WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper with Answers 2026
দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
এই আর্টিকেলের মাধ্যমে তোমরা পাবে WBBSE Class 10 First Unit Test Life Science Question Paper 2026, Class 10 First Unit Test Life Science Suggestion, এবং WBBSE Class 10 Life Science Model Question Paper 2026। পাশাপাশি এখানে দেওয়া হয়েছে ক্লাস 10 প্রথম ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এবং দশম শ্রেণী প্রথম ইউনিট জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে তুলবে। এই প্রশ্নপত্র ও সাজেশনগুলো নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।
Class 10 Life Science 1st Unit Test Suggestion 2026
প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। সাধারণত ক্লাস 10 প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা ৪০ নম্বরের হয়ে থাকে এবং সময় থাকে প্রায় ৮০ মিনিট। তাই পরীক্ষার আগে Class 10 Life Science First Unit Test Question Paper 2026 এবং West Bengal WBBSE Class 10 First Unit Test Life Science Question 2026 ভালো করে অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ।
এই Class 10 Life Science 1st Unit Test Suggestion 2026 এবং WBBSE Class 10 Life Science Model Question Paper 2026 অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে, যাতে তোমরা সহজেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো ফল করতে পারো। তাই বাড়িতে বসে দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৬ এবং Madhyamik 2026 Life Science 1st Unit Test Question নিয়মিত প্র্যাকটিস করো। এতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটাই শক্তিশালী হবে এবং ভালো নম্বর পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
West Bengal Board Class 10 Life Science 1st Unit Test Syllabus 2026
WBBSE Class X Life Science 1st Unit Test Syllabus 2026 / দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবাহমানতা—–(a) কোশ বিভাজন ও কোশচক্র। Class 10 জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
Dosom Shrenir Jibon Bigyan Prothom Porjaikromik Mulyaon Proshno o Uttoor Alochona
বিভাগ – ক
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ : 1 × 8 = 8
1.1 ত্রিস্তরীয় মেনিনজেসের দ্বিতীয় স্তরটি হল—
(ক) পায়া ম্যাটার
(খ) ডুরা ম্যাটার
(গ) অ্যারাকনয়েড ম্যাটার
(ঘ) গ্রে ম্যাটার
1.2 মানুষের জননকোশের অ্যালোজোম সংখ্যা হল—
(ক) 1
(খ) 2
(গ) 22
(ঘ) 44
1.3 শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায়—
(ক) FSH
(খ) ACTH
(গ) ICSH
(ঘ) TSH
1.4 নিউরোনের যে অংশে মায়োলিন শীথ দেখা যায় তা হল—
(ক) অ্যাকসন
(খ) ডেনড্রন
(গ) অ্যাকসন ও ডেনড্রন উভয়ই
(ঘ) কোশদেহ
1.5 মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল—
(ক) প্রফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
1.6 ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে—
(ক) অক্সিন
(খ) সাইটোকাইনিন
(গ) ইথিলিন
(ঘ) জিব্বেরেলিন
1.7 অ্যাবডাকটর পেশির উদাহরণ হল—
(ক) ল্যাটিসিমাস ডরসি
(খ) ট্রাইসেপস
(গ) পাইরিফরমিস
(ঘ) ডেলটয়েড
1.8 প্রদত্ত কোনটি DNA–র গঠনগত উপাদান নয়—
(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা
(খ) ইউরাসিল
(গ) থাইমিন
(ঘ) ফসফোরিক অ্যাসিড
বিভাগ – খ
2. নীচের ১১টি প্রশ্নের মধ্যে ৯টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ।
শূন্যস্থান পূরণ কর (যেকোনো দুটি) 1 × 2 = 2
2.1 অ্যাডেনিন ও গুয়ানিন বেসকে একত্রে ______ ক্ষার বলে।
2.2 রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে ______ বলে।
2.3 মস্তিষ্কের ______ অংশ আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
সত্য বা মিথ্যা নিরূপণ কর (যেকোনো দুটি) 1 × 2 = 2
2.4 একটি নিউরোট্রান্সমিটার হল অ্যাসিটাইল কোলিন।
2.5 একটি নন-হিস্টোন প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড হল ট্রিপটোফ্যান।
2.6 সোমাটোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হয় হাইপোথ্যালামাস থেকে।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও 1 x 2 = 2
2.7 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখ :
ক্রোমোটিড, ক্রোমোমিয়ার, ক্রোমোজোম, মেন্ট্রোমিয়ার।
2.8 টিউলিপ ফুলে কী ধরনের চলন দেখা যায়?
A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখ:- 1 × 3 = 3
A স্তম্ভ - B স্তম্ভ
2.9 হাঁটু - (ক) I আকৃতির
2.10 ক্রেটিনিজমে - (খ) V আকৃতির
2.11 মেটাসেন্ট্রিক ক্রোমোজোম - (গ) কবজা সন্ধি
(ঘ) থাইরক্সিন এর অভাব
বিভাগ – গ
3. নীচের ৬টি প্রশ্ন থেকে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখ : 2 × 4 = 8
3.1 অ্যাকসন ও ডেনড্রনের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখ।
3.2 কোশ বিভাজনকালে প্রাণীকোশ ও উদ্ভিদকোশে বেম গঠিত হয় কোন কোশ অঙ্গাণু থেকে?
3.3 চোখের কোন কোন দৃষ্টি জনিত ত্রুটি ঠিক করার জন্য অবতল লেন্সযুক্ত ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়?
3.4 ADH-এর উৎস ও কাজ লেখ।
3.5 অগ্রস্থ প্রকটতা কী? কোন উদ্ভিদ হরমোনের প্রভাবে এটি হয়?
3.6 ফ্লেক্সন কী?
বিভাগ – ঘ
4. নীচের ৩টি প্রশ্ন অথবা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও : 5 × 3 = 15
4.1 চোখের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর—
(ক) স্ক্লেরা
(খ) লেন্স
(গ) ভিট্রিয়াস হিউমর
(ঘ) অন্ধবিন্দু
অথবা
একটি সরল প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে চারটি অংশ চিহ্নিত কর।
3 + 2 = 5
4.2 কোশবিভাজনের দুটি তাৎপর্য লেখ। অ্যামাইটোসিস কোশবিভাজন কীভাবে ঘটে?
3 + 2 = 5
অথবা
মাইটোসিস কোশ বিভাজনের প্রফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখ। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখ।
3 + 2 = 5
4.3 মাছের সন্তরণে বক্ষপাখনা, শ্রেণি পাখনা ও পুচ্ছ পাখনার ভূমিকা লেখ। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখ।
3 + 2 = 5
অথবা
হরমোনের ফিডব্যাক প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। উদ্ভিদ হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখ।
2 + 3 = 5
Class 10 Geography Map Pointing Suggestions : - Click Here
Class 10 Bengali First Unit Test Question Paper with Answers : - Click Here
Class 10 English First Unit Test Question Paper with Answers : - Click Here
Class 10 History First Unit Test Question Paper with Answers : - Click Here
Class 10 Geography First Unit Test Question Paper with Answers : - Click Here
Class 10 Physical Science First Unit Test Question Paper with Answers : -
Class 10 Life Science First Unit Test Question Paper with Answers : - Click Here
Class 10 Mathematics First Unit Test Question Paper with Answers : -

.jpg)
Enter Your Comment