Madhyamik Geography Question Paper 2026 with Answers। মাধ্যমিক 2026 ভূগোল প্রশ্নপত্র

0

WB Madhyamik Geography Question Paper 2026 With Answer

Madhyamik Geography Question Paper 2026 with Answers। মাধ্যমিক 2026 ভূগোল প্রশ্নপত্র


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট-এ। কিছুক্ষন গেই সম্পূণৰ হলো মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমরা হাজির হয়েছি West bengal board madhyamik geography question paper 2026 with answer সহ সম্পূর্ণ তথ্য নিয়ে। এই পোস্টে তোমরা পাবে Madhyamik Geography Question Paper 2026 With Answer, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র, এবং মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026-এর নির্ভুল সমাধান। পাশাপাশি Madhyamik Geography Question Paper 2026, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র ও উত্তর, WB Madhyamik Geography Question Paper 2026 এবং মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর 2026 এক জায়গায় সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা পরীক্ষার পর যাচাই ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী।


২০২৬ সালের মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর


2026

GEOGRAPHY

Time – 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)

Full Marks – 90 For Regular Candidates

Full Marks – 100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. 

[‘ক’ বিভাগ থেকে ‘চ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ‘ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]

(‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।

‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)



Madhyamik Geography Question Paper 2026


বিভাগ - ক 

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :  ১ x ১৪ = ১৪ 

1.1 বহির্জাত শক্তির মূল উৎস হল—

(ক) পারমাণবিক শক্তি

(খ) সৌর শক্তি

(গ) তেজস্ক্রিয় শক্তি

(ঘ) স্থিতিশীল শক্তি

উত্তর : - (খ) সৌর শক্তি


1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বলে—

(ক) ক্রেভাস

(খ) সার্ক 

(গ) বার্গস্রুন্ড

(ঘ) নুনাটাক

উত্তর : - (ক) ক্রেভাস


1.3 হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল—

(ক) পারমাণবিক হাইড্রোজেন স্তর

(খ) পারমাণবিক হিলিয়াম স্তর

(গ) আণবিক নাইট্রোজেন স্তর 

(ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর

উত্তর : -(গ) আণবিক নাইট্রোজেন স্তর 


1.4 আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গোলে যায়, তা হলো —

(ক) বোরা

(খ) চিনুক

(গ) খামসিন

(ঘ) ফন

উত্তর : - (ঘ) ফন


1.5 ‘শৈবাল সাগর’ দেখা যায়—

(ক) আটলান্টিক মহাসাগরে

(খ) ভারত মহাসাগরে

(গ) সুমেরু মহাসাগরে

(ঘ) কুমেরু মহাসাগরে

উত্তর : - (ক) আটলান্টিক মহাসাগরে


1.6 পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলে—

(ক) সুনামি

(খ) সমুদ্রতরঙ্গ

(গ) জোয়ার-ভাটা

(ঘ) সমুদ্রস্রোত

উত্তর : - (গ) জোয়ার-ভাটা


1.7 বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয় -

(ক) পরিমাণগত হ্রাস

(খ) পুনর্বিন্যাস

(গ) পুনর্ব্যবহার

(ঘ) পুনর্নবীকরণ

উত্তর : - (খ) পুনর্বিন্যাস


1.8 অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হল—

(ক) হায়দ্রাবাদ 

(খ) সেকেন্দ্রাবাদ

(গ) অমরাবতী

(ঘ) বিজয়ওয়াড়া

উত্তর : -(গ) অমরাবতী


1.9 কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল—

(ক) জাস্কার

(খ) ধৌলাধর

(গ) নাগাতিব্বা

(ঘ) সিঙ্গালিলা

উত্তর : - (ক) জাস্কার


1.10 স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল—

(ক) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

(খ) হিরাকুঁদ পরিকল্পনা

(গ) দামোদর উপত্যকা পরিকল্পনা

(ঘ) তুঙ্গভদ্রা পরিকল্পনা

উত্তর : - (গ) দামোদর উপত্যকা পরিকল্পনা


1.11 ভারতে শুষ্ক গ্রীষ্মকালে চাষ করা ফসলকে বলে—

(ক) খরিফ ফসল

(খ) রবি ফসল

(গ) বাগিচা ফসল

(ঘ) জাইদ ফসল 

উত্তর : - (ঘ) জাইদ ফসল 


1.12 ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ—

(ক) বৈদ্যুতিন শিল্প

(খ) রেলইঞ্জিন শিল্প

(গ) তথ্যপ্রযুক্তি শিল্প

(ঘ) বস্ত্রশিল্প

উত্তর : - (খ) রেলইঞ্জিন শিল্প


1.13 ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত—

(ক) মুম্বই

(খ) কলকাতা

(গ) চেন্নাই

(ঘ) দিল্লি

উত্তর : - (গ) চেন্নাই


1.14 উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙে দেখানো হয়—

(ক) কালো

(খ) সবুজ

(গ) হালকা নীল

(ঘ) গাঢ় লাল 

উত্তর : - (ঘ) গাঢ় লাল 


বিভাগ 'খ'


২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো : ১ x ৬ = ৬ 

২.১.১ বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালিয়াড়িকে ‘বার্খান’ নামকরণ করেছেন।

