Madhyamik History Question Paper 2026 । মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র সমাধান ২০২৬

0

WBBSE-এর ইতিহাস ২০২৬ মাধ্যমিক ইতিহাস | Madhyamik History Solution 2026

Madhyamik History Question Paper 2026 । মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র সমাধান ২০২৬


Madhyamik History Question Paper 2026 অবলম্বনে তৈরি করা এই কনটেন্টটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র সমাধান ২০২৬, Madhyamik 2026 History Question Paper, এবং দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর অনুযায়ী পরীক্ষামুখী আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এই লেখায় WB Madhyamik History Answer Key 2026, WBBSE-এর ইতিহাস ২০২৬ মাধ্যমিক ইতিহাস, এবং West Bengal Madhyamik History Question Paper 2026 ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ভালো ফল করার জন্য বিশেষভাবে সহায়ক হবে।


West Bengal Madhyamik History Question Paper 2026 | প্রশ্ন ও উত্তর সহ


এই পোস্টটিতে Madhyamik History Question Paper 2026 pdf download সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এখানে 2026 Madhyamik Question Paper, Madhyamik history question paper 2026 west bengal board, এবং Madhyamik History question 2026 অনুযায়ী পরীক্ষামুখী আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এই লেখায় Madhyamik History Question paper 2024 English Version, Madhyamik History Question Paper 2026 PDF download in English, এবং মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2025 সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি Madhyamik Question Paper 2026 PDF Download ও Class 10 History Question Paper 2026 উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রস্তুতির সম্পূর্ণ দিশা দেওয়া হয়েছে, যা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।


West Bengal Board Madhyamik History Question Paper 2026 PDF Download 


2026

HISTORY

Time – 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)

Full Marks – 90 For Regular Candidates

Full Marks – 100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. 

[‘ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]

(‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।

‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে।

অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)


Madhyamik Question Paper History / মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ 


বিভাগ - ক 


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :    ১×২০=২০

১.১ “Letters from a Father to His Daughter” গ্রন্থে মোট চিঠির সংখ্যা কতটি?

(ক) ২০টি

(খ) ২৫টি

(গ) ৩০টি

(ঘ) ৫০টি

উত্তর : - (গ) ৩০টি


১.২ ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি লিখেছেন—

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) সরলাদেবী চৌধুরাণী

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : - (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


