উত্তরসহ মাধ্যমিক ২০২৬ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র
WB Madhyamik Physical Science Question Paper 2026 with Answers, অর্থাৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র 2026, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা Wb madhyamik physical science question paper 2026 west bengal board অনুযায়ী প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য এখানে প্রশ্নপত্র, উত্তর ও সাজেশন সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য এক জায়গায় পাওয়া যাবে। অনেক শিক্ষার্থীই খোঁজ করে Wb madhyamik physical science question paper 2026 pdf download অথবা মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন 2026 pdf, যাতে আগের বছরের ধাঁচ বুঝে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। পাশাপাশি, Madhyamik Physical Science Question Paper 2025 বিশ্লেষণ করলে ২০২6 সালের সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এছাড়াও, যারা পরীক্ষার আগে রিভিশনের জন্য Madhyamik 2026 physical science suggestion pdf বা পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2026 PDF খুঁজছো, তাদের জন্য এই কনটেন্ট খুবই উপকারী। এখানে Madhyamik Physical Science Question Paper PDF থেকে শুরু করে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2026 এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর pdf।
Madhyamik 2026 Physical Science Question paper solved PDF download
2026
PHYSICAL SCIENCE
(For Regular and External Candidates)
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks : - 90 - For Regular Candidates
100 - For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
প্রান্তিক সংখ্যাগুলি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
Madhyamik Physical Science Question 2026 with Answers
বিভাগ ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে।
1 x 15 = 15
১.১ নীচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?
(a) CFC
(b) NO₂
(c) CO₂
(d) NO
উত্তর : - (c) CO₂
১.২ STP-তে 11.2 L NH₃ গ্যাসের ভর হল - [N = 14, H = 1]
(a) 17 g
(b) 8.5 g
(c) 34 g
(d) 11.2 g
উত্তর : - (b) 8.5 g
১.৩ নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী—
CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O
5 মোল CH₄ সম্পূর্ণ দহন করতে STP-তে কত আয়তন O₂ লাগবে?
(a) 224 L
(b) 448 L
(c) 44.8 L
(d) 22.4 L
উত্তর : - (a) 224 L
১.৪ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল—
(a) ওয়াট-মিটার⁻¹
(b) ক্যালোরি-মিটার⁻¹
(c) ওয়াট-মিটার-কেলভিন⁻¹
(d) ওয়াট-মিটার⁻¹·কেলভিন⁻¹
উত্তর : - (d) ওয়াট-মিটার⁻¹·কেলভিন⁻¹
১.৫ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল—
(a) 25 cm দূরত্বে
(b) 100 cm দূরত্বে
(c) অসীম দূরত্বে
(d) 0 cm দূরত্বে
উত্তর : - (c) অসীম দূরত্বে
১.৬ যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে উল্লম্বভাবে আপতিত হয়, তখন চ্যুতিকোণের মান হবে—
(a) 0°
(b) 90°
(c) 180°
(d) 30°
উত্তর : - (a) 0°
১.৭ কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 C?
(a) 1.6 × 10¹⁹
(b) 6.25 × 10¹⁰
(c) 6.25 × 10¹⁸
(d) 6.023 × 10²³
উত্তর : - (c) 6.25 × 10¹⁸
১.৮ তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়—
(a) তামার
(b) নাইক্রোমের
(c) কাচের
(d) সিলিকনের
উত্তর : - (d) সিলিকনের
১.৯ একটি ইলেকট্রনের ভর m হলে, একটি β-কণার ভর হল—
(a) m
(b) 2m
(c) 3m
(d) 4m
উত্তর : - (a) m
১.১০ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায়সারণীতে মৌলটি কোন শ্রেণিতে অবস্থান করবে?
(a) 1
(b) 2
(c) 18
(d) 9
উত্তর : -(a) 1
১.১১ অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয়—
(a) CaCl₂
(b) CaO
(c) H₂SO₄
(d) P₂O₅
উত্তর : - (b) CaO
১.১২ নীচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না?
(a) Al
(b) Zn
(c) Cu
(d) Mg
উত্তর : - (b) Zn
১.১৩ কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে?
(a) হলুদ
(b) কমলা
(c) সবুজ
(d) গাঢ় নীল
উত্তর : - (d) গাঢ় নীল
১.১৪ নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক?
