Class 5 Bengali First Unit Test Question Suggestion Question and Answer
WBBSE Class 5 Bengali 1st Unit Test Question Paper & Suggestion
প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র ২০২৬। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সাধারণত নির্দিষ্ট নম্বর ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়, তাই পরীক্ষার আগে নিয়মিত প্র্যাকটিস করা খুবই প্রয়োজন। Class 5 Bengali First Unit Test Question 2026 প্রশ্ন ও উত্তর তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে তুলবে। বাড়িতে বসে এই পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম ইউনিট টেস্ট সাজেশন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়বে এবং ভালো ফলাফল করা সম্ভব হবে। এই প্রশ্নপত্রটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা সহজভাবে পড়াশোনা করে পরীক্ষায় সফল হতে পারো।
Class Five Bangla First Unit Test Syllabus 2026
WBBSE Class V Bengali 1st Unit Test Syllabus 2026 / পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর সিলেবাস এ থাকছে তোমাদের গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুণ্ডার কাহিনি, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। [প্রতিটি রচনার শেষে যুক্ত ‘হাতে কলমে' এবং 'মিলিয়ে পড়ো' (যদি থাকে) অংশ সহ] ব্যাকরণ : ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। Class V বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পূর্ণমান - ২০ লিখিত। যার জন্য সময় ৪০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
Class V Bengali First Summative Test Question Paper with Answers 2026
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (১×৫=৫)
১.১ ‘গল্পবুড়ো’ কবিতায় গল্প বুড়ো এসেছেন—
(ক) শরৎকালে
(খ) শীতকালে
(গ) গ্রীষ্মকালে
উত্তর : -(খ) শীতকালে
১.২ বুনোহাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না—
(ক) টিনের মাছ
(খ) মাংস
(গ) তরকারি
উত্তর : -(খ) মাংস
১.৩ ‘মিনার’ বলতে বোঝায়—
(ক) সৌধ
(খ) রাস্তা
(গ) গির্জা
উত্তর : -(ক) সৌধ
১.৪ ‘যার যত ফরমাস সব তুমি করো’— ‘ফরমাস’ মেনে কাজ করেছে—
(ক) অবণী
(খ) বিমলা
(গ) শ্যামী
উত্তর : -(খ) বিমলা
১.৫ ‘জোনাকি’ একরকমের—
(ক) পাখি
(খ) মাছ
(গ) পোকা
উত্তর : -(গ) পোকা
২। মিলিয়ে লেখো : (১×৫=৫)
ক স্তম্ভ - খ স্তম্ভ
(ক) দুরন্ত - (i) ভস্ম
(খ) বরফ - (ii) কলি
(গ) কুঁড়ি - (iii) রবিবার
(ঘ) এতোয়া - (iv) হিমাণী
(ঙ) ছাই - (v) দুষ্টু
উত্তর : -
(ক) দুরন্ত - (v) দুষ্টু
(খ) বরফ - (iv) হিমাণী
(গ) কুঁড়ি - (ii) কলি
(ঘ) এতোয়া - (iii) রবিবার
(ঙ) ছাই - (i) ভস্ম
৩। নীচের প্রশ্নগুলির দু’একটি বাক্যে উত্তর দাও : (২×৩=৬)
৩.১ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? রবীন্দ্রনাথ নিজেকে কোন্ চরিত্রের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : -কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ছেলেবেলা’ গল্পে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাঁর বাড়ির খোলা ছাদ ।
পাঠ্যাংশে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলেবেলায় নিজেকে অর্থাৎ ছোট্ট রবিকে বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলেছেন ।পাঠ্যাংশে ছোট্ট রবিকে বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলা হয়েছে কারণ ছোট্ট রবিও যেন ডেভিড লিভিংস্টনের মতো ছাদের ঘরে বসে ওয়েসিস আবিষ্কার করেছিল ।
৩.২ দারোগা বাবুর পরামর্শ কার পছন্দ হয়নি? কেন তার পছন্দ হয়নি?
উত্তর : -ভবানীপ্রসাদ মজুমদার রচিত ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় দারোগাবাবু হাবুকে দরজা জানালা খুলে রাখার পরামর্শ দিয়েছিল। কিন্তু হাবুর এ পরামর্শ পছন্দ হয়নি কারণ দরজা জানালা খুলে দিলে হাবুর ঘরের মধ্যে পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে।
৩.৩ এতোয়া সারাদিন কী করে?
উত্তর : -এতোয়া মোতিবাবুর রাখাল ছিল, তাই তাঁর গরু, মোষ, ছাগল চরাতো । পুরোনো আমবাগানে গরু চরাতে চরাতে সে টোকো আম ও শুকনো কাঠ কোড়াতো । মাটি খুঁড়ে বের করতো মেটেআলু ও মজা পুকুরের পার থেকে শাক তুলতো । সে তার সঙ্গে একটি বস্তা রাখত এবং এই সব ওই বস্তায় ভরে নিত । তারপর যেত ডুলং নদী পেরিয়ে ঘন সবুজ ঘাসবনে এবং সেখানে গরু, মোষ ছেড়ে দিত । এরপর সুবর্ণরেখা নদীর মাঝে সরু চরে গিয়ে সে বাঁশে বোনা জাল দিয়ে মাছ ধরত । এগুলোই হল এতোয়ার রোজকার কাজ ।
৩.৪ ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কবি ঘর থেকে বেড়িয়ে পড়েছিলেন কেন?
উত্তর : -‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ একদিন রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে তাই দেখে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন ।
৪। নির্দেশ অনুসারে উত্তর দাও : (১×৪=৪)
৪.১ ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ দাও।
উত্তর : -ব্যঞ্জন সন্ধির একটি সহজ উদাহরণ হলো উচ্ছ্বাস = উৎ + শ্বাস। এখানে ‘ৎ’ (ব্যঞ্জন) এবং ‘শ্ব’ (ব্যঞ্জন) মিলে ‘চ্ছ্ব’ হয়েছে।
৪.২ সন্ধিবদ্ধ কর : উৎ + চারণ।
উত্তর : - উচ্চারণ ।
৪.৩ সন্ধি বিচ্ছেদ কর : উদ্যম।
উত্তর : - উৎ + যম ।
৪.৪ নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে?
উত্তর : -যেসব সন্ধি প্রথাগত বাংলা ব্যাকরণের কোনো নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে না, অথচ সন্ধির নিয়ম অনুযায়ী সাধিত হয়ে প্রচলিত আছে, তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে ।
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ:
স্বরসন্ধি: কুল + অটা = কুলটা, অন্য + অন্য = অন্যোন্য, গো + অক্ষ = গবাক্ষ।
ব্যঞ্জনসন্ধি: বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, এক + দশ = একাদশ

.jpg)
Enter Your Comment