১.৩ রামমোহন রায় ‘ব্রহ্মসভা’ প্রতিষ্ঠা করেন—

(ক) ১৮১৫ খ্রিঃ

(খ) ১৮২০ খ্রিঃ

(গ) ১৮২৩ খ্রিঃ

(ঘ) ১৮২৮ খ্রিঃ

উত্তর : - (ঘ) ১৮২৮ খ্রিঃ


১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) উমেশচন্দ্র দত্ত

(ঘ) শিবনাথ শাস্ত্রী 

উত্তর : - (গ) উমেশচন্দ্র দত্ত


১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮২৫ খ্রিঃ

(খ) ১৮৩০ খ্রিঃ

(গ) ১৮৩৫ খ্রিঃ

(ঘ) ১৮৪০ খ্রিঃ

উত্তর : - (গ) ১৮৩৫ খ্রিঃ


১.৬ ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়—

(ক) ১৮০ খ্রিঃ

(খ) ১৮৬৫ খ্রিঃ

(গ) ১৮৭৮ খ্রিঃ

(ঘ) ১৮৮০ খ্রিঃ

উত্তর : - (খ) ১৮৬৫ খ্রিঃ


১.৭ গয়ামুণ্ডা অন্যতম নেতা ছিলেন—

(ক) কোল বিদ্রোহের (১৮৩১–৩২) নেতা

(খ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫–৫৬) নেতা

(গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯–১৯০০) নেতা

(ঘ) চুয়াড় বিদ্রোহের (১৯৯৮-৯৯) নেতা

উত্তর : - (গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯–১৯০০) নেতা


১.৮ উনিশ শতককে ‘সভা-সমিতির যুগ’ বলেছেন—

(ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার

(খ) ডিরোজিও

(গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন

(ঘ) ডঃ অনিল শীল

উত্তর : - (ঘ) ডঃ অনিল শীল


১.৯ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয়—

(ক) ১৮৭০ খ্রিঃ

(খ) ১৮৭২ খ্রিঃ

(গ) ১৮৭৫ খ্রিঃ

(ঘ) ১৮৭৬ খ্রিঃ

উত্তর : - (গ) ১৮৭৫ খ্রিঃ


১.১০ ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮৬৭ খ্রিঃ

(খ) ১৮৭২ খ্রিঃ

(গ) ১৮৭৫ খ্রিঃ

(ঘ) ১৮৭৬ খ্রিঃ

উত্তর : - (ঘ) ১৮৭৬ খ্রিঃ


১.১১ ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন—

(ক) সত্যেন্দ্রনাথ বসু

(খ) রাসবিহারী বসু 

(গ) জগদীশচন্দ্র বসু

(ঘ) কাদম্বিনী বসু 

উত্তর : - (গ) জগদীশচন্দ্র বসু


১.১২ ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন—

(ক) পঞ্চানন কর্মকার

(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(গ) চার্লস উইলকিন্স

(ঘ) সুকুমার রায়

উত্তর : - (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন—

(ক) মতিলাল নেহরু

(খ) তেজবাহাদুর সাপ্রু

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) লালা লাজপত রায়

উত্তর : - (ঘ) লালা লাজপত রায়


১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল—

(ক) মাদ্রাজে

(খ) মালাবার উপকূলে

(গ) পঞ্জাবে

(ঘ) গুজরাটে

উত্তর : - (ঘ) গুজরাটে


১.১৫ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন—

(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

(খ) রাসবিহারী বসু

(গ) চিত্তরঞ্জন দাশ

(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল

উত্তর : - (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল


১.১৬ দু’-কড়ি বালা দেবী যুক্ত ছিলেন—

(ক) ছাত্র আন্দোলনে

(খ) নারী আন্দোলনে

(গ) বিপ্লবী আন্দোলনে

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

উত্তর : - (গ) বিপ্লবী আন্দোলনে


১.১৭ কনকলতা বড়ুয়া শহীদ হন—

(ক) অসহযোগ আন্দোলনে

(খ) আইন অমান্য আন্দোলনে

(গ) বিপ্লবী আন্দোলনে

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

উত্তর : - (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে


১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন—

(ক) জ্যোতিবা ফুলে

(খ) নারায়ণ গুরু

(গ) ডঃ বি. আর. আম্বেদকর

(ঘ) মহাত্মা গান্ধি

উত্তর : - (ঘ) মহাত্মা গান্ধি


১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে—

(ক) ১৯৪৮ খ্রিঃ

(খ) ১৯৫৪ খ্রিঃ

(গ) ১৯৬১ খ্রিঃ

(ঘ) ১৯৭১ খ্রিঃ

উত্তর : - (গ) ১৯৬১ খ্রিঃ


১.২০ হরি সিংহ রাজা ছিলেন—

(ক) জয়পুর রাজ্যের

(খ) কাশ্মীর রাজ্যের

(গ) পাতিয়ালা রাজ্যের

(ঘ) জুনাগড় রাজ্যের

উত্তর : - (খ) কাশ্মীর রাজ্যের


বিভাগ 'খ'


২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে, মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : ১ x ১৬ = ১৬ 


উপবিভাগ ২–১ : একটি বাক্যে উত্তর দাও

২.১.১ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর : - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২.১.২ দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?

উত্তর : - ১৮৪৩ খ্রিস্টাব্দে।

২.১.৩ ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয়?

উত্তর : - ১৯২৯ খ্রিস্টাব্দে।

২.১.৪ ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : - শ্রী শ্রী হরিচাদ ঠাকুর।


উপবিভাগ ২–২ : সত্য / মিথ্যা নির্ণয় করো


২.২.১ বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।

উত্তর : - সত্য

২.২.২ প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত।

উত্তর : - মিথ্যা

২.২.৩ গনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী।

উত্তর : - মিথ্যা

২.২.৪ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে।

উত্তর : - সত্য


উপবিভাগ ২–৩ : ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ

(২.৩.১) বল্লভভাই প্যাটেল (1) হায়দ্রাবাদ

(২.৩.২) ডঃ বি. আর. আম্বেদকর (2) ছাত্র আন্দোলন

(২.৩.৩) রসিদ আলি (3) দলিত আন্দোলন

(২.৩.৪) মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী (4) বারদৌলি আন্দোলন