(a) চিনির জলীয় দ্রবণের
(b) বিশুদ্ধ জলের
(c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের
(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
উত্তর : - (d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
১.১৫ মিথেন অণুতে H–C–H বন্ধন কোণের মান হল—
(a) 109°28′
(b) 108°29′
(c) 100°
(d) 180°
উত্তর : - (a) 109°28′
বিভাগ ‘খ’
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×21 = 21
২.১ বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো।
উত্তর : - মিথেন
অথবা
আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে।
উত্তর : - CO₂
২.২ প্রাকৃতিক গ্যাসের তাপনমূল্য 50 KJ g⁻¹ বলতে কী বোঝায়?
উত্তর : - 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণভাবে পোড়ালে 50 কিলোজুল তাপশক্তি নির্গত হয়।
২.৩ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে।
উত্তর : - False
২.৪ আদর্শ গ্যাস ধ্রুবকের SI এককটি লেখো।
উত্তর : - 8.31432 J.mol⁻¹·K⁻¹ or, 8.31432 × 10³ N·m·kmol⁻¹·K⁻¹
২.৫ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে।
উত্তর : - False
অথবা
কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী?
উত্তর : - ব্যাস্তানুপাতিক
২.৬ কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন?
উত্তর : - লাল
২.৭ একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও।
উত্তর : - রামধনু
২.৮ এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর : - বৈদ্যুতিক মোটর
২.৯ 1 C তড়িৎ আধানকে 1 V বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে?
উত্তর : - 1 Juole
২.১০ ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো।
উত্তর : - আলফা কণা
অথবা
পারমাণবিক চুল্লিতে কোন ধরণের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?
উত্তর : - নিউক্লিয় বিভাজন
২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বাম স্তম্ভ - ডান স্তম্ভ
২.১১.১ সর্বাধিক তড়িৎঋণাত্মক মৌল - (a) Cu
২.১১.২ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় - (b) Cl
২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে - (c) F
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি - (d) Fe
উত্তর : -
২.১১.১ সর্বাধিক তড়িৎঋণাত্মক মৌল - (c) F
২.১১.২ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় - (d) Fe
২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে - (b) Cl
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি - (a) Cu
২.১২ নীচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ?
পটাসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড।
উত্তর : - কার্বন টেট্রাক্লোরাইড
২.১৩ গোল্ড প্লেটিং-এর জন্য ব্যবহৃত তড়িৎবিশ্লেষ্যটির নাম লেখো।
উত্তর : - পটাশিয়াম অ্যারোসায়ানাইড বা, সোডিয়াম অ্যারোসায়ানাইড
অথবা
কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎবিশ্লেষণের সময়ে কোন মাধ্যমে তড়িতের পরিবহণ ঘটে?
উত্তর : - আয়ন
২.১৪ তড়িৎবিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন?
উত্তর : - পরিবর্তী প্রবাহে বিদ্যুৎপ্রবাহের দিক বারবার বদলায় বলে আয়নগুলি নির্দিষ্ট ইলেক্ট্রোডে জমা হতে পারে না, তাই তড়িৎবিশ্লেষণে এটি ব্যবহার করা যায় না।
২.১৫ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
উত্তর : - লেড সালফাইডের (PbS) কালো রঙের অধঃক্ষেপ পড়ে।
অথবা
শূন্যস্থান পূরণ করো:
2NH₃ + CO₂ → __________+ H₂O
উত্তর : - ইউরিয়া (NH₂CONH₂)
২.১৬ দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো।
উত্তর : - NH₃(g) + HCl(g) → NH₄Cl(s)
২.১৭ নীচের জৈব যৌগটির IUPAC নাম লেখো।
উত্তর : - প্রপান-২-অল (সাধারণ নাম: আইসোপ্রোপাইল অ্যালকোহল))
অথবা
ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো।
উত্তর : - CH₃ — COOH
২.১৮ PVC (পলিভিনাইল ক্লোরাইড)-এর একটি ব্যবহার লেখো।
উত্তর : - PVC (পলিভিনাইল ক্লোরাইড)-এর একটি প্রধান ব্যবহার হলো জলের পাইপ (Water pipes) বা প্লাম্বিং পাইপ তৈরি করা।
বিভাগ ‘গ’
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2 x 9 = 18
৩.১ স্থিতিশীল উন্নয়নের ধারণা কী?