উত্তর : - অশুদ্ধ

২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়।

উত্তর : - অশুদ্ধ

২.১.৩ ডেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ।

উত্তর : - শুদ্ধ

২.১.৪ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তর : - অশুদ্ধ

২.১.৫ ভারতের সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য হল গোয়া।

উত্তর : - অশুদ্ধ

২.১.৬ উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য লবণাক্ত অঞ্চলে জন্মায়।

উত্তর : - শুদ্ধ

২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরী করা হয়না। 

উত্তর : - অশুদ্ধ


২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১ x ৬ = ৬

২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ________ হয়।

উত্তর : - হ্রাস


২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে _________ বলে ।

উত্তর : -  বাজাদা


২.২.৩ কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _______অবস্থিত।

উত্তর : -  দক্ষিণ গোলার্ধে


২.২.৪ _________ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরি হয়।

উত্তর : - গৌণ জোয়ার


২.২.৫ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে _______গ্যাস নির্গত করে।

উত্তর : - সি.এফ.সি. (CFC) 


২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে __________ বলে।

উত্তর : -  বাগার


২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে ________ বলে।

উত্তর : - কম্পোস্টিং


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ): ১ x ৬ = ৬

২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো । 

উত্তর : - কিউসেক (Cusec) বা কিউমেক (Cumec)। 

২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 

উত্তর : - ১০০%। 

২.৩.৩ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয়? 

উত্তর : - শীতল স্রোত ।

২.৩.৪ মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? 

উত্তর : -পারদ (Mercury)।

২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো । 

উত্তর : - কূপ ও নলকূপ। 

২.৩.৬ ভারতের উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? 

উত্তর : - করমন্ডল উপকূলে (তামিলনাড়ু)। 

২.৩.৭ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী? -

উত্তর : - দ্বিতীয়।

২.৩.৮ ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? 

উত্তর : - সমোন্নতি রেখা (Contour Line)।


২.৪. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো : ১ x ৪ = ৪ 

বামদিক                ডানদিক

২.৪.১  ছোটোনাগপুর   ক. পাইন

২.৪.২ অসম    খ. কফি

২.৪.৩ হিমালয়  গ. পরেশনাথ পাহাড়

২.৪.৪ চিকমাগালুর   ঘ. বরদৈচিলা

উত্তর : - 

২.৪.১  ছোটোনাগপুর   গ. পরেশনাথ পাহাড়

২.৪.২ অসম    ঘ. বরদৈচিলা 

২.৪.৩ হিমালয়    ক. পাইন

২.৪.৪ চিকমাগালুর   খ. কফি


বিভাগ 'গ'


৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিষয় প্রশ্নগুলি লক্ষণীয়) ২ x ৬ = ১২ 

৩.১  মহাদেশীয় হিমবাহ কাকে বলে?

অথবা

মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও।

৩.২  ‘ক্যাটাবেটিক’ বায়ু কাকে বলে?

অথবা

আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (ITCZ) বলতে কী বোঝো?

৩.৩ চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও।

অথবা

বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো?

৩.৪ খাদার কী?

অথবা

কারেওয়া বলতে কী বোঝো?

৩.৫ মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। 

অথবা

জনঘনত্ব বলতে কী বোঝো?

৩.৬ মিলিয়ন শিটে ব্যবহৃত RF (Representative Fraction) এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো।

অথবা 

ভারতের জরিপ সংস্থা (Survey of India) এবংভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)–এর প্রধান দপ্তরগুলি কোথায় অবস্থিত?


বিভাগ-ঘ 


৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৩ x ৪ = ১২

৪.১ জুগ্যান ও  ইয়ার্দাং-এর মধ্যে পার্থক্য তুমি কীভাবে নিরূপণ করবে?

অথবা

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যে কোনো তিনটি পার্থক্য বিবৃত করো।


৪.২ শিল্পবর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো।

অথবা

বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।


৪.৩ ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাটের পার্থক্য লেখো।

অথবা 

ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো।


৪.৪ ভূ-বৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের যে কোনো তিনটি পার্থক্য লেখো।


দূর সংবেদন (Remote Sensing) ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো।


বিভাগ ‘ঙ’

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রার্জুন আবশ্যিক নয় )

৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০ 

৫.১.১ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

৫.১.২ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।

৫.১.৩ পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।

৫.১.৪ জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।


৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০ 

৫.২.১  ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো।

৫.২.২ ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।

৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বণ্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো।


বিভাগ 'চ'

৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১ x ১০  = ১০

৬.১ কন্যাকুমারিকা

৬.২ লাডাক মালভূমি

৬.৩ গোদাবরী নদী

৬.৪ চিল্কা হ্রদ

৬.৫ উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল

৬.৬ মরুমৃত্তিকা অঞ্চল

৬.৭ দক্ষিণ-ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি

৬.৮ উত্তর-ভারতের একটি গম উৎপাদক অঞ্চল

৬.৯ বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র

৬.১০ ভারতের প্রথম মেট্রো-রেল শহর।



Madhyamik 2026 Question Paper Solved : -

Madhyamik English Question Paper 2026 : - Click Here

Madhyamik Bengali Question Paper 2026 : - Click Here

Madhyamik History Question Paper 2026 : - Click Here

Madhyamik Geography Question Paper 2026 : - Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)