উত্তর : - 

(২.৩.১) বল্লভভাই প্যাটেল (4) বারদৌলি আন্দোলন

(২.৩.২) ডঃ বি. আর. আম্বেদকর (3) দলিত আন্দোলন

(২.৩.৩) রসিদ আলি (2) ছাত্র আন্দোলন

(২.৩.৪) মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী (1) হায়দ্রাবাদ


উপবিভাগ ২–৪ : মানচিত্র কাজ ১ × ৪ = ৪

ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো—


২.৪.১ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র — বারাসাত

২.৪.২ কোল বিদ্রোহের কেন্দ্র — রাঁচি

২.৪.৩ মহাবিদ্রোহ (১৮৫৭)-এর অন্যতম কেন্দ্র — ঝাঁসি

২.৪.৪ মহাবিদ্রোহ (১৮৫৭)-এর অন্যতম কেন্দ্র — দিল্লি


অথবা (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

উপবিভাগ ২–৪ (বিকল্প)

শূন্যস্থান পূরণ করো : ১ × ৪ = ৪


২.৪.৫ সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম __________ ।

২.৪.৬ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় __________ খ্রিস্টাব্দে।

২.৪.৭ সুই মুণ্ডা ছিলেন __________ বিদ্রোহের অন্যতম নেতা।

২.৪.৮ সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন __________ ।


উপবিভাগ ২–৫ : বিবৃতি ও ব্যাখ্যা

২.৫.১ বিবৃতি : এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা—

১) তিনি ছিলেন কাউন্সিল অব এডুকেশনের সভাপতি।

২) তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।

৩) তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী।

উত্তর : - ২) তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।


২.৫.২ বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল।

ব্যাখ্যা—

১) এই আন্দোলনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের মঙ্গলসাধন ।

২) এই আন্দোলনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা।

৩) এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ  চরিতার্থ করা ।

উত্তর : - ৩) এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ  চরিতার্থ করা ।


২.৫.৩ বিবৃতি : আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ।

ব্যাখ্যা ১ : তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা । 

ব্যাখ্যা ২: তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কারজয়ী প্রথম ভারতীয় । 

ব্যাখ্যা ৩: তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা ।

উত্তর : - ব্যাখ্যা ৩: তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা ।


২.৫.৪ বিবৃতি : মোপলা বিদ্রোহ সংঘটিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা—

১) এটি ছিল শিল্প শ্রমিকের বিদ্রোহ।

২) এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।

৩) এটি ছিল উপজাতীয় বিদ্রোহ।

উত্তর : - ২) এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।


বিভাগ 'গ'


৩। দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) :  ২ x ১১ = ২২ 


৩.১ আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী?

৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?

৩.৩ এদেশে শিক্ষা বিস্তারে খ্রিষ্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?

৩.৪ ‘সর্বধর্ম সমন্বয়’ বলতে কী বোঝায়?

৩.৫ ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?

৩.৬ ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন?

৩.৭ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।

৩.৮ জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির ভূমিকা কী ছিল?

৩.৯ পঞ্চানন কর্মকার কে ছিলেন?

৩.১০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়?

৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি?

৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়?

৩.১৩ ‘কার্লাইল সার্কুলার’ বলতে কী বোঝায়?

৩.১৪ ‘দলিত’ কাদের বলা হয়?

৩.১৫ ‘ভারতভুক্তির দলিল’ বলতে কী বোঝায়?

৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়?


বিভাগ 'ঘ'


৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।   ৪ x ৬ = ২৪ 


উপবিভাগ ঘ–১


৪.১ উনিশ শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন ?

৪.২ উনিশ শতকের নবজাগরণকে ‘সীমাবদ্ধ নবজাগরণ’ বলা হয় কেন?


উপবিভাগ ঘ–২


৪.৩ উনিশ শতককে ‘সভা–সমিতির যুগ’ বলা হয় কেন?

৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?


উপবিভাগ ঘ–৩


৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক বিশ্লেষণ করো।

৪.৬ বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।


উপবিভাগ ঘ–৪


৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্রসমাজের ভূমিকা আলোচনা করো।

৪.৮ দলিত আন্দোলনে ডঃ বি. আর. আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।


বিভাগ 'ঙ'


৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :  ৮ x ১ = ৮


৫.১ মহাবিদ্রোহ (১৮৫৭)-এর চরিত্র বিশ্লেষণ করো।

৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও ড্রিঙ্কওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো।

৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা আলোচনা করো। একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)