৩.২ 0°C তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হল। গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়। তখন ঐ গ্যাসের তাপমাত্রা কত?
অথবা
2 g ভরের কোনো গ্যাস 7°C তাপমাত্রায় এবং 2 atm চাপে 820 mL আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। [R = 0.082 L atm mol⁻¹ K⁻¹]
৩.৩ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের ফলক বা স্ল্যাবের মধ্য দিয়ে একটি আলোকরশ্মির গতিবেগ কত হবে, নির্ণয় করো। [C = 3 × 10⁸ m s⁻¹]
অথবা
একটি উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। যদি বস্তুটির দৈর্ঘ্য 5 cm হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।
৩.৪ 5 Ω রোধ বিশিষ্ট কোনো একটি তারের দৈর্ঘ্য টেনে 20% বৃদ্ধি করা হল। বৃদ্ধির পরে ঐ তারের আয়তন স্থির থাকলে এবং তারটির প্রস্থচ্ছেদ সর্বত্র সমান থাকলে, ঐ তারটির নতুন রোধ নির্ণয় করো।
৩.৫ তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম— ব্যাখ্যা করো।
অথবা
একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না।
৩.৬ একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও।
৩.৭ কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি লেখো।
৩.৮ মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন?
অথবা
তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না কেন— তার দুটি কারণ লেখো।
৩.৯ CH₃COOH একটি জৈব যৌগ কিন্তু NaHCO₃ একটি জৈব যৌগ নয়— কেন উভয় ক্ষেত্রে একটি করে কারণ লেখো।
অথবা
ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
বিভাগ ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 3 × 12 = 36
৪.১ চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো। 1 + 2
৪.২ 216 g HgO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কী পরিমাণ KClO₃ কে উত্তপ্ত করতে হবে? [Hg = 200, K = 39, Cl = 35.5, O = 16]
অথবা
কোনো ধাতব কার্বনেটের 200 g উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
৪.৩ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাদের মধ্যে সম্পর্কটি লেখো। 2 + 1
অথবা
লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ °C⁻¹— ব্যাখ্যা করো। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। 2 + 1
৪.৪ উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f)-এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অবতল দর্পণের একটি ব্যবহার লেখো।
অথবা
একই আপতন কোণের জন্য তিনটি ভিন্ন মাধ্যম A, B এবং C-এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30°, 45° এবং 60°। কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বনিম্ন এবং কেন? 2 + 1
৪.৫ হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো। এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
৪.৬ দুটি পরিবাহীকে শ্রেণিসমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 Ω এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 Ω। প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো।
অথবা
প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা। 10টি 50 W বাল্ব প্রতিদিন 10 ঘণ্টা করে ব্যবহার করলে, 30 দিনের এক মাসে তড়িৎ শক্তি ব্যবহারের মোট খরচ কত হবে, তা নির্ণয় করো।
৪.৭ সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহ ব্যবহারের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা বেশি পরিবেশবান্ধব কেন? 2 + 1
৪.৮ নিউক্লীয় বিভাজন ব্যাখ্যা করো। নিউক্লীয় বিভাজন নিউক্লীয় সংযোজনের জন্য অপরিহার্য কেন? 2 + 1
৪.৯ মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ–1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নীচের দিকে কীভাবে পরিবর্তিত হয়?
অথবা
মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব লেখো। 2 + 1
৪.১০ তড়িৎবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎবিশ্লেষণ করা হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী পদার্থ থাকে? এই তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়? 2 + 1
৪.১১ অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়— তা অনুঘটকের নাম ও বিক্রিয়ার শর্ত উল্লেখসহ লেখো। বিক্রিয়াটি শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। 2 + 1
৪.১২ অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যে কোনো দুটি শর্ত উল্লেখ করো।
অথবা
অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং-এর ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশবান্ধব এবং কেন?
Madhyamik 2026 Question Paper Solved : -
Madhyamik English Question Paper 2026 : - Click Here
Madhyamik Bengali Question Paper 2026 : - Click Here
Madhyamik History Question Paper 2026 : - Click Here
Madhyamik Geography Question Paper 2026 : - Click Here
Madhyamik Mathematics Question Paper 2026 : - Click Here
Madhyamik Physical Science Question Paper 2026 : - Click Here

.jpg)
Enter Your Comment