্টেরন হরমোন কী কী ভূমিকা পালন করে?
৩.৪ মানুষের প্রাত্যহিক জীবনে হাঁচি ও কাশি ঘটার উদ্দেশ্য যথাক্রমে কী কী?
৩.৫ ফার্ণের জীবনচক্রে রেণুজনু ও লিঙ্গজনুর ধারাবাহিক দশাগুলোর নাম সারণির সাহায্যে লেখো।
৩.৬ শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি উপস্থাপন করো।
৩.৭ ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি একটি চকের সাহায্যে দেখাও।
৩.৮ বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো —
• লোকাস
• অ্যালিল
৩.৯ মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ক্রসের মাধ্যমে মূল্যায়ন করো।
৩.১০ একজন বর্ণান্ধতার বাহক মহিলা কোনো স্বাভাবিক বর্ণদৃষ্টি সম্পন্ন পুরুষকে বিবাহ করলে এবং তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হলে— পুত্র ও কন্যার প্রত্যেকের মধ্যে বর্ণান্ধতা প্রকাশের সম্ভাবনা কত? একটি ক্রসের মাধ্যমে দেখাও।
৩.১১ লবণসহনশীল সুন্দরী গাছের লবণগ্রন্থির ভূমিকা ব্যাখ্যা করো।
৩.১২ ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত দুটি প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা করো —
• অত্যধিক হারে বংশবৃদ্ধি
• প্রাকৃতিক নির্বাচন
৩.১৩ মৌমাছি তার ওয়াগল নৃত্যের মাধ্যমে কীভাবে মৌচাক ও সূর্যের অবস্থানের সাপেক্ষে খাদ্যের উৎসের অবস্থান প্রকাশ করে?
৩.১৪ মানব স্বাস্থ্য ও জীবজগতের ওপর শব্দদূষণের একটি করে প্রভাব লেখো।
৩.১৫ “সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ” — সুন্দরবন অঞ্চলে দূষণের চারটি উৎস চিহ্নিত করো।
৩.১৬ নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হয় তার দুটি উল্লেখ করো।
৩.১৭ কুমির ও রেড পান্ডা প্রতিটির সংরক্ষণের পদ্ধতিগুলি যথাক্রমে ব্যাখ্যা করো।
বিভাগ 'ঘ'
৪। নীচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ৪.১ নং প্রশ্নের পরিবর্তে ৪.১(A) নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মান বিভাজন ৩+২, ২+৩ বা ৫ হতে পারে)। ৫x৬=৩০
Madhyamik 2026 Question Paper Solved : -
Madhyamik Bengali Question Paper 2026 : - Click Here
Madhyamik English Question Paper 2026 : - Click Here
Madhyamik History Question Paper 2026 : - Click Here
Madhyamik Geography Question Paper 2026 : - Click Here
Madhyamik Mathematics Question Paper 2026 : - Click Here
Madhyamik Physical Science Question Paper 2026 : - Click Here
Madhyamik Life Science Question Paper 2026 : - Click Here

.jpg)
Enter Your Comment